তবুও ভ্যালেন্তিনা- তাহমিদ হাসান

Tobuo Valentina - Tahmid Hassan

Author: তাহমিদ হাসান
Cover By: আইয়ুব আল আমিন
ISBN: ৯৭৮-৯৮৪-৯৯৮৭৮-৮-৮
Publish Date: জুন - ২০২৫

$ 3.09

25% Off
In Stock
Highlights:

হাসান রোমান্টিক বিপ্লবী। ৮০ এর দশকের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় অংশিদার। বিপ্লবের স্বপ্নভঙ্গের বেদনা বুকে নিয়ে সে পালিয়ে যেতে চায়।

সোভিয়েত ইউনিয়নের পতন হাসান কে পথ করে দেয় ইউরোপে পাড়ি দেবার। কিন্তু এই পথ কোনো সহজ পথ নয়—পথের প্রতিটি বাঁকে ওৎ পেত আছে মৃত্যু। লোমহর্ষক যাত্রার শেষে জার্মানের মাটিতে পা দেয় হাসান। অথচ জার্মান নয়, নিয়তি হাসান কে টেনে নিয়ে যায় রোমে।

একদিকে মাফিয়াদের সাথে মিশে একের পর এক বিপদে জড়িয়ে পড়ে, অন্য দিকে ভ্যালেন্তিনার ভালোবাসায় ভেসে যেতে চায়; তাকে নিয়ে নিয়তির এই নিষ্ঠুর নাটকীয়তায় বিপর্যস্ত হাসান কী করবে? জীবনের এই রোমাঞ্চকর যাত্রার শেষ কোথায়?

হৃদয়ের দারুণ দোলাচলে দগ্ধ হাসান, নিঃসঙ্গ হাসান হাঁটতে থাকে জীবনের এক ভয়ানক পথে, কিন্তু এই পথ হাসান কে কোথায় নিয়ে যাবে?

Description

Description

তাহমিদ হাসান।
খুলনা জেলা জজ কোর্টের প্রয়াত আইনজীবী আরশাদ আলী’র কনিষ্ঠ পুত্র তাহমিদ হাসানের জন্ম ১৯৬৭ সালের ২২ শে অক্টোবর, খুলনা শহরে। মাতা প্রয়াত জাহানারা আলী। পিতার আদি নিবাস সাতক্ষীরা জেলার কালীগজ্ঞ উপজেলার ধুলীয়াপুর গ্রাম। গৃহিণী সুলতানা রাজিয়া এবং একমাত্র কন্যা তাছনিন জাহান তমা-কে নিয়ে ছোট সংসার।
খুলনা আযম খান কমার্স কলেজের ছাত্র থাকা কালীন বিপ্লবী ছাত্র রাজনীতিতে জড়িয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন এবং জেলও খাটেন।
বিপ্লবের স্বপ্নভঙ্গের পরে ঠিকাদারী ব্যবসার মাধ্যমে নতুন ভাবে জীবন শুরু করেন। বৃহৎ স্বপ্নের হাতছানিতে ১৯৯৬ সালে ২৯ বছর বয়সে অভিবাসী হিসাবে জার্মানে গমন করেন।
দীর্ঘ নয় বছর জার্মান এবং ইতালিতে কাটিয়ে জীবনে বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করে ২০০৫ সালে দেশে ফিরে আসেন। বর্তমানে চাকরীর পাশাপাশি লেখালেখি নিয়ে ব্যস্ত আছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ সমূহ ‘শাশ্বত সংলাপ’ ও ‘খৈয়ামের খেরোখাতা’।

‘তবুও ভ্যালেন্তিনা’ লেখকের প্রথম উপন্যাস।

Additional information

Additional information

Weight0.290 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “তবুও ভ্যালেন্তিনা- তাহমিদ হাসান”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping