Description
হাবিবুল্লাহ রাসেল
জন্ম: ৩১ আগস্ট ১৯৮৩।
মা দিলারা বেগম। বাবা মো. ওসমান গনি।
পেশা: প্রভাষক, ফজিলা রহমান মহিলা কলেজ, স্বরূপকাঠি, পিরোজপুর।
প্রকাশিত গ্রন্থ-
পঞ্চবেকী (কবিতা) ২০১১
কান্না নিয়ে যাও ফেরিওয়ালা মেঘ (কবিতা) ২০১৪
মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস- পিরোজপুর জেলা (গবেষণা) ২০১৭
দহনধ্বনি (উপন্যাস) ২০১৮
গয়নারোদের দিন (কবিতা) ২০২০
সম্পাদনা- ছোটকাগজ ‘অনুভব’
Email t raselanuvab@gmail.com



















দিনের বৃষ্টির চেয়ে রাতের বৃষ্টি অনেক বেশি আবেদন নিয়ে মানুষের কাছে ধরা দেয়। ঝড়ের রাতে মেঘের ডাক মানুষের মনে অজানা এক রহস্যের আভাস দেয়। শিক্ষা সফরে রাঙামাটি গিয়ে এমনই এক ঝড়ের রাতে অতিপ্রাকৃত সব গল্পের আসর জমে ওঠে। গল্পের মধ্যমণি বিশ্ববিদ্যালয়ের ষাটোর্ধ্ব বয়সের একজন অধ্যাপক। মেঝেতে থাকা অর্ধগলিত মোমের আলোর সাথে বৃদ্ধ এই শিক্ষকের তীক্ষ্ণ চোখ আর ভারী গলা পরিবেশকে আরো গম্ভীর করে তোলে। গ্রাম বাংলার প্রচলিত নানান ভৌতিক গল্পের বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা তিনি ছাত্রদের মাঝে উপস্থাপন করেন। এক সময় যখন মনে হতে থাকে অতিপ্রাকৃত বলে কিছু হয় না, সকল কিছুই বিজ্ঞান। ঠিক তখন এই অধ্যাপকের কণ্ঠ হতে ভেসে আসে ভিন্ন সুর। এবার তিনি বলতে আরম্ভ করেন তাঁর জীবনে ঘটে যাওয়া বিচিত্র আর অদ্ভূত সব গল্প । অবারিত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল ঘটনা ব্যাখার মাঝে সীমাবদ্ধ নয়। শেষ বেলায় এসেও কোথায় যেন একটা ‘কিন্তু’ থেকেই যায়…
ripon samadder –
শাহবাগের গণজাগরণ নিয়ে লেখা উপন্যাসটি এককথায় ভালো লেগেছে। উপন্যাসে যে চেতনাগত দ্বন্দ্ব ফুটে উঠেছে তা পাঠককে ভাবাবে নতুন করে।
Md Tarikul Islam –
জসিম,সবিতা,বিপ্লবকে নিয়ে তৈরি বিষমায়া উপন্যাস।শৈশবের ভালবাসার রং ফিকে হয়ে যায় চেতনার কাছে।মুলত ভালবাসা এবং চেতনার দ্বন্দ্বে মনোজগতের কি অবস্থা হয় তা সুন্দর ভাবে ফুটে উঠছে বিষমায়া উপন্যাসে।