শাড়ি ও অন্যান্য গল্প – আমিনুল ইসলাম সেলিম

Shari O Anyanya Golpo - Aminul Islam Selim

Author: আমিনুল ইসলাম সেলিম
Cover By: আইয়ুব আল আমিন
ISBN: ৯৭৮-৯৮৪-২৯২৮০-১-৭
Publish Date: ডিসেম্বর ২০২৫

$ 2.82

25% Off
In Stock
Highlights:

জীবন হয়তো এক অপূর্ণ আকাঙ্ক্ষারই নাম। হয়তো বায়োস্কোপ-দৃশ্যের মতোই রঙিন অথচ ক্ষণস্থায়ী, স্বপ্নীল অথচ আশাভঙ্গুর। তবু মরীচিকার মতো রহস্যময় জীবনের পেছনে মানুষ ছুটে বেড়ায় ক্লান্তিভোলা পথিকের মতো। হাঁটতে হাঁটতে কখনো ঠিক পথে যায়, কখনোবা  পথেই পথ হারায়। এভাবে নানা বাঁক ও বক্রতা পেরিয়ে বারবার জীবনের কাছে পৌঁছাতে হয়। গোলাপের মতো দেখতে সুন্দর জীবন কখনো কখনো এতো কদাকার দেখায় যে, তখন চমকে উঠতে হয়। দেখা যায় যে, ওটা আসলে গোলাপ নয়, গোলাপের আকৃতি।
কিংবা মানুষ যেভাবে ভাবতে চায় না, যেভাবে দেখতে চায় না নিজের জীবনছবি, সেভাবেই তাকে দেখতে হয়, সে জীবনই তাকে বেছে নিতে হয়। জীবনের সম্পূর্ণ বিপরীত কোণে দাঁড়িয়ে অবলোকন করতে হয় নিজেরই প্রতিকৃতি। এ কি জীবনের অনিবার্যতা, নাকি পরাজয়? এ কি স্বপ্নভঙ্গ, নাকি দুঃস্বপ্নের ঘোরটোপ?
যাপিত জীবনে বহুমুখি প্রশ্নের গোলকধাঁধায় ক্লান্ত হয় কোনো কোনো মানুষের জীবন। কখনোবা ক্লান্তিহীনতাও পায় নবপ্রাণ।
এ রকম নানামুখি জীবনের গল্প নিয়ে আমিনুল ইসলাম সেলিম প্রথমবার হাজির হয়েছেন পাঠকের সামনে।

Description

Description

কবি হিসেবে পরিচিতি পেলেও আমিনুল ইসলাম সেলিমের লেখালেখি বহুমাত্রিক।
জন্ম কিশোরগঞ্জের হাওরবেষ্টিত উপজেলা মিঠামইনের ছিলিমপুর গ্রামে। পিতা ফজর আলী এবং মাতা আয়েশা খাতুনের সন্তান হিসেবে ১৬ ফেব্রুয়ারি,  ১৯৮৩ সালে পৃথিবীর পথে যাত্রা। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর শেষে শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়ে বসবাস নিজেরই শহরে। প্রকাশিত গ্রন্থ: গৃহপালিত দুঃখ, অদৃশ্য কোলাহল, নির্বাক চুম্বন, চিচিংফাঁকের দেশ, জনক তুমি তীর্থভূমি, তখন একাত্তর।
সত্তর দশকের উল্লেখযোগ্য কবি আশুতোষ ভৌমিকের জীবন ও সাহিত্য নিয়ে সম্পাদনা করেছেন ‘নিজের নির্জনে আশুতোষ ভৌমিক’। স্থানীয় ও জাতীয় পত্রিকা, ছোটকাগজ এবং অনলাইন মাধ্যমে লেখালোখির পাশাপাশি সম্পাদনা করেছেন সাহিত্যের কাগজ তরঙ্গ, সন্দীপন, উড্ডীন ইত্যাদি।
কবিতাগ্রন্থ ‘গৃহপালিত দুঃখ’র জন্য অর্জন করেছেন ‘সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার ২০১৮’।

Additional information

Additional information

Weight0.264 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “শাড়ি ও অন্যান্য গল্প – আমিনুল ইসলাম সেলিম”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping