স্বপ্নপুরীর গল্পগাথা – বেণীমাধব সরকার

Swapnopurir Golpogatha - Benimadhab Sarker

Author: বেণীমাধব সরকার
Cover By: প্রচ্ছদ ও অলংকরণ : লুৎফি রুনা
ISBN: ৯৭৮-৯৮৪-২৯১৭৯-৬-৭
Publish Date: অক্টোবর ২০২৫

$ 3.53

25% Off
In Stock
Highlights:

কথাসাহিত্য, কাব্যসাহিত্য, ছড়াসাহিত্য- কোনো ক্ষেত্রেই আমাদের বাংলা সাহিত্য দরিদ্র নয়। ঋদ্ধ ও পরিপুষ্ট।  সাহিত্য-শিল্পে একটি দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং প্রাকৃতিক চালচিত্রের প্রতিফলন ঘটে। সাহিত্যের অন্যান্য মাধ্যমের তুলনায় ছড়ায় এই প্রতিফলন অত্যন্ত স্বচ্ছ। আবহমান কালের ধারায় ছড়া একটি শক্তিশালী প্রাচীন সাহিত্যমাধ্যম।
এ গ্রন্থের লেখাগুলো শিশুদের উপযোগী ছড়া। তবে কেউ যদি গ্রন্থের কিছু ছড়াকে ছড়া-কবিতা অথবা কিশোর কবিতা বলতে চান বারণ করার মতো শক্ত যুক্তি দাঁড় করানো কঠিন। ছন্দ ও অলংকারসমৃদ্ধ এই কবিতাগুলোতে শিশুকিশোর মনের কোমল বৃত্তি-মাধুর্য়ের আশাআকাঙ্ক্ষারও প্রতিফলন ঘটেছে। এতে আছে দেশ, প্রকৃতি, ফুল, পাখি এবং বাস্তব জীবনের বিশুদ্ধ চিত্তের বৈচিত্র্যময় প্রকাশ।
আমার লেখাগুলো যত্ন সহকারে গ্রন্থাকারে প্রকাশ করার জন্য অনুপ্রাণন প্রকাশনীর স্বত্বাধিকারী জনাব আবু মো. ইউসুফকে জানাই সকৃতজ্ঞ ধন্যবাদ।
শিশু-কিশোরসহ বিদগ্ধ পাঠক যদি এই লেখাগুলো পাঠ করে আনন্দ পান তবেই লেখাগুলো সার্থক হয়েছে বলে আমি মনে করব।

 

Description

Description

কবি ও শিশু সাহিত্যিক বেণীমাধব সরকার ১৯৫৩ খ্রিষ্টাব্দের ২ অক্টোবর, বাংলা ১৩৬০ সনের ১৫ আশ্বিন, শুক্রবার বাংলাদেশের ঢাকা জেলার অন্তর্গত ধামরাই উপজেলার দধিঘাটা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা গৌরদাস সরকার এবং মাতা মতি মালা সরকার। তার পিতা ছিলেন একজন স্বনামধন্য প্রধান শিক্ষক। বেণীমাধব সরকার নিজ গ্রামে অবস্থিত সেনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন। ১৯৭১ খ্রিষ্টাব্দে রোয়াইল হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। কলেজপর্যায়ে লেখাপড়া করেন সাভার কলেজ ও মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৭৭ খ্রিষ্টাব্দে বাংলায় এমএ পাস করেন। কর্মজীবনে সিংগাইর সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান এবং ছাত্রছাত্রীদের প্রিয় স্যার। বাল্যকাল থেকেই সাহিত্যচর্চা করছেন। নবম শ্রেণির ছাত্র থাকাকালীন তার লেখা পত্রিকায় প্রকাশিত হয়। অদ্যাবধি সেই প্রকাশের ধারা অব্যাহত গতিতে চলছে। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জাতীয় দৈনিক ও মাসিক পত্রিকায় প্রতিনিয়ত তার লেখা প্রকাশিত  হচ্ছে। শিশু-কিশোর সাহিত্য ও সমকালীন ছড়া সাহিত্যের ক্ষেত্রে তিনি বিশেষ স্থান করে নিয়েছেন। গান ও গল্পও লেখেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত গীতিকার।

প্রকাশিত গ্রন্থ :
দেশের মাটি শীতল পাটি (২০০৮), কালের কথা (২০০৯), একাত্তরের বর্গি (২০০৯), ভূতের মুখে রাম নাম (২০০৯), প্রেমগোলাপে কত কাঁটা (২০১১), ছাদের ওপর চঁদের আলো (২০১১), হীরকমালার দেশে (২০১২), এসো দুর্যোগের সাথে লড়ি (যৌথ-২০১৫), মীনার জন্য গল্প (যৌথ-২০১৭), শিয়াল পণ্ডিতের পাঠশালা (২০২২)।

পুরস্কার :
নাট্য প্রজন্ম সিংগাইরের ‘সম্মাননা ২০০৬’, বাইমাল বিজয় দিবস উদ্যাপন পরিষদের ‘বিজয় দিবস পুরস্কার-২০১১’, সাভারস্থ সিংগাইর সমিতির ‘শহীদ রফিক বিশেষ সম্মাননা-২০১৬’, ইউনিসেফের ‘মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৬।

Additional information

Additional information

Weight0.218 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “স্বপ্নপুরীর গল্পগাথা – বেণীমাধব সরকার”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping