শেষ অধ্যায় – পিয়ারা বেগম

Shesh Adhyay - Piara Begum

Author: পিয়ারা বেগম
Cover By: আইয়ুব আল আমিন
ISBN: ৯৭৮-৯৮৪-৯৯৮৭৮-৫-৭
Publish Date: মে ২০২৫

$ 2.65

25% Off
In Stock
Highlights:

রূদ্ধদ্বার কক্ষে আমরা দুজন! বাস্তবে কেউ কারও নই। তবুও কেন জানি দুজনই যেন দুজনার। মৃদুল একই প্লেটে আমাদের খাবারটা নিয়েছে। আমার হাতটুকু ধরে ও আমাকে নিজ হাতে খাইয়ে দিলো। আমিও যেন ওর হাতের খাবারটুকু সসম্মানে খেলাম। মনে মনে আজ যেন ওকে গোটা হৃদয়টাই দিয়ে দিলাম।

কতটা ভালোবাসার প্রস্রবণ ভেতরে থাকলে এমনটি করতে পারছি। এই যে এতটা বছর ওকে নিয়ে দিবারাত্রির স্বপ্ন- অনুভূতির ভেতরে ঘুরুপাক খেতাম, রাতের ঘুম কখনও নির্বিঘ্ন ছিল না, এতটা হৃদয়যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি। অথচ আজ? ওকে কাছে পেয়ে মনে হচ্ছে প্রেম জীবনের উজ্জ্বলতম মুহূর্ত! মানব অস্তিত্বের সর্বোচ্চ সুখের আস্বাদ দেয় প্রেম। এর পরে কী হবে সে ভাবনাটুকু ভাবার এতটুকু অবকাশ থাকে না। হয়তো একটু পরেই উভয়ই বিমর্ষ মলিন অশ্রুবিধুর মুখখানা নিয়ে বিদায় নেব। চিরদিনের জন্য কেউ আর কারোরই থাকব না। কি কঠিন আর নির্মম বাস্তবতা! তবুও মন কি বোঝে? এই যে এতটা কাছে আছি, এই কাছে থাকা মানে কিন্তু পাওয়া নয়। এই কাছে থাকার মধ্যেও আছে যোজন যোজন ব্যবধান। প্রেম কাছে পাওয়া কিংবা না পাওয়ার পার্থক্য বুঝে না। ও বর্তমানে বিশ্বাসী।

Description

Description

পিয়ারা বেগমঃ  জন্ম ১৯৫৬  সালের ৬ অক্টোবর, কুমিল্লা জেলার মেঘনা উপজেলার ভাওরখোলা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। বাবা মরহুম মোহাম্মদ আলী শিকদার, মাতা মরহুমা জোবেদা খাতুন এর পঞ্চম সন্তানের মধ্যে তিনি চতুর্থ। উল্লেখ্য যে, তাঁরা পাঁচ ভাইবোনই সরকারি চাকুরিজীবী। কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক পিয়ারা বেগম কর্মজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষকতা করেছেন। মাদকদ্রব্যের বিস্তার, কুপ্রভাব এবং নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা বিষয়ক অসংখ্য নিবন্ধ তিনি লিখেছেন। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন পত্রিকা এবং বিদেশে অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় তিনি নিয়মিত প্রবন্ধ-নিবন্ধ লিখছেন।

লেখকের প্রকাশিত গ্রন্থ ১৪ টি।
‘ভালোবাসার অশ্রু ও একটি  চিঠি’  (গল্পগ্রন্থ), ‘ফেরারী প্রহর’ (উপন্যাস), ‘কাঁদো কেন মন’ (উপন্যাস), ‘ব্র্যাকেট হাবলু’ (কিশোর উপন্যাস), ‘গ্রামগঞ্জের মুক্তিযুদ্ধ’ (কিশোর উপন্যাস) ১ম খন্ড, ‘গ্রামগঞ্জের মুক্তিযুদ্ধ’ ( কিশোর উপন্যাস) ২য় খন্ড, ‘একাত্তরের অশ্রু’ (উপন্যাস), ‘শেষ প্রহরের আলোয়’ (উপন্যাস),  ‘ফেরা বলে কিছু নেই’ (উপন্যাস), ‘তবু দেখা হোক’ (উপন্যাস), ‘যে তুমি কাছে যে তুমি দূরে’ (উপন্যাস), ‘হঠাৎ একদিন’ (গল্পগ্রন্থ), ‘কষ্ট জলে ভেজা’ (উপন্যাস), ‘যাপন যুদ্ধের গল্প’ (গল্পগ্রন্থ)।

স্বীকৃতি ও সম্মাননা (সাহিত্য):
গুণীজন সংবর্ধনা লেখক সম্মননা, মানব কল্যাণ পরিষদ/ ২০১৪,  ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার ২০১৯, শেখের গাঁও সমাজসেবা নাগরিক ফোরাম মেঘনা, সম্মননা স্মারক/ ২০২০,  মায়ের আঁচল সাহিত্য সামাজিক পরিষদ, শাহ্ ফতেহ্উল্লাহ্ সিরাজী স্মৃতি স্মারক/ ২০২১, দৈনিক বাঙ্গালীর কণ্ঠ পুরস্কার ২০২৩, প্রশান্তিকায় সেরা লেখক – ২০২৩, ‘প্রিয় প্রকাশ সুকুমার রায়’ সম্মননা/ ২০২৩, এস এস সি – ৯৭ ব্যাচ, মুজাফ্ফর আলী হাই স্কুল এন্ড কলেজ, মেঘনা, শুভেচ্ছা স্মারক/ ২০২৩, মায়ের আঁচল সাহিত্য সামাজিক পরিষদ ‘জননীর ভালবাসা টেলেন্ড আ্যওয়ার্ড’  -২০২৩/২০২৪, কুমিল্লা কবি পরিষদ, সিইউকেপি সাহিত্য সম্মননা ও অর্থ পুরস্কার – ২০২৪, সোনার বাংলা সাহিত্য পুরস্কার এসবিএসপি বীর মুক্তিযোদ্ধা ছায়েদুল ইসলাম গ্রন্থ স্মারক/ ২০২৫।

Additional information

Additional information

Weight0.246 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “শেষ অধ্যায় – পিয়ারা বেগম”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping