থলের বিড়াল – সুমন শামস

Tholer Biral - Sumon Shams

Author: সুমন শাম্‌স
Cover By: রাজীব দত্ত
ISBN: ৯৭৮-৯৮৪-২৯১৭৯-৭-৪
Publish Date: অক্টোবর ২০২৫

$ 2.65

25% Off
In Stock
Highlights:

গত তিনচার দশকে ছড়ার অনেক বাঁকবদল হয়েছে। ছড়া এখন বাঁধহীন বাহুল্য, অকারণ অলঙ্কার, অদরকারি আবেগ ছেড়ে ঝরঝরে, নির্মেদ হয়েছে। নির্মাণের সঙ্গে সঙ্গে বক্তব্যেও এসেছে পরিবর্তন। এখনকার স্মার্ট ছড়ালেখকের হাত দিয়ে নির্মিত হচ্ছে স্মার্ট সব ছড়া। হালকা চালে, রম্যের ভাষায় ছড়ায় বলা হচ্ছে সেইসব কথা যা সাহিত্যের অন্যকোনো শাখায় এত প্রাঞ্জলভাবে বলা হয় না। বলা যায় না।
সুমন শামসের ‘থলের বেড়াল’ এমনই একটি ছড়ার বই যেখানে এই সমাজের নানান অসঙ্গতি, অপূর্ণতা, অসততার কথা বলা হয়েছে হাস্যরসিকতার আবরণে, ছন্দের ভাষায়। ভ্রষ্ট্য রাজনীতিবিদ, নৈতিকতাবিবর্জিত মানুষ, সাম্প্রদায়িক গোষ্ঠী, অসৎ ব্যবসায়ীসহ সকল ভণ্ডের বিরুদ্ধে ছড়াকার শব্দের তোপ দেগেছেন।
‘থলের বেড়াল’ পাঠককে হাসাবে, রাগাবে, ভাবাবে।

-ব্রত রায়

Description

Description

সুমন শাম্স
কবি ও গবেষক
৫ আগস্ট ১৯৮৭ সালে রাজশাহীতে জন্ম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনায় নিয়োজিত আছেন।
কাব্যগ্রন্থ: তিথির অতিথি (২০০৯), একটি তারার নিচে ভীষণ রাত (২০১২), কবির অক্ষরে লেখা ছিলো না (২০১২), ঘাই মানবের শিকারকাব্য (২০১৭), আত্মার পদাবলি (২০১৮), বিশ ফাগুনের দহন (২০১৮), কাব্য সংগ্রহ-১ (২০১৯), নিষিদ্ধ আত্মজীবনী (২০২০), শত্রুসময় ও শূন্যতা (২০২২), মাথা কেটে নিয়ে বসে আছি (২০২৩), পুরুষের গোঁফে ঈশ্বর বসে থাকেন (২০২৪), বারুদের বিসংবাদ (২০২৫)।
গল্পগ্রন্থ : ছুরির ওপাশে সভ্যতা (২০১৮)।
প্রবন্ধগ্রন্থ : কবিতার নিয়তি ও ব্যক্তিগত রবীন্দ্রনাথ (২০১৮), দুঃখতন্ত্র লেখকের উত্তরাধিকার (২০২৫)।
ছড়াগ্রন্থ : খুকু তোর জন্য (২০২০), খোকা তোর জন্য। (২০২৩), ভোজবাজি ভেলকি (২০২৩)।

Additional information

Additional information

Weight0.296 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “থলের বিড়াল – সুমন শামস”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping