টাইম মেশিন – শাপলা সপর্যিতা

Time Machine - Shapla Shawparjita

Author: শাপলা সপর্যিতা
Cover By: রাজেশ্বরী
ISBN: ৯৭৮-৯৮৪-২৯২০২-২-৬
Publish Date: নভেম্বর ২০২৫

$ 1.85

25% Off
In Stock
Highlights:

প্রতিরাতে ঘুমাতে যাবার সময় মায়ের কাছে রাজকন্যা রাজপুত্র আর দেওদৈত্যর কিসসা কাহিনী শুনতো না মেয়েটি। শুনতো মায়ের ছোটবেলার প্রকৃতিঘেঁষা স্মৃতিময় সব সত্য গল্পগুলো। এসব শুনতে শুনতে ঢাকা নামক ইট কাঠ কংক্রিটের শহরে বড় হয়ে ওঠা অথচ প্রকৃতির সঙ্গলিদায় বিভোর এক বাংলাদেশী কিশোরীর পৃথিবীবিখ্যাত গবেষক হয়ে উঠার গল্পের শুরু। সে মেতে উঠে টাইম মেশিন আবিষ্কারের নেশায়। টাইম মেশিনে চড়ে যাবে মায়ের ছোটবেলায়, ভোরের হালকা আলো ফুটতে না ফুটতেই ছুটে যাবে শেফালিতলায়, পেয়ারা বাগানের অন্ধকারে বাঁদূরঝোলা দেখবে, পাহাড় জঙ্গলে খুঁজবে সবুজ পেয়ারা, ধানক্ষেতের আইলে দেখবে সাদা বকের অলস দাঁড়িয়ে থাকা। ভরা বর্ষায় পুকুর উপচে ওঠা পানিতে ভরে গেলে ঘাসের মাঠ থেকে ছোটমাছ ধরবে নিজের হাতে-এই তার স্বপ্ন। সময় বয়ে যায়। বিয়ে সংসার করা হয় না। জীবনের মাঝবেলাতে এসে বিপুল পরিশ্রম আর গভীর মায়ায় তৈরি করতে পারে টাইম মেশিন। তাতে চড়েও বসে। টাইম মেশিনে সফল ভ্রমণের মাধ্যমে সারা বিশ্বকে তাক লাগিয়ে দেয় এই বাংলাদেশী নারী। কিন্তু ২০৩৭ সাল থেকে ভ্রমণ করে ২০০৭ সালের পর আর পিছে যেতে পারে না টাইম মেশিন? কেন যেতে পারে না? ঐখানেই যে পড়ে আছে মায়ের। প্রকৃতি ঘেঁষা অতীত। যা ছুঁয়ে দেখবে বলেই টাইম মেশিনের আবিষ্কার। আসলে কি সে যেতে পেরেছিল মায়ের ছোটবেলাটাতে? পেয়েছিলো কি সেই বিপুল রহস্যময় সুন্দর প্রকৃতির সঙ্গ? যুগান্তকারী আবিষ্কারের পিছনে মানুষের প্রকৃতিলগ্ন হবার যে একাগ্র ও নিবিড় ধ্যান তারই গল্প নিয়ে ‘টাইম মেশিন’।

Description

Description

শাপলা সপর্যিতা, কবি ও কথাসাহিত্যিক।
জন্ম-১৯৭৩ সালে সিলেটের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কলোনিতে।
বাপ-দাদার ভিটা সুনামগঞ্জের চান্দেরনগর গ্রামে। বাবা মোহাম্মদ আব্দুল হক ও মা অনোয়ারা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে বিএ (সম্মান) ও এমএ পাস করেন। এখন প্রাইম ব্যাংক গ্রামার স্কুলে (উত্তরা-ঢাকা) বাংলা ভাষা ও সাহিত্য পড়ান।
প্রকাশিত বই মানুষ হইছে পুরান (কবিতার বই, ২০২৩) নহন্যিয়া (গল্প সংকলন, ২০২২), উত্তরউপনিবেশী হরফেরা (কবিতার বই, ২০২২) গতজনমের সব দাগ (কবিতার বই, ২০২১) হান্ড্রেড ফেসেস অফ উইমেন (আত্মজীবনীমূলক জার্নাল, ২০২০, দ্বিতীয় মুদ্রণ ২০২২) মগ্নচৈতন্যের কবি ও কবিতা (প্রবন্ধ, ২০২০), গুপ্তহত্যা অতঃপর (গল্প, ২০১৮) টাইম মেশিন (২০২২ বাংলাদেশ, ২০১৭ কলকাতা)। দুই বাংলার নির্বাচিত দশ জন কবির কবিতার ইংরেজি অনুবাদ সংকলন সিঙ্গাপুরের কিতাব পাবলিকেশন থেকে প্রকাশিত-The Great Bengali Poetry Underground (২০২১)-এ তার দশটি কবিতার ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছে। উত্তরউপনিবেশী ভাবধারায় উদ্বুদ্ধ আসমা সুলতানা শাপলা এখন সক্রিয়ভাবে উত্তরউপনিবেশী সাহিত্যচিন্তা ও মান কথ্য বাংলায় সাহিত্যচর্চা নিয়ে কাজ করছেন।

Additional information

Additional information

Weight0.212 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “টাইম মেশিন – শাপলা সপর্যিতা”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping