আমি চরিত্রহীন হতে চাই – সাইয়িদ রফিকুল হক

Ami Charitrahin Hote Chai

Author: সাইয়িদ রফিকুল হক
Cover By: মোস্তাফিজ কারিগর
ISBN: ৯৭৮-৯৮৪-২৯২০২-৫-৭
Publish Date: নভেম্বর ২০২৫

$ 3.53

25% Off
In Stock
Highlights:

এটা একজন সামাজিক প্রতিবাদী মানুষের অভিজ্ঞান। সমাজের অন্যায় দেখতে-দেখতে মানুষ যখন একেবারে বীতশ্রদ্ধ হয়ে ওঠে, আর চারিদিকে দেখতে পায় নীতিভ্রষ্ট ও চরিত্রহীনদের দাপট, তখন মানুষের  ভেতরে বাড়তে থাকে ক্ষোভের আগুন। একজন শাকেরের তখনই মনে হয়েছে, এরচেয়ে বুঝি চরিত্রহীন হওয়াটাই ভালো। তাই, সে একসময় বিদ্রোহীর প্রতিমূর্তি হয়ে সরোষে বলে উঠেছে—আমি চরিত্রহীন হতে চাই। পরে অবশ্য সে শান্তচিত্তে ভেবে দেখেছে, সে চরিত্রবানই থাকতে চায়। আর সে চরিত্রবান থেকেই দুনিয়ার সর্বস্তরের চরিত্রহীনদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায়। এই তার মনোবাসনা।এটা একজন প্রতিবাদী শাকেরের গল্প। ‘আমি চরিত্রহীন হতে চাই’মানে চরিত্রহীন হওয়া নয়, একটা জলন্ত প্রতিবাদ। একটা বিদ্রোহ। আর সমাজ-রাষ্ট্রের যাবতীয় দুষ্কর্ম, অনাচার ও ভণ্ডামির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক জলন্ত উদাহরণ।
শাকেরের দ্রোহ, ক্ষোভ আর সাহসিকতার এই উচ্চারণ সববয়সি পাঠকের ভালো লাগবে বলে আশা করছি।

Description

Description

একজন সাহিত্যসেবী, গ্রন্থপ্রেমিক ও রাজনীতি-সচেতন মানুষ।
বাংলাদেশ, বাংলা ভাষা ও বাংলা সাহিত্য তাঁর কাছে সবসময় সর্বাপেক্ষা প্রিয় বিষয়।
সাহিত্যচর্চা : তিনি নামে-বেনামে ও ছদ্মনামে লেখালেখি করছেন দীর্ঘদিন যাবৎ। মূলত তিনি কবি, ছোটগল্পকার, প্রাবন্ধিক ও ঔপন্যাসিক। তিনি আপনমনে সাহিত্যচর্চা করছেন সেই স্কুলজীবন থেকে!
তাঁর লেখার মূল বিষয় : মানুষ, দেশকাল, সমকালীন জীবনযাত্রা, মুক্তিযুদ্ধ আর মানবতা।আত্মপ্রচারবিমুখ একজন মানুষ তিনি। স্কুলজীবন থেকে সাহিত্যচর্চায় মনোনিবেশ করে অদ্যাবধি কবিতা, ছোটগল্প, প্রবন্ধ-নিবন্ধ, উপন্যাস ইত্যাদি রচনায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি লিখেছেন অনেক। কিন্তু প্রকাশ করেছেন খুব কম। বর্তমানে তাঁর লেখা মুক্তচিন্তা, প্রতিলিপি ও সামহোয়্যারইন-ব্লগসহ বিভিন্ন ব্লগে নিয়মিত প্রকাশিত হচ্ছে। তিনি বাস্তববাদী লেখক। তাঁর লেখায় কোনো কৃত্রিমতা নেই।
শিক্ষা : প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি তাঁর কোনো আগ্রহ নেই। তাঁর কাছে সার্টিফিকেট-সর্বস্ব সাধারণ শিক্ষার চেয়ে কঠোর সাধনায় অর্জিত প্রকৃত জ্ঞানের মূল্য অনেক বেশি। এজন্য তিনি নিজেকে সবসময়  ‘স্বশিক্ষিত’মনে করেন।
[তবে প্রচলিত প্রথার সঙ্গে সঙ্গতি রেখে তিনি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিও অর্জন করেছেন। এমএ (বাংলা); এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান); এমএ (শিক্ষা)। বর্তমানে তিনি বাংলা ভাষা ও সাহিত্যবিষয়ক উচ্চতর গবেষণাকর্মে নিয়োজিত।]
জন্মস্থান : পূর্ব-রাজাবাজার, ঢাকা।
প্রকাশিত গ্রন্থসমূহ : ‘গোয়েন্দা লালভাই’(রহস্য-উপন্যাস, ২০২১, অনুপ্রাণন প্রকাশন), ‘হিজলগাছের রহস্যময় লোকটা’(প্যারানরমাল-উপন্যাস, ২০২১, নোটবুক প্রকাশ), ‘একটি বালিকার জন্য’(রোম্যান্টিক-উপন্যাস, ২০২২, অনুপ্রাণন প্রকাশন), ‘আফসারের চোখে জল’(গল্পগ্রন্থ, ২০২৪, অনুপ্রাণন প্রকাশন)।
জীবনের লক্ষ্য : আমৃত্যু দেশ, জাতি, মানুষ আর মানবতার পক্ষে কাজ করা।

Additional information

Additional information

Weight0.322 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “আমি চরিত্রহীন হতে চাই – সাইয়িদ রফিকুল হক”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping