Short Story (ছোটগল্প)

Short Story (ছোটগল্প)
Show:
Filter
New25% Off

গিরগিটি সময় – সুজন বড়ুয়া

Highlights:

সময়ের অভিঘাত কখনো কখনো এত প্রগাঢ় হয় যে, ব্যক্তি জীবনের চৌহদ্দি ছাড়িয়ে তার প্রভাব-তরঙ্গ নাড়িয়ে দেয় জাতীয় জীবনের মর্মমূল। বাঙালি জাতির জীবনে তেমনি তিনটি অবিস্মরণীয় কালপর্ব ১৯৭১, ১৯৭৫ ও ২০২৪। এই বইয়ের আটটি গল্পে কোনো না কোনোভাবে ছায়া ফেলেছে ওই তিন কালপর্বের ঘটনা-প্রবাহ। কিন্তু প্রতিটি গল্প ভিন্ন পটভূমির ভিন্ন ভিন্ন কুশীলবের চালচিত্র। বার বার আন্দোলনের গতিমুখ পাল্টানো দিকভ্রান্ত ছাত্রসমাজের জন্য প্রবীণ মুক্তিযোদ্ধার হাহাকার ‘কুহকজাল’। মহামারী আকার ধারণ করা শিক্ষক-নির্যাতনের ধারায় রাজধানীর একটি বিদ্যালয়ে সাম্প্রতিক শিক্ষক-হেনস্থার অদ্ভুতুড়ে ঘটনা অবলম্বনে চমকপ্রদ আখ্যান ‘বিচারপতি তোমার বিচার’। দেশব্যাপী শিক্ষাঙ্গন অস্থিতিশীল করার লক্ষ্যে আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশের রাজনীতির নামে ধ্বংসের সওদাগরি উন্মোচনের শিল্পিতরূপ ‘অন্তহীন সুড়ঙ্গ’। সংস্কার-নিয়ন্ত্রিত সময়ে আপসহীন সৎসাংবাদিকের নির্মম পরিণতির নজির ‘চিরহরিৎ বৃক্ষের গল্প’। দেশবিভাগের পূর্ব থেকে যে-কোনো আন্দোলন-সংগ্রামে স্পর্শকাতর সংখ্যালঘু-নির্যতন ও বঙ্গবন্ধু-অবমাননা বিষয়ে দীর্ঘশ্বাস ছড়ানো আখ্যান ‘অমীমাংসিত’। ১৯৭১ সালের গণহত্যাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের চিরন্তন গৌরব-ভাষ্য ‘চিরনতুনের ডাক’। ১৯৭৫ সালের ভোর রাতে তরুণ নির্ভীক ছাত্রনেতার মর্মান্তিক বঙ্গবন্ধু হত্যার দ্রোহপূর্ণ প্রতিবাদ ‘দ্বিতীয় বিপ্লবের আগে’। অস্থির পটপরিবর্তনের সুযোগে রাতারাতি রং-রূপ পাল্টানো মুখোশ-আঁটা সাহিত্য-সংস্কৃতিসেবীদের ধাঁধাময় আস্ফালন-চিত্র ‘গিরগিটি সময়’। কথাসাহিত্যিক সুজন বড়ুয়ার পূর্বের পাঁচটি গল্পগ্রন্থের ধারাবাকিতায় এই ষষ্ঠতম গল্পগ্রন্থও সমকালীন ঘটনাপ্রবাহের সত্যসন্ধ ব্যঞ্জনাস্নিগ্ধ চিরকালীন মানবিক আবেদনে নিঃসন্দেহে সমুজ্জল মর্যাদা পাবে পাঠকহৃদয়ে।

Girgiti Somoy - Sujan Barua

$ 2.65
New25% Off

মুখোশরাজ্যের উপাখ্যান – মোহাম্মদ শাহজামান শুভ

Highlights:

মুখোশরাজ্যের উপাখ্যান সমকালীন সমাজের ভণ্ডামি, আত্মপ্রবঞ্চনা, ক্ষমতার প্রহসন ও মূল্যবোধের অবক্ষয় নিয়ে রচিত এক ব্যতিক্রমী ব্যঙ্গগল্পের সংকলন। হ্যাশট্যাগের নায়ক থেকে কলমের কালি-সম্রাট, উন্নয়নের প্রচারক থেকে সমালোচনার মহামান্য আসন-কাল্পনিক জনপদ ও বিচিত্র চরিত্রের আড়ালে লেখক তুলে ধরেছেন আমাদের চেনা সমাজের নানা অসংগতি ও অস্বস্তিকর বাস্তবতা। এখানে হাস্যরসের আড়ালে লুকিয়ে আছে তীক্ষ্ণ প্রশ্ন, ব্যঙ্গের ভেতরে আত্মসমালোচনার আহ্বান। বইটি কেবল অন্যের মুখোশ উন্মোচন করে না, পাঠককেও দাঁড় করায় নিজের আয়নার সামনে। কারণ মুখোশের ভিড়ে সবচেয়ে কঠিন কাজটি হলো নিজের প্রকৃত মুখ চিনে নেওয়া।

Mukhoshrajyer Upakhayan - Mohammad Shahzaman Shuvoh

$ 2.87
New25% Off

সোনাই ও রূপসী মাছ – ফাতেমা ইয়াসমিন

Highlights:

ফাতেমা ইয়াসমিন একজন তরুণ শিশুতোষ গল্প লেখক। মূলত গল্প নিয়েই তার স্বপ্নের ডালপালা ছড়ানো। শিশু-কিশোরদের প্রতি গভীর মায়া, ভালোবাসা, তাদের ভালোলাগা, মন্দলাগা ও তাদের মনস্তাত্ত্বিক বিষয় ভালোভাবে অনুধাবন করতে না পারলে শিশুতোষ গল্প লেখা খুব কঠিন। সেজন্য শিশুতোষ গল্প লিখতে গিয়ে তরুণ বা প্রবীণ যে-ই হোন, তাঁকে তখন শিশুর মতো সারল্য ও তাদের প্রতি পরম মমতাবোধ নিয়েই লিখতে হয়। ফাতেমা ইয়াসমিনের গল্পগুলোতেও সে ধরনের আন্তরিক প্রয়াস লক্ষ করা যায়।  তার  বেশকিছু গল্প পড়ার সুযোগ আমার হয়েছে। ‘সোনাই ও রূপসী মাছ’ বইটিকেও সে ধরনেরই একটি উপভোগ্য শিশুতোষ গল্পগ্রন্থ বলে মনে হয়েছে। বইটিতে যে ৬টি গল্প রয়েছে, সেগুলোর প্রতিটি ভিন্ন ভিন্ন স্বাদের। গল্পগুলোর বৈশিষ্ট্য হলো ‘এর পরে কী হবে’, তা জানার একটি আগ্রহ বা কৌতূহল চমৎকারভাবে তৈরি করতে পেরেছেন লেখক ।গল্পকে প্রথমে গল্প হতে হবে। গল্প যদি গল্প না হয়ে শুধু বর্ণনামূলক কাহিনি হয়, তাহলে সেটিকে কেন গ্রহণ করবে পাঠক? আমার ধারণা, ফাতেমা ইয়াসমিন গল্প লেখার কৌশলটি ইতোমধ্যে বেশ ভালোভাবেই রপ্ত করতে পেরেছেন। এই বইটিও শিশুকিশোর পাঠকদের সে কারণেই আকৃষ্ট করবে বলে আমার বিশ্বাস। আমি ‘সোনাই ও রূপসী মাছ’ বইটি বড়ো-ছোটো সবার কাছে সমাদৃত হবে বলে আশা করছি এবং বইটির বহুল প্রসার কামনা করছি। একইসাথে আগামীতে লেখকের কাছ থেকে আরো সুন্দর সুন্দর শিশুতোষ গল্পগ্রন্থ প্রত্যাশা করছি।

রাহমান ওয়াহিদ
কবি, শিশুসাহিত্যিক ও কথাশিল্পী

Sonai O Ruposhi Mach - Fatama Yeasmin

$ 3.09
25% Off

অবসরভাতা ও বিবিধ দায়ভার – মাহবুব আলী

Highlights:

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োজিত শিক্ষকদের জন্য অবসরকালীন সময়ে নিয়মিত মাসিক পেনশন পদ্ধতি নেই। শিক্ষকগণ সরকারি অনুদান বা তাঁদের বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ অঙ্কের সঞ্চয় করেন, সেই সঞ্চয়ে সরকারের অংশ রয়েছে। চাকরি শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকগণ সেই অর্থ এককালীন পেয়ে থাকেন; তার একটি কল্যাণ ট্রাস্ট তহবিল ও অন্যটি অবসরভাতা। এই অর্থ শিক্ষকের হাতে পৌঁছাতে-পৌঁছাতে তিন-সাড়ে তিন কিংবা চার বছর লেগে যায়। এই সময়টুকু অবসরপ্রাপ্ত শিক্ষকের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষার। কোনো কোনো শিক্ষক এই সময়ের বিন্দু বিন্দু মুহূর্ত গুনতে গুনতে পরপারে চলে যান। এমনই কষ্টকর অপেক্ষা, বেঁচে থাকার ক্লেশ ও অপমানের কাহিনি নিয়ে ‘অবসরভাতা ও বিবিধ দায়ভার’। একইসঙ্গে যোগ হয়েছে মানুষের জীবনযাপনের আকুলতা-স্বপ্ন-স্বপ্নভঙ্গ-বাস্তব-পরাবাস্তব-বঞ্চনা ও মানবিকতার পরিসরে চেনা-অচেনা অন্য কয়েকটি কাহিনি। সেই সকল কাহিনি বা গল্পের তেপান্তরে হারিয়ে যেতে স্বাগতম।

Oboshorvata O Bibidho Dayvar - Mahbub Ali

$ 3.09
25% Off

সমুদ্রলতা ও অন্যান্য গল্প – রুখসানা কাজল

Highlights:

নব্বই দশক থেকে রুখসানার লেখালিখির শুরু। খুব কম লিখেই বিদগ্ধ পাঠকদের কাছে তিনি কিছু প্রত্যাশা সৃষ্টি করতে সমর্থ হয়েছেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তাঁর বেশ কয়েকটি বই। অনুবাদ করেছেন, আফগানিস্তানের নারী লেখকদের লেখা নিয়ে একটি গল্পগ্রন্থ। রুখসানার সাহিত্যকর্মের মৌলিক প্রবণতা হল তাঁর চেনাজানা জগতকে চারমাত্রা থেকে( ফোর ডাইমেনশন) দেখে একটি পরোক্ষ প্রতিবাদ ছুঁড়ে দেওয়া। ঘটনা বর্ণনা করে গভীর তল্লাসি চালিয়ে যেন তিনি খুঁজে আনেন চরিত্রগুলোর বিভিন্ন আবর্তন। এই সংকলনে অন্তর্ভুক্ত গল্পগুলোর ক্ষেত্রেও তাঁর সেই স্বতন্ত্র শিল্পধারা কোনো ব্যতিক্রম ঘটেনি। গল্পগুলোতে রয়েছে বিচিত্র পটভূমি ও বহুবিধ অভিজ্ঞতা। রুখসানার গল্পের চরিত্ররা গ্রাম, মফস্বলি শহর ব্যস্ত মহানগরের গন্ডি ছাড়িয়ে আমেরিকা প্রবাসী আবার কখনও মরুভূমির কোনো যাযাবর গোষ্ঠীর জীবনযাপন করে। ‘জোহেবা’ গল্পটি মাতৃত্বের গৌরব ও আত্মপরিচয়ের অনুসন্ধানে একরোখা। ‘বিষমপদী’ গল্পে অন্তরার আত্মপরিচয় প্রতিষ্ঠার সংগ্রামে রবীন্দ্রনাথের স্ত্রীর নিঃসঙ্গতার প্রতিধ্বনি শোনা যায়। আবার ‘কেভ’ গল্পে বহুসাংস্কৃতিক পরিবেশের পরিসরে থেকেও একজন স্বনির্ভর বাঙালী তরুণীর ধর্মের দড়ি ছিঁড়ে বেরুতে না পারার যন্ত্রণার পাশে খাদিজা গল্পের খাদিজার দ্বিধাহীন সিদ্ধান্ত গ্রহনের সক্ষমতা চোখে পড়ে। রুখসানার গল্পের ধনী গরীব নারীচরিত্রগুলো কেউই মূক নয়। সাদা চোখে রুখসানার নারীদের সামান্য মনে হলেও অসামান্যা নারী চরিত্র এঁকেছেন। সব মিলিয়ে এ ধরণের গল্প পাঠককে চেনাঅচেনা নারীদের নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। গল্পগুলো পড়ার পর পাঠকের হয়ত আরও একবার খুঁজে দেখতে মন চাইবে, কোথায় কোন গল্পের কোন পৃষ্ঠায় রুখসানা লিখেছেন, ‘বেঁচে থাকার লড়াইয়ে কে কবে হারাতে পেরেছে নারীদের?

Samudralata O Anyanyo Golpo - Rukhsana Kazol

$ 3.09
25% Off

এই ঋণ শোধ হবে না – জোনাকী দত্ত

Highlights:

১৯৫২ থেকে ১৯৭১ আমরা বাঙালিরা চরম চড়াই-উৎরাই পেরিয়ে পেয়েছি লাল-সবুজ পতাকা। বিশ্বমানচিত্রে বাংলাদেশ নামক দেশটি স্থান করে নিয়েছে সগৌরবে। যাঁদের নিঃস্বার্থ অবদানের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি তাঁদের ঋণ কখনো শোধ হবার নয়। তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমার এই বইটি লেখার মূল উদ্দেশ্য হলো গল্পের মাধ্যমে সেই মহান ব্যক্তিদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ঘটনা, ভাষা আন্দোলন, গণ আন্দোলন, পঁচিশে মার্চ, তাদের জন্য নির্মিত শহিদ মিনার, স্মৃতিসৌধ আরো নানান ঘটনা পাঠকের কাছে তুলে ধরা। আশা করছি ছোটো-বড়ো সকল পাঠকের গল্পগুলো ভালো লাগবে।

Ei Reen Shodh Hobe Na - Jonaki Dutta

$ 2.47
25% Off

কুড়িয়ে পাওয়া ছায়া – ইসরাত জাহান

Highlights:

কেউ কেউ নিরন্তন হেঁটে চলে। চলতে চলতে মুখোমুখি হয় অগুনতি মানুষের। যাদের ছায়া দীর্ঘ অথবা হ্রস্ব। ছায়া পেরিয়ে ঐসব মানুষের প্রকৃত নাগাল পাওয়ার চেষ্টাও থেমে থাকে না।
প্রাগৈতিহাসিকের মাধ্যমে বাংলা সাহিত্যে সে-ই সন্ধান মানিক বন্দোপাধ্যায়ই হয়তো শুরু করেছিলেন। এরপর আরও অনেকেই ঐ পথ অনুসরণ করেছে। দীর্ঘ যাত্রার ক্লান্তিতে কখনও কখনও ছায়ার ওপারের মানুষকে অস্বীকারও করা হয়েছে। ঘোষিত হয়েছে, ‘থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার।’ অন্ধকারের ফ্রেমে যদিও এভাবেই তারা অবয়বহীন থেকেছে, তবু লীন হয়ে যায়নি।
‘কুড়িয়ে পাওয়া ছায়া’ সেইসব অবয়বহীন মানুষের গল্প, যেখানে গল্প নির্মাণে অন্ধকার মূখ্য হয়ে উঠলেও আলোকে অস্বীকার করা হয়নি।

Kuriye Pauya Chaya - Israt Jahan

$ 2.91
25% Off

সোনালতার কবিতা – শেখ নাজমুল হাছান

Highlights:

ওভিদের কাব্যকথা অনেককালের ব্যবধানে আসলে রোমান্সস্বপ্নের গল্প হয়ে ওঠে, খুব সিরিয়াস জায়গাগুলো পেরিয়ে। মেটামরফোসিস সম্পর্কে এমন কথা সত্য। সোনালতার কবিতা সেরকমই রূপান্তর, গল্পের রূপান্তর; প্রেম-বাঁশরী-বিশ্রম্ভালাপ-মাতৃস্নেহ-প্রকৃতি সবটুকু যেন হীরকখণ্ডস্বরূপ স্থিত এক প্যাকেজ। অথচ এ লেখক যখন পাখিডুবি গ্রামের গল্প বলতেন তখন পাখি গল্প হলেও কড়া-উৎকোচে তা মেটাতে হতো কঠোর বাস্তবতা দিয়ে। বাস্তবতা ওই সময়ে তুমুল, কঠোর কিছু ছাড়িয়ে কুবলা খাঁ-র অশ্বক্ষুরের বদলে খুঁজে নিত কবি কোলরিজের ব্যথাতুর মনকে।
শেখ নাজমুল হাছানের সোনালতার কবিতা উইটসমেত মূলত এঁকে-বেঁকে চলা কঠোর ক্লান্তির গল্প। বাস্তবতাই তার পটভূমি; এটি ভাষণে আলাদা, একদম এ-সময়ের গল্প, আলাদা গল্প, ঝরাপাতার সন্নিহিত সম্পর্কের- নিজের কিন্তু সবার, সকলের। আবার জানুন, রোমান্টিকতার খোসা ছাড়িয়ে কীভাবে বুক চিতিয়ে চেনা গল্পটাও চেতনায় রাখা যায়। হাঁটুন ওর সবুজ আগাছা কিছু থেকে এই সোনালতার কবিতা পর্যন্ত। পরিতৃপ্তির অশেষ আনন্দ!

-শহীদ ইকবাল

Sonalatar Kobita - Shakh Najmul Hasan

$ 2.87
25% Off

ট্রুথ অর ডেয়ার – আব্দুল্লাহ্ আল বাকী

Highlights:

বইটিতে আধুনিক জীবনের জটিল মনস্তাত্ত্বিক টানাপোড়েন, সম্পর্কের ঘাত-প্রতিঘাত, নৈতিক সংকট, প্রতারণা ও সামাজিক নির্মম বাস্তবতার এক বহুমাত্রিক চিন্তার প্রতিফলন ঘটেছে। বইটির বিভিন্ন পটভূমিতে কয়েকটি সতন্ত্র গল্প সন্নিবেশিত হয়েছে, যার প্রতিটি মানবচরিত্রের অবচেতন মন ও জীবনের অন্ধকার দিকগুলোকে উন্মোচন করে। প্রতিটি গল্পেই প্রকাশ পেয়েছে, মানব মনের গোপন বাসনা, যৌনতা, সমাজ ও ব্যক্তির মনস্তাত্বিক দ্বন্দ্বের নিখুঁত বিশ্লেষণ। গল্পের চরিত্রগুলো অদ্ভুত এক টানাপোড়েনে ক্ষতবিক্ষত, যা পাঠককে জীবনের গভীর ও নির্মম সত্যের মুখোমুখি দাঁড় করাবে বলেই মনে করি।

Truth Or Dare - Abdulla Al Baky

$ 2.65
25% Off

নির্বাচিত ছেটোগল্প – মোখলেস মুকুল

Highlights:

মোখলেস মুকুলের নির্বাচিত ছোটোগল্প মূলত তার দুটি গল্পগ্রন্থ চাকা এবং কাঁকড়াকাল থেকে নেওয়া বেশকিছু ছোটোগল্পের সমাহার। গল্পগুলোর বিষয়-বৈভব অতিশয় গুরুত্বপূর্ণ নয়। তবে এর পরিসর ব্যাপক আর রসরোমন্থনের বোধিচর্চাটি সহজসাধ্য। খুব বেশিরকম পাঠনন্দন না হলে পরের পৃষ্ঠাগুলোর প্রতি তৃষ্ণা বা আগ্রহ জাগায় না। আর সেটির ঘাটতি নেই বলেই গল্পগুলো পাঠকের পক্ষে সহজেই গলাধঃকরণ করা সম্ভব।
প্রতিটি গল্পই স্বতন্ত্র। আলাদা স্বাদ। এক একটি গল্প এক একটি জীবন, দর্শন, স্বপ্ন, ভালোবাসা আর নিষ্ঠুর বাস্তবতার প্রতিচ্ছবি। গল্পগুলো পাঠ করার পর বরাবরই আমার মনে হয়েছে, ওগুলো কোনো গল্প নয় যেন প্রতিটি উপাদান সত্য এবং বাস্তব কোনো যাপিত জীবনের খনি থেকে খুঁড়ে খুঁড়ে তোলা।
মোখলেস মুকুলের এই কাজে যুগপৎ মনন এবং সৃজননিষ্ঠা হাত ধরাধরি করে এগিয়েছে। তার রচনার সাহিত্য আকর্ষণ এখানেই। মুন্সি দক্ষতাও বটে। প্রহেলিকার যে অতীন্দ্রিয়তা, যে নৈপুণ্যে তিনি মিস্টিসিজমকে আহরিত আকরের সাথে অঙ্গীভূত করেছেন, সেখানেও প্রাঞ্জল অভিগম্যতা বিস্ময়ের উদ্রেক করে। একেবারে পুঞ্জীভূত জোছনার মতো আঁধারের সাথে সমৃদ্ধ রমণ। তার মনিষা এবং আলোকদৃষ্টির প্রশংসা না করে পারা যায় না।

আবদুল মান্নান সরকার
কবি ও কথাসাহিত্যিক।

Nirbachito Choto Golpo - Mokhles Mukul

$ 4.94
25% Off

বিবর্ণ আঁচল (যুদ্ধশিশুদের গল্প) – ফরিদ আহমেদ ও সৈনিক

Highlights:

একাত্তরের রক্তঝরা দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের পরিকল্পিত পাশবিক নির্যাতনের শিকার হয়েছিলেন বাংলাদেশের লাখো নারী। যুদ্ধশেষে স্বাধীন দেশের বুকে যখন নতুন সূর্য উঠল, তখন তাঁদের কোল আলো করে এলো একদল অনাকাঙ্ক্ষিত অথচ নিষ্পাপ শিশু। ইতিহাস এদের চেনে ‘যুদ্ধশিশু’ হিসেবে। সেই সময়কার রক্ষণশীল সামাজিক বাস্তবতায় এই শিশুদের কপালে জুটেছিল ‘অবাঞ্ছিত’ বা ‘জারজ’ তকমা। এমন এক চরম সংকটের মুখে রাষ্ট্র এবং মাদার তেরেসার মতো আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে বহু শিশুকে দত্তক পাঠিয়ে দেওয়া হয় ক্যানাডা, আমেরিকা কিংবা ইউরোপের দূরবর্তী দেশগুলোতে।
সুদূর প্রবাসে বড়ো হলেও পরিণত বয়সে এসে এই যুদ্ধশিশুরা মুখোমুখি হয় তীব্র এক অস্তিত্বের সংকটের। আয়নার সামনে দাঁড়িয়ে তারা হাতড়ে বেড়াতে থাকে নিজেদের শিকড় আর প্রকৃত পরিচয়কে। বুকের ভেতর জমা হওয়া একরাশ প্রশ্ন আর না-দেখা মাকে একবারের জন্য ছুঁয়ে দেখার সুতীব্র বাসনা জন্ম নেয় তাদের মাঝে। সেই তীব্র বাসনা নিয়ে তারা পা বাড়ায় দূর প্রান্তের এক সবুজ মানচিত্রের দিকে, যার নাম বাংলাদেশ।
জেসিকা, শিখা, বাদল, রাণী আর রাধিকা-এই পাঁচ যুদ্ধশিশুর শেকড় সন্ধানের পাঁচটি সমান্তরাল, মর্মস্পর্শী ও সত্য-আশ্রয়ী আখ্যান নিয়ে গড়ে উঠেছে ‘বিবর্ণ আঁচল’। এদের মধ্যে কেউ হয়তো বহু চড়াই-উৎরাই পেরিয়ে খুঁজে পেয়েছে মায়ের সেই চেনা স্নেহের স্পর্শ, কেউ সেটা পায়নি। যে পেয়েছে, সে সাময়িক আনন্দে ভেসেছে। আর যে পায়নি, সে হারিয়ে গিয়েছে অপার্থিব এক বিষাদের অতল অন্ধকারে।
যুদ্ধশিশুদের মাকে খোঁজার সেই অনিশ্চিত কঠিন যাত্রা আর আনন্দ-বেদনার এক অনন্য কাব্যই হচ্ছে এই বই-‘বিবর্ণ আঁচল’!

Biborno Achol (The Stories of War Babies) - Farid Ahmed And Shoinik

$ 4.19
25% Off

বিচিকলা(র) বজারজাতকরণ পদ্ধতি – রোমেল রহমান

Highlights:

কল্পবাস্তব এক দুনিয়ার কেচ্ছাকাহিনি ‘বিচিকলা(র) বাজারজাতকরণ পদ্ধতি’! বিচিত্র মেটাফোর আর মুক্তির আদিম আকাক্সক্ষা হাত-ধরাধরি করে পাঠককে তার চেনা দুনিয়া থেকে মনের গহিনে জিয়িয়ে রাখা আরেক দুনিয়ার রাস্তায় নিয়ে ছেড়ে দেয়; সেখান থেকে তাকে হয়তো আবার টেনে তোলে কিংবা তোলে না! উদোম সংলাপ আর রাডারের নিচে থাকা বৃষ্টির আক্রমণ থেকে বাঁচতে মাথায় পলিথিন ব্যাগ পড়া মানুষদের সংস্কৃতি- গল্পগুলোর দাঁত নখ চোখ হয়ে ওঠে। যারা পুনরাবৃত্তিময় একঘেঁয়ে বেঁচে থাকার বাজারে খ্যামটা নেচে উবে গেছে ভিড়ের ভিত্রে, মুখের মধ্যে মুখ মিলিয়ে। রাজা শুধু জলপাই কাঠে খাকি রং করা সিংহাসনে বসে নিজেকে বাঁচাতে মানুষ শিকার করতে করতে জীর্ণ হয়েছে দিনের বিচারে।
জন্মান্ধ মনের সুষম পুষ্টির জন্য ‘বিচিকলা(র) বাজারজাতকরণ পদ্ধতি’ উপাদেয়।

Bichikalar Bazarjatkaron Poddhoti - Romel Rahman

$ 2.16
Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping