Description

উদয় শংকর দুর্জয় একজন কবি, প্রাবন্ধিক এবং অনুবাদক; জন্মেছেন বাংলাদেশে, ১৯৮১ সালে। ২০০৭ সাল থেকে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করছেন। প্রথমে পড়াশোনা করেন কম্পিউটার সায়েন্স নিয়ে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটিতে, পরে ইনফর্মেশন সিস্টেম্স নিয়ে ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন এবং বিপিপি ইউনিভার্সিটি লন্ডন থেকে মাস্টার্স করেন।
প্রথম লেখা প্রকাশিত হয় দৈনিক যশোর পত্রিকায়, ১৯৯৬ সালে, মুক্তিযুদ্ধের গল্প দিয়ে। সেই থেকে অসংখ্য পত্র পত্রিকায় নিয়মিত লিখছেন। ২০১৭ সালে, প্রতিকথা প্রকাশনা ঢাকা থেকে, প্রথম গ্রন্থ ‘লিখে রাখি বিশুদ্ধ আত্মার রাত্রিদিন’ (কাব্যগ্রন্থ) প্রকাশ পায়। দ্বিতীয় গ্রন্থ ‘ওয়াস্টার্ণ অ্যাভিনিউ’র অরণ্য দিন’ (নির্বাচিত ইংরেজি কবিতার অনুবাদ), প্রকাশ পায় অনার্য পাবলিকেশন্স, ঢাকা থেকে। অনুপ্রাণন প্রকাশন, ঢাকা থেকে তৃতীয় গ্রন্থ ‘প্রবন্ধ সংগ্রহ’ প্রকাশ পায় ২০২১ সালে। ১৯৯৮ সাল থেকে অনিয়মিতভাবে সম্পাদনা করছেন সাহিত্যের ছোট কাগজ ‘স্পন্দন’। বাঙলা সাহিত্যকে আন্তর্জাতিক ভাবে মেলে ধরার জন্য ২০১৯ সাল থেকে লন্ডনে বসে সম্পাদনা করে চলেছেন POL (International Literary Magazine) নামের লিটল ম্যাগ, যেখানে বাঙালিদের ইংরেজি অনূদিত লেখার পাশাপাশি বিশ্বের বহু ভাষাভাষীর লেখকদের সরাসরি ইংরেজি এবং ইংরেজিতে অনূদিত লেখা প্রকাশ পাচ্ছে। সাহিত্য কর্মের জন্য বাংলাদেশ থেকে পেয়েছেন সাহিত্য ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর লিটারেচার ২০২১।
যোগাযোগ- usdurjay@gmail.com























বাংলা ছোটোগল্পের ইতিহাস খুব পুরানো নয়, তবু এগিয়েছে পাশ্চাত্যের সাথে তাল মিলিয়ে। আলাদা করে বলতে গেলে, বাংলাদেশের ছোটোগল্পের যে স্বকীয়তা তা বোধ করি সচেতন পাঠকগণ সহজেই অনুমান করতে পারেন। একুশ শতকের দুটি দশক পার হবার পরে বাংলা ছোটোগল্প এখন তার আধুনিকায়নের নতুন স্তরে পৌঁছে গেছে। তারই ধারাবাহিকতায় এদেশর তরুণ গল্পকারেরা বিষয় নির্বাচনে গ্রাম্যজীবন ছেড়ে এখন হয়েছে নগরমুখী। আধুনিক নাগরিক জীবনের একাকিত্ব, অন্তর্দ্বন্দ্ব, প্রেম, হতাশা, চিন্তা চেতনা, যৌনতা থেকে শুরু করে সবকিছুতেই এসেছে ভিন্নতা। সেই নগর জীবনের একাকী মানুষ থেকে শুরু করে দেশের ইতিহাসের কিছু উল্লেখযোগ্য বিষয় গল্প হয়ে উঠে এসেছে ‘পিওর মশগ্রীন’ গল্পগ্রন্থে। এই এক মলাটে স্থান পেয়েছ মোট দশটি গল্প। দশটি গল্পের প্রতিটি গল্পকে আলাদা করা যায় তার বিষয় বৈচিত্রতায়। গল্পগুলোতে উঠে এসেছে জাদুবাস্তবতা, মুক্তিযুদ্ধ, দেশভাগ, করোনাকালীন সময়ে ব্রোথেলের অভ্যন্তরিন সংকট, রাজশাহী অঞ্চলের লোকসংগীত আলকাপ শিল্পীর অর্থনৈতিক দৈউলিয়াত্ব ও পর্ণগ্রাফির মতো বিষয়। গল্পের বিষয় ভিন্নতা ও তার আধুনিক উপস্থাপনের কারণে গল্পগুলো পাঠকের মনে এক দীর্ঘ চিন্তার খোরাক যোগাবে বলে মনে করি।










মৃত্যু কি বিচ্ছিন্নতা তৈরি করতে পারে পিতা আর সন্তানের মাঝে?

There are no reviews yet.