Product Tag: গল্পগ্রন্থ

গল্পগ্রন্থ
Show:
Filter
New25% Off

অবসরভাতা ও বিবিধ দায়ভার – মাহবুব আলী

Highlights:

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োজিত শিক্ষকদের জন্য অবসরকালীন সময়ে নিয়মিত মাসিক পেনশন পদ্ধতি নেই। শিক্ষকগণ সরকারি অনুদান বা তাঁদের বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ অঙ্কের সঞ্চয় করেন, সেই সঞ্চয়ে সরকারের অংশ রয়েছে। চাকরি শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকগণ সেই অর্থ এককালীন পেয়ে থাকেন; তার একটি কল্যাণ ট্রাস্ট তহবিল ও অন্যটি অবসরভাতা। এই অর্থ শিক্ষকের হাতে পৌঁছাতে-পৌঁছাতে তিন-সাড়ে তিন কিংবা চার বছর লেগে যায়। এই সময়টুকু অবসরপ্রাপ্ত শিক্ষকের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষার। কোনো কোনো শিক্ষক এই সময়ের বিন্দু বিন্দু মুহূর্ত গুনতে গুনতে পরপারে চলে যান। এমনই কষ্টকর অপেক্ষা, বেঁচে থাকার ক্লেশ ও অপমানের কাহিনি নিয়ে ‘অবসরভাতা ও বিবিধ দায়ভার’। একইসঙ্গে যোগ হয়েছে মানুষের জীবনযাপনের আকুলতা-স্বপ্ন-স্বপ্নভঙ্গ-বাস্তব-পরাবাস্তব-বঞ্চনা ও মানবিকতার পরিসরে চেনা-অচেনা অন্য কয়েকটি কাহিনি। সেই সকল কাহিনি বা গল্পের তেপান্তরে হারিয়ে যেতে স্বাগতম।

Oboshorvata O Bibidho Dayvar - Mahbub Ali

$ 3.09
New25% Off

সমুদ্রলতা ও অন্যান্য গল্প – রুখসানা কাজল

Highlights:

নব্বই দশক থেকে রুখসানার লেখালিখির শুরু। খুব কম লিখেই বিদগ্ধ পাঠকদের কাছে তিনি কিছু প্রত্যাশা সৃষ্টি করতে সমর্থ হয়েছেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তাঁর বেশ কয়েকটি বই। অনুবাদ করেছেন, আফগানিস্তানের নারী লেখকদের লেখা নিয়ে একটি গল্পগ্রন্থ। রুখসানার সাহিত্যকর্মের মৌলিক প্রবণতা হল তাঁর চেনাজানা জগতকে চারমাত্রা থেকে( ফোর ডাইমেনশন) দেখে একটি পরোক্ষ প্রতিবাদ ছুঁড়ে দেওয়া। ঘটনা বর্ণনা করে গভীর তল্লাসি চালিয়ে যেন তিনি খুঁজে আনেন চরিত্রগুলোর বিভিন্ন আবর্তন। এই সংকলনে অন্তর্ভুক্ত গল্পগুলোর ক্ষেত্রেও তাঁর সেই স্বতন্ত্র শিল্পধারা কোনো ব্যতিক্রম ঘটেনি। গল্পগুলোতে রয়েছে বিচিত্র পটভূমি ও বহুবিধ অভিজ্ঞতা। রুখসানার গল্পের চরিত্ররা গ্রাম, মফস্বলি শহর ব্যস্ত মহানগরের গন্ডি ছাড়িয়ে আমেরিকা প্রবাসী আবার কখনও মরুভূমির কোনো যাযাবর গোষ্ঠীর জীবনযাপন করে। ‘জোহেবা’ গল্পটি মাতৃত্বের গৌরব ও আত্মপরিচয়ের অনুসন্ধানে একরোখা। ‘বিষমপদী’ গল্পে অন্তরার আত্মপরিচয় প্রতিষ্ঠার সংগ্রামে রবীন্দ্রনাথের স্ত্রীর নিঃসঙ্গতার প্রতিধ্বনি শোনা যায়। আবার ‘কেভ’ গল্পে বহুসাংস্কৃতিক পরিবেশের পরিসরে থেকেও একজন স্বনির্ভর বাঙালী তরুণীর ধর্মের দড়ি ছিঁড়ে বেরুতে না পারার যন্ত্রণার পাশে খাদিজা গল্পের খাদিজার দ্বিধাহীন সিদ্ধান্ত গ্রহনের সক্ষমতা চোখে পড়ে। রুখসানার গল্পের ধনী গরীব নারীচরিত্রগুলো কেউই মূক নয়। সাদা চোখে রুখসানার নারীদের সামান্য মনে হলেও অসামান্যা নারী চরিত্র এঁকেছেন। সব মিলিয়ে এ ধরণের গল্প পাঠককে চেনাঅচেনা নারীদের নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। গল্পগুলো পড়ার পর পাঠকের হয়ত আরও একবার খুঁজে দেখতে মন চাইবে, কোথায় কোন গল্পের কোন পৃষ্ঠায় রুখসানা লিখেছেন, ‘বেঁচে থাকার লড়াইয়ে কে কবে হারাতে পেরেছে নারীদের?

Samudralata O Anyanyo Golpo - Rukhsana Kazol

$ 3.09
25% Off

কুড়িয়ে পাওয়া ছায়া – ইসরাত জাহান

Highlights:

কেউ কেউ নিরন্তন হেঁটে চলে। চলতে চলতে মুখোমুখি হয় অগুনতি মানুষের। যাদের ছায়া দীর্ঘ অথবা হ্রস্ব। ছায়া পেরিয়ে ঐসব মানুষের প্রকৃত নাগাল পাওয়ার চেষ্টাও থেমে থাকে না।
প্রাগৈতিহাসিকের মাধ্যমে বাংলা সাহিত্যে সে-ই সন্ধান মানিক বন্দোপাধ্যায়ই হয়তো শুরু করেছিলেন। এরপর আরও অনেকেই ঐ পথ অনুসরণ করেছে। দীর্ঘ যাত্রার ক্লান্তিতে কখনও কখনও ছায়ার ওপারের মানুষকে অস্বীকারও করা হয়েছে। ঘোষিত হয়েছে, ‘থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার।’ অন্ধকারের ফ্রেমে যদিও এভাবেই তারা অবয়বহীন থেকেছে, তবু লীন হয়ে যায়নি।
‘কুড়িয়ে পাওয়া ছায়া’ সেইসব অবয়বহীন মানুষের গল্প, যেখানে গল্প নির্মাণে অন্ধকার মূখ্য হয়ে উঠলেও আলোকে অস্বীকার করা হয়নি।

Kuriye Pauya Chaya - Israt Jahan

$ 2.91
25% Off

সোনালতার কবিতা – শেখ নাজমুল হাছান

Highlights:

ওভিদের কাব্যকথা অনেককালের ব্যবধানে আসলে রোমান্সস্বপ্নের গল্প হয়ে ওঠে, খুব সিরিয়াস জায়গাগুলো পেরিয়ে। মেটামরফোসিস সম্পর্কে এমন কথা সত্য। সোনালতার কবিতা সেরকমই রূপান্তর, গল্পের রূপান্তর; প্রেম-বাঁশরী-বিশ্রম্ভালাপ-মাতৃস্নেহ-প্রকৃতি সবটুকু যেন হীরকখণ্ডস্বরূপ স্থিত এক প্যাকেজ। অথচ এ লেখক যখন পাখিডুবি গ্রামের গল্প বলতেন তখন পাখি গল্প হলেও কড়া-উৎকোচে তা মেটাতে হতো কঠোর বাস্তবতা দিয়ে। বাস্তবতা ওই সময়ে তুমুল, কঠোর কিছু ছাড়িয়ে কুবলা খাঁ-র অশ্বক্ষুরের বদলে খুঁজে নিত কবি কোলরিজের ব্যথাতুর মনকে।
শেখ নাজমুল হাছানের সোনালতার কবিতা উইটসমেত মূলত এঁকে-বেঁকে চলা কঠোর ক্লান্তির গল্প। বাস্তবতাই তার পটভূমি; এটি ভাষণে আলাদা, একদম এ-সময়ের গল্প, আলাদা গল্প, ঝরাপাতার সন্নিহিত সম্পর্কের- নিজের কিন্তু সবার, সকলের। আবার জানুন, রোমান্টিকতার খোসা ছাড়িয়ে কীভাবে বুক চিতিয়ে চেনা গল্পটাও চেতনায় রাখা যায়। হাঁটুন ওর সবুজ আগাছা কিছু থেকে এই সোনালতার কবিতা পর্যন্ত। পরিতৃপ্তির অশেষ আনন্দ!

-শহীদ ইকবাল

Sonalatar Kobita - Shakh Najmul Hasan

$ 2.87
25% Off

ট্রুথ অর ডেয়ার – আব্দুল্লাহ্ আল বাকী

Highlights:

বইটিতে আধুনিক জীবনের জটিল মনস্তাত্ত্বিক টানাপোড়েন, সম্পর্কের ঘাত-প্রতিঘাত, নৈতিক সংকট, প্রতারণা ও সামাজিক নির্মম বাস্তবতার এক বহুমাত্রিক চিন্তার প্রতিফলন ঘটেছে। বইটির বিভিন্ন পটভূমিতে কয়েকটি সতন্ত্র গল্প সন্নিবেশিত হয়েছে, যার প্রতিটি মানবচরিত্রের অবচেতন মন ও জীবনের অন্ধকার দিকগুলোকে উন্মোচন করে। প্রতিটি গল্পেই প্রকাশ পেয়েছে, মানব মনের গোপন বাসনা, যৌনতা, সমাজ ও ব্যক্তির মনস্তাত্বিক দ্বন্দ্বের নিখুঁত বিশ্লেষণ। গল্পের চরিত্রগুলো অদ্ভুত এক টানাপোড়েনে ক্ষতবিক্ষত, যা পাঠককে জীবনের গভীর ও নির্মম সত্যের মুখোমুখি দাঁড় করাবে বলেই মনে করি।

Truth Or Dare - Abdulla Al Baky

$ 2.65
25% Off

সিঙ্গেল মাদার – সম্পাদনা : কাজী লাবণ্য

Highlights:

‘সিঙ্গেল মাদার’ গল্প সংকলনের একেকটি গল্প যেন একেকটি অসমাপ্ত জীবনের সম্পূর্ণ অধ্যায়। এখানে উল্লিখিত নারীদের নামের আগে সমাজ আরোপিত ‘সিঙ্গেল’ শব্দটি বসে গেলেও তাদের শক্তি, সংগ্রাম আর ভালোবাসা কোনোদিনই ‘সিঙ্গেল’ হয়ে থাকে না। এই মায়েরা ভঙ্গুর স্বপ্নের ওপর দাঁড়িয়ে নতুন ভোরের জন্ম দেন; সমাজের প্রশ্ন, তিরস্কার, অবহেলা পেরিয়ে সন্তানের জন্য হয়ে ওঠেন আশ্রয়, আকাশ, পৃথিবী। আর তাদের সন্তানেরা তাদের চোখে খুঁজে পায় সাহসের নির্মল সংজ্ঞা। সংকলনে সমকালীন গল্পকারদের কলমে উঠে এসেছে মায়েদের জীবনের নানা রং, অভাব, অপমান, লড়াই। আবার এসবের মধ্যেও চারদিকে ছড়িয়ে দিয়েছে অদ্ভুত এক আলো। গল্পপাঠ করতে করতে তাই কখনও কখনও চোখ ভিজে উঠবে। কখনও-বা মনে হবে, এই গল্প তো আমার চেনা, জানা। ‘সিঙ্গেল মাদার’ এখানে মায়েদের জন্য বিশেষ কোনো পরিচয় বা সংকোচের নাম নয় বরং এ এক গর্বিত উচ্চারণ যা ভালোবাসার, দায়িত্বের এবং অদম্য বেঁচে থাকার প্রেরণা দেয়। এক কথায় বলা যায়- এই বই শুধু গল্পের সাজি নয়, এটি নিঃশব্দ বিপ্লবের দলিল।

 

SIngle Mother - Edited by Kazi Labonno

$ 5.47
27% Off

শখের বাগানে সাপ – মঞ্জু সরকার

Highlights:

 

দুঃশাসনে পিষ্ঠ জনজীবন ও সাম্প্রতিক অস্থির সময়ের চেহারা জীবন্ত হয়ে উঠেছে এ গ্রন্থের ছোটো ও বড়ো আটটি গল্পে। ক্ষুদে কৃষকের ‘গৃহপালিত গরুটার গতিপথ’ ও শিক্ষার্থী সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ, ‘কুড়ানি বুড়ি ভাদুর মা’য়ের প্রকৃতি-নির্ভর জীবন-সংগ্রাম, প্রেমিক-প্রেমিকার মিলনতৃষ্ণার মাঝেও ‘দাঁত ভাঙা হাসি’র মতো দুর্ঘটনার শঙ্কা কিংবা ‘কবর’ শাসিত উন্নয়নের পটভূমিতে রচিত গল্পে যে স্বাদ-বৈচিত্র্য, তা যেন সাম্প্রতিক দেশকালের আয়নার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় পাঠককে। ‘জনৈক পেশাদার প্রতিবাদী’র মধ্যেও রাষ্ট্র-ক্ষমতা নিয়ন্ত্রিত রাজনৈতিক সংস্কৃতি এবং স্বৈরাচারী রাষ্ট্রক্ষমতা উৎখাতে গণ-আন্দোলনের প্রকৃত স্বরূপ উন্মোচনে ‘লুণ্ঠিত সিংহাসন’, ‘শখের বাগানে সাপ’ ও একাত্তরের মুক্তিযোদ্ধাকে নিয়ে ‘মৃত্যুঞ্জয়ী নিনাদ’-এর মতো গল্প রচনা করে সত্যসন্ধ দায়বদ্ধ শিল্পীর ভূমিকা পালন করেছেন লেখক। প্রথম সাড়াজাগানো গল্পগ্রন্থ ‘অবিনাশী আয়োজন’-এর ধারাবাহিকতায় শক্তিমান এ কথাশিল্পীর চতুর্দশতম গল্পগ্রন্থটিও সাধারণ মানুষের মুক্তিসংগ্রাম ও ২০২৪-এর গণঅভ্যুত্থানের শৈল্পিক দলিল হয়ে টিকে থাকবে।

Shokher Bagane Shap - Manju Sarkar

$ 3.01
25% Off

ভাত ও ভাতারের গল্প (দ্বিতীয় সংস্করণ) – লতিফ জোয়ার্দার

Highlights:

আমি আমার বুকের ভেতরে যে যন্ত্রণা লালন করি তার রং আমার বড়ো অচেনা, কোনোদিন দেখিনি তারে। অথচ কত মধুর উপলব্ধিতে তাকে অনুভব করি। আমার স্বপ্নগুলো অধরা একটা জগৎ, অধরা একটা সময়।
জীবনের বহুমাত্রিক রূপ দেখে দেখে কখনো বিষণ্ণতার ভেতর হারাই সে স্বপ্ন। যে সময়ের গল্প লিখি আমি। সেখানে অচেনা মানুষের ভিড়। অথচ আমি চোখ মেলে দেখি আমার গল্পগুলো হেঁটে বেড়ায়। সেখানে যেমন নিম্নবিত্তের মানুষ আছে। আছে শহুরে যান্ত্রিকতায় নিমজ্জিত কিছু অচেনা মানুষের গল্প। খুব বেশি সময় ধরে লেখা না হলেও আমার ‘ভাত ও ভাতারের গল্প’ গ্রন্থের গল্পগুলো কয়েক যুগের। সেখানে যেমন জীবনযন্ত্রণা আছে, আছে মানুষের জৈবিক চাহিদা এবং হৃদয়ের কারুকার্যখচিত প্রেম ও ভালোবাসা। এই গ্রন্থের ষোলোটি গল্প ষোলোটি সংসারের। গল্পগুলো কখনো ক্লান্তিকর মনে হবে না পাঠকের কাছে। পড়তে পড়তে কখনো একঘেয়েমি আসবে না।

Bhat O Bhatarer Golpo (Second Edition) - Latif Joarder

$ 2.91
25% Off

বলো না কখনো চলে যাই – রুচি রোকসানা

Highlights:

প্রাচীন মানুষ এক সময় ছিলো প্রকৃতিপুজারী। আকাশ-পাহাড়-সাগর-নদী-জঙ্গলের অপার রহস্য, মানুষের আচরণ ও মনোবৃত্তির অপার বৈচিত্রের থই পেতো না মানুষ। রহস্যের সমাধান বা হাইপোথেসিস দাঁড় করানোর মত সবল যখনো হয়ে ওঠেনি বিজ্ঞান কিংবা দর্শন, প্রকৃতির নানা ঘটনাপুঞ্জি মানুষকে অবাক করতো খুব সহজেই। আজ একটি শিশুও যা জানে, একসময় সেরকম অনেক বিষয়ই প্রাপ্তবয়স্ক মানুষের কাছেও ছিলো অজানা, বিস্ময়কর! বৈজ্ঞানিক পদ্ধতির সবল প্রয়োগে প্রকৃতির আমাদেরকে অবাক করবার ক্ষমতা আজ সত্যিই অনেক কম। তা বলে কি অবাক করা, ব্যাখ্যাতীত ঘটনা আর ঘটে না এ জগতে?
নীরব ইঙ্গিত, অদৃশ্য সূত্র আর অপ্রত্যাশিত মোড়-মোট ষোলোটি গল্প নিয়ে রুচি রোকসানার নতুন বই ‘বলো না কখনো চলে যাই’। এই রহস্যগল্পগুলি পাঠককে টেনে নিয়ে যায় অজানার দিকে, অতিপ্রাকৃত জগতের দরজা খুলে দেয়। পরিচিত বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকা অপরাধ, মানসিক দ্বন্দ্ব ও বুদ্ধির লড়াই ধীরে ধীরে উন্মোচিত হয় পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে। প্রতিটি গল্প শেষ হলেও রেশ থেকে যায়-পাঠককে ভাবতে বাধ্য করে, সত্যিই কি সব রহস্যের সমাধান একরকম?
প্রতিটি গল্পে বাস্তব ও অবাস্তবের মাঝখানে একটি সূক্ষ্ম রেখা টানা আছে, যা একসময় ঝাপসা হয়ে যায়। কখনো অচেনা ছায়া, কখনো অজানা শক্তি, আবার কখনো মানুষের অন্তর্লোকের অন্ধকার-সব মিলিয়ে গল্পগুলো তৈরি করে এক অমোঘ কৌতূহল ও শিহরণ।

Bolo Na Kakhono Chole Jai - Ruchy Rockshana

$ 3.18
25% Off

জাহালম গাছির গন্তব্য – দিলারা মেসবাহ

Highlights:

একটা জাদুকরি কলম কিংবা ছোটোগল্পের জাদুর বাক্স আছে তাঁর- সেখান থেকে তিনি বের করেন একটার পর একটা গল্প। কুশলী কথাশিল্পী হিসেবে দিলারা মেসবাহ তার গল্পগুলোয় জীবনের খণ্ড খণ্ড আখ্যানের ভেতর দিয়ে সমগ্রতার যে সন্ধান কিংবা গন্তব্যের অভিপ্রায় নির্মাণ করছেন, শেষপর্যন্ত সেটাই হয়ে ওঠে মানুষের মানচিত্র- যার অপর নাম অবাক করা এক গল্পভুবন।
দিলারা মেসবাহ আমাদের কথাশিল্পের আঙিনায় দাঁড়িয়ে আছেন বাতিঘরের মতোন। এখন সময় হয়েছে অনিবার্য। আশা করছি অনালোচনা অনাবিষ্কারের ঘেরাটোপ থেকে তাঁর অনুরাগী লেখক-পাঠকরা নিশ্চয়ই তাঁকে তুলে ধরবেন। তিনি হবেন সৃষ্টিগুণে মূল্যায়িত। তাঁর জন্য অপার শুভ কামনা।

Jahalam Gachir Gantobya - Dilara Mesbah

$ 2.38
25% Off

রাঙাপ্রভাত – পিন্টু রহমান

Highlights:

মানুষের ইতিহাস
মূলত স্বপ্ন আর সংঘর্ষের যুগলবন্দিতে রচিত হয় ইতিহাস।ইতিহাসের পথ ধরে প্রাগৈতিহাসিক অরণ্য থেকে আধুনিক নগরঅব্দি জীবন ও যুদ্ধ সমান্তরাল রেখায় পথ হেঁটেছে। মানুষ তথাপি বৃত্তাবদ্ধ থাকেনি; স্বপ্ন দেখেছে, স্বপ্ন বুনেছে, স্বপ্নের ফেরিওয়ালা হয়ে কাল থেকে কালান্তরের পথে অভিযাত্রী হয়েছে। হোঁচট, ভাঙন, মোহভঙ্গ— সবকিছু পেরিয়ে মানুষ আবার দাঁড়িয়েছে নতুন এক ভোরের প্রত্যাশায়। আর সেই প্রত্যাশার গর্ভেই জন্ম নিয়েছে অনিবার্য লড়াই। সাতচল্লিশ, বায়ান্ন, একাত্তর কিংবা চব্বিশেরগণঅভ্যুত্থান এক-একটি রক্তাক্ত অধ্যায়, যেখানে কাঁচা রক্তরেখায় আঁকা হয়েছে জীবনের ক্যানভাস। ব্যক্তিগত বেদনা ও সামষ্টিক আর্তনাদ মিলেমিশে তৈরি করেছে সময়ের ভাষ্য। হংসমিথুনের মতো ভেসে বেড়ানো অবচেতন মন কখনো প্রেমে, কখনো প্রতিবাদে, কখনো নিঃসঙ্গতায় আশ্রয় খুঁজেছে। ঘোর অমানিশা যত গভীরই হোক মানুষ জানে অন্ধকার চিরস্থায়ী নয়। তাই আশা-আকাঙ্ক্ষার সম্মিলনে লেখা হয় জীবনমুখী গল্প। এখানে যুদ্ধ আছে, ক্ষত আছে, পরাজয় আছে; আবার আছে প্রতিরোধ, ভালোবাসা ও নতুন সকালের স্বপ্ন। “রাঙাপ্রভাত” তাই কেবল একটি ভোর নয়, এটি মানুষের অবিনাশী আশার নামাবলি।

পিন্টু রহমান
কথাসাহিত্যিক

Rangaprovat - Pintu Rahman

$ 2.38
25% Off

শাড়ি ও অন্যান্য গল্প – আমিনুল ইসলাম সেলিম

Highlights:

জীবন হয়তো এক অপূর্ণ আকাঙ্ক্ষারই নাম। হয়তো বায়োস্কোপ-দৃশ্যের মতোই রঙিন অথচ ক্ষণস্থায়ী, স্বপ্নীল অথচ আশাভঙ্গুর। তবু মরীচিকার মতো রহস্যময় জীবনের পেছনে মানুষ ছুটে বেড়ায় ক্লান্তিভোলা পথিকের মতো। হাঁটতে হাঁটতে কখনো ঠিক পথে যায়, কখনোবা  পথেই পথ হারায়। এভাবে নানা বাঁক ও বক্রতা পেরিয়ে বারবার জীবনের কাছে পৌঁছাতে হয়। গোলাপের মতো দেখতে সুন্দর জীবন কখনো কখনো এতো কদাকার দেখায় যে, তখন চমকে উঠতে হয়। দেখা যায় যে, ওটা আসলে গোলাপ নয়, গোলাপের আকৃতি।
কিংবা মানুষ যেভাবে ভাবতে চায় না, যেভাবে দেখতে চায় না নিজের জীবনছবি, সেভাবেই তাকে দেখতে হয়, সে জীবনই তাকে বেছে নিতে হয়। জীবনের সম্পূর্ণ বিপরীত কোণে দাঁড়িয়ে অবলোকন করতে হয় নিজেরই প্রতিকৃতি। এ কি জীবনের অনিবার্যতা, নাকি পরাজয়? এ কি স্বপ্নভঙ্গ, নাকি দুঃস্বপ্নের ঘোরটোপ?
যাপিত জীবনে বহুমুখি প্রশ্নের গোলকধাঁধায় ক্লান্ত হয় কোনো কোনো মানুষের জীবন। কখনোবা ক্লান্তিহীনতাও পায় নবপ্রাণ।
এ রকম নানামুখি জীবনের গল্প নিয়ে আমিনুল ইসলাম সেলিম প্রথমবার হাজির হয়েছেন পাঠকের সামনে।

Shari O Anyanya Golpo - Aminul Islam Selim

$ 2.82
Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping