Short Story (ছোটগল্প)

Short Story (ছোটগল্প)
Show:
Filter
25% Off

জার্নি টু দ্য প্যারালাল ওয়ার্ল্ড – আশরাফ পিন্টু

Highlights:

প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল বিশ্ব মানে এই অসীম মহাশূন্যে অসংখ্য মহাবিশ্ব রয়েছে যার মধ্যে একাধিক পৃথিবীও রয়েছে যা একটির অন্যটির প্রতিরূপ। ইংরেজিতে যাকে বলে ‘‘প্যারালাল ওয়ার্ল্ড’’ বা ‘‘মিরর ওয়ার্ল্ড’’। এই মিরর ওয়ার্ল্ড দেখতে আমাদের পৃথিবীরই মতো; এবোরে যেন টুইন ওয়ার্ল্ড বা যমজ বিশ্ব। প্যারালাল ইউনিভার্স সম্পর্কে সর্ব প্রথম ধারণা দেন বিজ্ঞানী ডাবলিনে এরভিন শ্রোডিঙার। এরপর অন্য বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এই তত্ত্বকে যাচাই-বাছাই ও তাত্ত্বিক গবেষণা করে বলেন, এই বহু মহাবিশ্বে আমাদের পৃথিবীর মতো অনেক পৃথিবী রয়েছে যা আমাদের পৃথিবীরই মিরর ইমেজ বা মিরর ওয়ার্ল্ড। আমরা যেমন পৃথিবীতে বিভিন্ন কাজ-কর্ম করছি তারাও আমাদের সমন্তরালে বিভিন্ন কাজ-কর্ম করছে- যারা দেখতে আমাদেরই মতো হুবহু একই চেহারার।
এই বইয়ে প্যারালাল ওয়ার্ল্ডের গল্প ছাড়া রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রূপকথা থেকে সায়েন্সফিকশন ইত্যাদি ভিন্নস্বাদের কয়েকটি সায়েন্সফিকশন। আশাকরি গল্পগুলো ছোট-বড় সব বয়সী পাঠকের কাছে ভালো লাগবে।

Journey to the Parallel World by Ashraf Pintu

$ 4.41
25% Off

লোকটি আইন ভঙ্গ করেছিল – সন্তোষ কুমার শীল

Highlights:

জীবনের প্রতিটি পদক্ষেপ গল্পময়। পথ চলতে কখন কোন্ কথাটি গল্প হয়ে ওঠে কে বলতে পারে! তাই গল্প মানেই জীবনের আখ্যান। শুধু জীবনের নয়- সমাজ-সভ্যতার চলমান সময়ের প্রতিচ্ছবিও। বইয়ের শিরোনামের গল্পটিতে যেমন আমাদের ক্ষয়িষ্ণু সমাজের ছবি ফুটে উঠেছে তেমনি বাকি গল্পগুলোয় আছে স্বদেশপ্রেম, ভালবাসা, মমত্ববোধ, মঙ্গল কামনা অন্যদিকে রিরংসা, ষড়যন্ত্র, প্রতারণার কাহিনি। সবকিছু মিলিয়ে প্রত্যেকটি গল্পই আলাদা বৈশিষ্ট্যে বিশিষ্ট। পাঠককে অনন্য রস ও আনন্দের সন্ধান দেবে নিঃসন্দেহে।

Lokti Aine Bhango Korechilo - Santosh Kumar Sheel

$ 2.65
25% Off

মেলোডি তোমার নাম – হাসান মাহবুব

Highlights:

আমি একজন প্রেমিক পুরুষ। আমি ভালোবাসি প্রেমিকা নারীকে। আমি চাই নর-নারীগণ প্রেম, কাম আর চুম্বনে নিমজ্জিত থাকুক। কিন্তু তীব্র প্রেম মানেই তীব্র যন্ত্রণা। যা শুরু হয়, তার শেষও হতে হয়। সহমরণ ছাড়া যন্ত্রণামুক্তির কোনো উপায় নেই। আর তাই এই গল্পগুলি যেমন ভালোবাসার, তেমন যন্ত্রণারও।

Melody Tomar Nam by Hasan Mahbub

$ 2.65
25% Off

বাইশ শ বাইশ – মোখলেস মুকুল

Highlights:

প্রকৃতির তাণ্ডবের কাছে নতি স্বীকার করা একদল মানুষ দেশান্তরী হয়। অসহায় লোকগুলোর মধ্যে ভাগ্যবঞ্চিত এক কিশোর মাসুদ রহমান। সে জীবনকে রাঙিয়ে তুলতে কিশোরী প্রেমিকা মালতিকে ফেলে চলে যায় ঢাকায়। দেখতে পায় তার চেয়েও হতদরিদ্ররা ঢাকার বস্তিতে বাস করে। যেগুলো আবার সব জঞ্জালের আখড়া। জীবনের চাপা গলি থেকে মুক্তশ^াস নিতে মাসুদের বন্ধু বজলু পাড়ি জমায় ভ‚মধ্যসাগর হয়ে ইউরোপে। সে মরতে মরতে বেঁচে গেলেও অধিকাংশ সহযাত্রীর সলিল সমাধি ঘটে। জীবনের তাগিদে মাসুদ অর্থ আত্মসাৎ করে পাড়িজমায় ব্রাজিলে। ব্রাজিলিয়ান উন্মূলকন্যা মারিয়ামার প্রেমে পড়ে। ব্রাজিল থেকে মারিয়ামা ও বজলুসহ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করে একসঙ্গে ছয় বন্ধু। হাঁটা পথে মধ্য আমেরিকার দশটি দেশ অতিক্রম করতে গিয়ে পাঁচজনই খরচের খাতায় চলে যায়। একমাত্র মাসুদই লক্ষ্যে পৌঁছতে পারে। দেখা হয় প্রাক্তন প্রেমিকা মালতির সাথে। আঙুল ফুলে কালাগাছ হওয়া মাসুদ প্রেমের নেশায় খুন করে মালতির স্বামীকে। তারপর…
কালের বিবর্তনে বিশ^ মোড়ল যুক্তরাষ্ট্র ভেঙে পড়ে তার নিজের ভারেই। দলে দলে লোক যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে যেতে থাকে। মাসুদ রহমানের দৌহিত্র মাসুদ জুনিয়র উন্মূল হয়ে ফিরে আসে বাংলাদেশে। দেখতে পায় জনবিস্ফোরণ, প্রকৃতির বিরূপ আচরণ আর উপক‚লবর্তী অঞ্চল ডুবে যাওয়ার ঘটনা। পরিচয় হয় মালতি নামের এক সুন্দরী গাইডের সাথে। আকস্মিক ভূমিকম্পে মৃত্যু হয় তাদের। তাদের অতৃপ্ত আত্মার প্রশ্ন জাগে, প্রতি এক শ বছর পরপর পৃথিবীতে যে ডিজাস্টার নেমে আসে এবং এভাবে চলতে থাকলে বাইশ শ বাইশ সালে পৃথিবীর কী হবে…?
কথাসাহিত্যিক মোখলেস মুকুল এক অনন্য উচ্চতায় আরহণ করে মানব জীবনের অইসব আখ্যান বাইশ শ বাইশ উপন্যাসে অত্যান্ত দক্ষতার সাথে তুলে ধরার চেষ্টা করেছেন।

BAISH SHA BAISH by Mokhles Mukul

$ 4.94
25% Off

নগদ আলীদের আন্দোলন – ইলিয়াস ফারুকী

Highlights:

নগদ আলীর নগদ চিন্তায় প্রতিদিন সকালে দুটো রুটি যোগাড় হলেই ও মহা খুশি। তারপরই আন্দোলনে নেমে পড়ে। রমনা পার্কের সামনের রাস্তায় তার আন্দোলন চলে। একটি গাছের ডাল ভেঙে মাথার উপর নাচাতে নাচাতে রাস্তার এইপাশে একবার, ওপাশে একবার। পাকা ফুটবল খেলোয়াড়দের মতো মাঝেমধ্যে চলন্ত গাড়িকে কাটিয়ে পারাপার। মাঝে মধ‍্যে দুএকটা গাড়ি ব্রেক কষলে দৌড়ে সামনে গিয়ে বলবে ‘দেয়, দশটা টাকা দেয়, ভাত খামু।’ কচিৎ কেউ কেউ দেয়। কেউ হয়তো ক্ষেপে উঠে, ‘এ বেটা মরতে চাস, তো ট্রেন লাইনের নিচে যা।’ কিন্তু ও তো বুঝে, ও তো মরার জন্য এগুলো করে না, এটা ওর আন্দোলন। ও এর নাম দিয়েছে ‘ ন‍্যাংটা ক্ষুধা আন্দোলন।’ এভাবেই চলে ওর প্রতিবাদ। সাঁই সাঁই করে ওকে কাটিয়ে বেরিয়ে যায় চকচকে প্রাইভেট কার। মাঝেমধ্যে কেউ হয়তো ব্রেক কষে দাঁড়িয়ে গালি দেয় ‘ওই হারামজাদা, ফাইজলামির আর জায়গা পাস না। ইতরামি করিস, নামবো যখন পিটিয়ে হাড্ডি ভেঙে দেবো। গায়ের চামড়া খুলে নেবো।’ নগদ আলী আপন মনে হাসে। ওর নাকি পিটিয়ে হাড্ডি ভাঙবে। চামড়া খুলে নেবে। ওর শরীরের মাংস কোথায়! লোকটা আস্ত বোকা! এইটুকু বুঝে না যে, ও তো আমাকে মেরে ঠকবে। আমার তো কাঠামোর উপর শুধু একটা প্রলেপ দেওয়া।

Nogod Alider Andolon - Elias Faruqui

$ 1.76
25% Off

আয়না মানবী – সৈয়দা নাজমুন নাহার

Highlights:

পারদবিহীন আয়নায় কখনো মুখ দেখা যায় না। সে বেলজিয়াম গ্লাসই হোক কিংবা বাংলাদেশের শুকতারা ফেক্টরির আয়না, পারদবিহীন আয়না মূল্যহীন। তবে কেউ যদি কাঁচ দিয়ে ঘর বানিয়ে থাকতে চাইলে ভিন্নকথা। তবে কাঁচের ঘরে বাস করার অন্যরকম সুখ আছে। চারপাশের খোলা পৃথিবীটাকে স্বচ্ছ কাঁচের ঘরে বসে দেখা যায়। উপভোগ করা যায় প্রকৃতিকে, শুধু কি নিজে দেখা-নিজেকেও দেখানো যায় দর্শন-প্রদর্শনের খেলা। আবার ভয়ও আছে ঝড়ে কিংবা শুধু একটি ঢিল ছুড়ে যেকোন মুহূর্তে ভেঙে-গুড়িয়ে দিতে পারে কাচের প্রাসাদ।
মানুষ কি তা ভাবে কখনও- তাদের ভেতরটা কদর্য-নোংরা, পুতি-দুর্গন্ধময়। শুধুমাত্র পারদের মতো ভদ্রতার মুখোশ ঢাকা নোংরা ইতিহাস আর হিংস্রতার থাবা। সেই মানুষরূপী হায়েনাদের কথা উঠে আসবে আয়না মানবীর জবানীতে।

Ayna Manobi - Syeda Nazmun Nahar

$ 1.77
25% Off

রাশিয়ার বোমা বনাম আছিয়ার উনুন – হাবিবুল্লাহ রাসেল

Highlights:

ষোলোটি গল্প নিয়ে এই গ্রন্থ। ষোলোটি গল্প ষোলোটি আয়না। কী দেখতে চান আয়নায়? নিজের না সমাজের মুখ? নাকি দেখতে চান- বৈশ্বিক রাজনীতির কালি কীভাবে পালটে দেয় স্বদেশের মুখশ্রী?
কেউই চায় না আয়নায় ফুটে উঠুক নিজের ছদ্মবেশ। তবু কখনও যদি ফুটে ওঠে মুখোশের প্রতিবিম্ব, সে দায় আয়না বিক্রেতার নয়।
আপনি হাসবেন না কাঁদবেন, প্রেমে দুলবেন না দহনে দগ্ধ হবেন, নিজেকে নিজে সুড়সুড়ি দিবেন না শরীর চুলকোবেন, রেটিনায় ধরবেন দৃষ্টিভ্রম না দূরদৃষ্টি, সত্য লালন করবেন না পরাজিত প্রেতাত্মার কপালে তিলক পরাবেন- সবই আপনার অনুভূতির ব্যাপার। তবে তীব্র শ্লেষে যদি আপনার অনুভূতি বিদ্ধ হয়, তবেই আয়নার কারিগর সার্থক।

Russir Boma Bonam Achiyar Unun - Habibullah Rasel

$ 2.65
25% Off

নাচের শহর রূপেশ্বরী – নুসরাত সুলতানা

Highlights:

প্রথম গল্পগ্রন্থ মৌতাত শেষ হয়ে গিয়েছিল ২০২২ মেলায়ই। পাঠকের এই সহজ এবং গভীর গ্রহণ আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে ছোট গল্প রচনায়। নাচের শহর রূপেশ্বরী গল্পগ্রন্থে মোট গল্প আছে এগারোটি। গল্পগুলোর আত্মায় যেমন আছে- গভীর ভালোবাসা, মানবতা, সহমর্মিতা এবং সর্বোপরি মানব প্রেম এবং বিশ্বচরাচরের প্রেম, তেমনি এর শরীর জুড়ে রয়েছে বর্ণবাদ, ডমিস্টিক ভায়োলেন্স, পুঁজিবাদ, খুন, হিংসা, প্রতিহিংসা। তবে অধিকাংশ গল্পেই সময় এবং জীবনের চিত্রকল্প আঁকতে প্রয়োগ করেছি সমাজ বাস্তবতা, যাদুবাস্তবতা, পরাবাস্তবতা এবং কল্পবাস্তবতা। তেমনি ভাষায় নিজস্বতা প্রতিষ্ঠিত করতে চালিয়েছি ব্যপক নিরীক্ষা। আমার সুপ্রিয় ঋদ্ধ পাঠকের প্রজ্ঞা এবং বিচারের ওপর আস্থা আছে পুরোপুরি। যিনি বইটি হাতে নিয়ে পড়ছেন তাকে প্রগাঢ় ভালোবাসা।

Nacher Shahor Rupeshworee - Nusrat Sultana

$ 3.09
25% Off

যন্ত্র ও জন্তু – ইমরান খান

Highlights:

‘যন্ত্র ও জন্তু’ গল্প-সংকলনে সমকালীন গল্প যেমন আছে, তেমনি আছে ইতিহাস ভিত্তিক গল্প; কিছু গল্পে পাওয়া যাবে পরাবাস্তবতার স্বাদ, আবার কিছু গল্প দেবে অলঙ্করণহীন বর্ণনাভঙ্গি। প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের কথা বলবে কিছু গল্প, কয়েকটি কাহিনি উঁকি দেবে মানব প্রকৃতির রন্ধ্রে- যে প্রকৃতির মধ্যে আছে রাজনীতি, দর্শন, স্বার্থপরতা, অসহায়ত্ব, এবং সর্বোপরি আত্মোপলব্ধি। যেমন, ‘যন্ত্র ও জন্তু’ গল্পটি মহামারীর কারণে চাকরি হারানো একজন যুবকের সাথে বিলুপ্ত এক বন্যপ্রাণির প্রহেলিকাময় আত্মিক সম্পর্কের কথা বলে। ‘মসলিন পতাকা’ গল্পে দেখা মিলবে এক ভিন্নমাত্রার মুক্তিযোদ্ধার। তবে সব মিলে গল্পগুলো নিজেকে জানার। ভবিষ্যতের দিকে গলা বাড়িয়ে দেয়ার আগে অতীতের দিকে ঘাড় ঘোরানো জরুরি। নিজেকে সংজ্ঞায়িত করার আগে প্রয়োজন মহাজগতের সাথে নিজের অবিচ্ছেদ্য সম্পর্কটি উপলব্ধি করা। বিচ্ছিন্নভাবে নিজেকে ব্যাখ্যা করা যায় কি? তবে, অবিচ্ছিন্ন সম্পর্কটি উপলব্ধি করে ফেললে কিছু কিছু মানুষ সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই সংকলনটি সেই ধরনের কিছু বিচ্ছিন্ন নারী-পুরুষের গল্প। মানুষ বহুমাত্রিক প্রাণি, তাই দশটি গল্প দশটি মাত্রা থেকে মানব জীবনের দিকে তাকিয়ে আছে।

Jontro O Jontu By Imran Khan

$ 4.06
25% Off

তুলসীমাটি – পিন্টু রহমান

Highlights:

প্রণয়গন্ধি হাওয়ায় মাটিগন্ধিপরাণ। পরাণের গহীণে আছে পরাণ; আর মাটির পরতে-পরতে লুকানো রয়েছে যাপিত জীবনের ফসিলসমূহ। ফসলের সম্ভারে পূর্ণতার ডালি সাজাতে কেউ কেউ অন্তরিক্ষচারী। চারদিকে ভাঙনের পদধ্বনী। রাতের স্বপ্ন দিনের আলোয় ভেঙে টুকরো হয়ে যায়। তবুও বিস্তর পথ হেঁটে জীবনের তরে পান্ডুলিপি করে আয়োজন। তুলসীপাতার ঐশী ঘ্রাণে বিমোহিত প্রাণিকুল। অথচ পালছেঁড়া নৌকো এবঙ হালভাঙা নাবিকের দুঃখ-যাতনা বোঝে না, কেউ বোঝে না।

Tulsimati By Pintu Rahman

$ 2.38
25% Off

মৌসুমি বৃষ্টির গল্প – অমল সাহা

Highlights:

গ্রন্থিত গল্পগুলি বিভিন্ন জাতীয় পত্রিকা সহ মাসিক গল্প বিষয়ক সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে। গত ছত্রিশ বছরে মোট ২২টি গল্প লেখা হয়েছিল। সেখান থেকে বিভিন্ন স্বাদের ১০টি নির্বাচিত গল্প এ বইটিতে গ্রন্থিত হয়েছে। আশা করা যায়, যারা গল্প পড়তে ভালবাসেন সেসব পাঠকদের কাছে গল্পগুলি সুখপাঠ্য হবে। জীবন থেকে নেয়া এবং দু’ একটি গল্পের পটভ‚মি কালপঞ্জিতে একটু দূর বোধ হলেও পাঠক সেই অতীতের নিঃস্তরঙ্গ সময়টাকে অনুধাবন করতে পারবেন। মানুষের অন্তলীন জয় পরাজয়ের বিবরণ পাঠ করে আনন্দ-বেদনায় আপ্লুত হবেন তা নিশ্চিত করে বলা যায়।

Mousumi Brishtir Golpo By Amal Saha

$ 2.65
Scroll To Top
Close
Close
Close

My Cart