Novel (উপন্যাস)

Novel (উপন্যাস)
Show:
Filter
25% Off

শবনম – সায়লা সুলতানা লাকী

Highlights:

শবনম এতক্ষণ বেশ মজা নিয়েই এসব উপভোগ করছিল কিন্তু এখন যেই শুনতে পেল ওর বর দাঁড়িয়ে আছে বাহিরে ওর জন্য,  এখন ওকে যেতে হবে তার কাছে। তখনই ভেতরে কেমন এক চাপা উত্তেজনা কাজ করতে শুরু হল এই স্বামী নামক মানুষটাকে দেখার জন্য।  এখনও দেখেনি মানুষটা কেমন, জানেও না তার আচার-আচরণ সম্পর্কে।  অথচ বাবা মা কীভাবে হাত পা বেঁধে উঠিয়ে দিল পালকিতে। বাড়ি থেকে বের করে দিল সারা জীবনের জন্য।  ওই বাড়ি থেকে এই পর্যন্ত যতজন মেয়ে ওই পালকিতে চড়ে বের হয়েছে তারা আর কেউ কোনো দিন ফেরেনি আপনালয়ে। যে যায় সে মনে হয় সব বাঁধন ছিন্ন করেই যায়। কিন্তু শবনম তো কারো সাথে কোন বাঁধনই ছিন্ন করে আসেনি, তবে কী ও আর কখনও ফিরতে পারবে ওর নিজের আপনালয়ে?
এসব আবোলতাবোলই ভাবছিল আর তখনই একজন এসে ওর হাত ধরে টেনে ঘর থেকে বের করে নিল।
শবনম একবার মুখ ফোটে বলতে চেয়েছিল “আস্তে টানেন আমি তো শাড়িতে পা বাজাইয়া পইড়া যামু।”
কিন্তু না, কেন জানি কিছুই বলতে পারল না। তার আগেই দুলাল এসে পাশে দাঁড়াল
“ভাবি সাব আর কষ্ট করতে হইব না, অহন আমি পারমু। আহো শবনম, আহো। তুমি আমার পিছন পিছন আহো। বলেই কুপিটা এগিয়ে ধরে পথ দেখাতে লাগল।শবনম কী বলবে তা বুঝতে পারল না, শুধু চুপচাপ দুলালের পেছন পেছন হেঁটে এগিয়ে গেল নিজের ঘরে……..

এরপর কী ঘটেছিল শবনমের জীবনে? দুলাল কী ওর পুরো জীবনটাতেই আলো জ্বেলে পথ দেখাতে পেরেছিল এই কিশোরী মেয়েটিকে ? না কি……..

Shabnam by Shayla Sultana Lucky

$ 4.41
25% Off

বঙ্গালী ভইলী – মোখলেস মুকুল

Highlights:

বাংলা ভাষার ইতিহাসের প্রাচীনতম যুগ। তখন একমাত্র লেখ্যভাষা সংস্কৃত- পঠন অন্ত্যজশ্রেণির ঘোর নিষিদ্ধ। নিম্নবর্ণের একদল লোক অত্যাচার সহ্য করে প্রাকৃত ভাষার প্রথম লেখ্যরূপ দান করেন- ধর্মের বাতাবরণে চর্যাপদ। তাদের প্রতিপক্ষ আর্যব্রাহ্মণ। দহনকালের সেই ঊষালগ্নে যাপিতজীবনের কিছু নরনারীকে আবর্ত করে এই কাহিনি।
ক্ষেত্রকরপুত্র হালিক ধীবরপুত্র জালিককে বলে- আমার আর বিদ্দাজ্জন হলো না রে। চুরি করে পড়া শিখতে গিয়ে সামন্তপ্রভুর হাতে হালিক নিহত- জালিক নিরুদ্দেশ- একদা হয়ে ওঠেন রাজপুত্র সামন্তশুভ। উরুবিল্বে বোধিসত্ত্ব লাভ করতে গিয়ে দেখা হয় ধেনুর সঙ্গে- সুন্দরী ব্রাহ্মণকন্যা- বৌদ্ধতান্ত্রিক দলের সাথে ঘুরে বেড়ান এদেশ-সেদেশ- কালক্রমে হয়ে ওঠেন চাটিলা কুক্কুরীপা, সাথে এক কুক্কুরী- পূর্বজন্মে মানবী ছিলো। সামন্তশুভ আসেন সিদ্ধাচার্য শবরপার চর্যাগৃহে। দীক্ষা গ্রহণ শেষে বারো বছর গঙ্গাধারের নির্জনে কাটিয়ে দেন, নাম হয় লুই বা মৎস্যান্ত্রাদ। তাঁর মাথার ওপর রক্ষাকবজের মতো উড্ডীন এক অচিনপাখি। তান্ত্রিকশক্তি দেখে লুইয়ের শিষ্য শালীপুত্রের রাজা ইন্দ্রপাল দীক্ষা নিয়ে সিদ্ধাচার্য দারিকপা হলেন আর কুক্কুরীপার শিষ্য ওড্ডিনের রাজা ইন্দ্রভূতি হলেন তান্ত্রিক সাধক। শতবর্ষী সবজান্তা গঙ্গাধর জম্বুদ্বীপময় ঘুরে বেড়ান আর বলে বেড়ান অজানা কাহিনি। প্রাকৃত ভাষার অইসব সৈনিকদের পদ্ধতি কমলশীল বলেছেন বঙ্গালী এবং ভাষাপিতা। কিন্তু কেন?
যেকোনও উপন্যাসই উপন্যাসের নতুন সংজ্ঞা হতে পারে। মোখলেস মুকুলের ইতিহাসআশ্রিত উপন্যাস ‘বঙ্গালী ভইলী’ গদ্য ও পদ্যের মিশ্রিত কথন-ভঙ্গিকে বিশেষ কোনও সংজ্ঞায় সংজ্ঞায়িত করা কঠিন। সংলাপ, বর্ণনা সবকিছুতেই নতুনত্ব ও নান্দনিকতা লক্ষণীয়। চর্যাপদে খুঁজে পাওয়া সেকালের জনজীবন, বিচিত্র নারী-পুরুষের প্রবল প্রতাপ, বহু মানুষের নানা কর্মযজ্ঞ, পশু পাখি ও মানুষের কথোপকথন উদ্ধৃত হয়েছে অনবদ্যভাবে। এমনকি তাদের আন্তরিক চাওয়া-পাওয়া, কামনাসহ লৌকিক জীবনের ঘাতপ্রতিঘাত সবকিছুতেই নতুন আবহ, একইসঙ্গে জাদুবিদ্যার প্রভাব, পাঠক উপলব্দি করতে পারবেন অনায়াসেই।

~মাকিদ হায়দার

Banggalee Vailee by Mokhles Mukul

$ 6.62
25% Off

ছয়টি কিশোর উপন্যাস – নুরুল ইসলাম বাবুল

Highlights:

নুরুল ইসলাম বাবুল কবিতা লেখেন। লেখেন শিশু-কিশোর সাহিত্য। দেশের শিশুসাহিত্য অঙ্গনে রয়েছে তাঁর বিশেষ পরিচিতি। ছড়া, কিশোর কবিতা, গল্প ছাড়াও কিশোর উপন্যাস রচনায় তিনি সিদ্ধহস্ত। বিভিন্ন সময়ে প্রকাশিত তাঁর ছয়টি কিশোর উপন্যাস নিয়ে আমাদের এই আয়োজন। নানারকম পরিদের কাহিনী নিয়ে তার সুখপাঠ্য একটি উপন্যাস ‘জলপরি, স্থলপরি ও আকাশপরির গল্প’। স্কুলের গ্রীষ্মকালীন ছুটির অবসরে শিশুরা করে থাকে মজার মজার কাণ্ডকারখানা। সেসব ঘটনা নিয়ে সাজানো হয়েছে ‘স্কুল ছুটির দিনে’ উপন্যাসটি। ‘বোবা গুপ্তচর’ উপন্যাসে দেখা যায়- হঠাৎ গ্রামে আগমন হওয়া একজন বোবা লোককে ঘিরে তৈরি হয় কৌতূহল, তারপর ঘটনা এগিয়ে যায় দারুণ এ্যাডভাঞ্চারের দিকে। আমাদের মহান মুক্তিযুদ্ধের বাস্তব ঘটনা অবলম্বনে লেখা উপন্যাস ‘একটি সোনালি ভোরের অপেক্ষায়’ পাঠে জানা যায় রক্তাক্ত একাত্তরের কিছু প্রামাণ্য চিত্র। ভূত নিয়ে বিচিত্র উপন্যাস ‘রাতে রাতে ভূত আসে’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে উপন্যাস ‘রাসেলের বাবা’ পাঠে কিশোররা সমৃদ্ধ হবে। সর্বোপরি বলা যায়, এই গ্রন্থে সংকলিত নুরুল ইসলাম বাবুলের ছয়টি উপন্যাস অনবদ্য সৃষ্টি, যা পাঠে শুধু শিশু-কিশোর নয়; বড়োও পাবে সাহিত্য পাঠের দারূণ আনন্দ।

Chayti Kishor Uponyas by Nurul Islam Babul

$ 4.59
25% Off

স্বপ্নযাত্রা – স্বাতী চৌধুরী

Highlights:

হাওরকেন্দ্রিক উপন্যাস বেশি নেই বাংলাদেশের সাহিত্যভুবনে। বিপুল পাঠকের কাছে এই জীবন অচেনা। শূন্যতাটুকু পূরণে এগিয়ে এসেছেন জল-মাটির কথক স্বাতী চৌধুরী। পাঠককে শামিল করলেন ‘স্বপ্নযাত্রা’য়। যাত্রাপথে উঠে এসেছে হাওরাঞ্চলের হাভাতে মানুষের মুখচিত্র। কালীপুর গ্রাম হয়ে খইলসার হাওরে কেন্দ্রীভূত হয় নানাবিধ ঘটনা ও দুর্ঘটনা। জলবেষ্টিত অঞ্চলের হাসি-কান্না, সুখ-দুঃখ মূর্ত হয়ে উঠেছে জাদুকরী কলমে। সংস্কৃতিচর্চা- গান-বাজনায় মেতে-থাকাসহ নানা লোকজ উপাচার এতদাঞ্চলের দুঃখ-শোক ভুলে থাকার মূলমন্ত্র। এর মধ্যেও আসে প্রেম, হৃদয়-গহনের উঁকিঝুঁকি। সতত সমস্যাক্রান্তদের দুয়ারেও প্রেম আসে! মোহন সুর তোলে পাতার বাঁশিতে।
নিজস্ব জমি অপর্যাপ্ত যাদের, তারাই কামলা খাটে অন্যের জমিতে। পাওনা মেটাতে অনীহ জোতদার একসময় ঠিকই দেখিয়ে দেয় ক্রুর চেহারা। অস্তিত্ব টিকিয়ে রাখতে জোতদারের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ায় শ্রমিকরা। অসন্তোষের ভেতরেই সৃষ্টি হয় নেতা। যে নেতা স্বপ্ন দেখে এলাকাবাসীকে নিয়ে একত্রে স্বাচ্ছন্দ্যে বাঁচার। মেঘ-বৃষ্টি পেরিয়ে, আশা-হতাশাকে উজিয়ে হাওরবাসী মাথা তুলে জাগবে। পরাধীনতার নাগপাশ থেকে মুক্তি পেতে ভাগ্যান্বেষণে নামে তারা। খোঁজে নতুন পথ। বিকল্প পথ সন্ধানের নামই ‘স্বপ্নযাত্রা’। সংসারযাত্রা চলতেই থাকে, প্রজন্ম পেরিয়ে আসে আরেক প্রজন্ম। দ্বিতীয় ধাপেও সময়ের প্রয়োজনে আবির্ভাব ঘটে স্বপ্নবাজ নেতার। যথারীতি টিকে থাকে জোতদার-শ্রেণি।
স্বাতীর কাহিনী-বিস্তার কি বাস্তবতা উৎসারিত? নাকি নিছক কল্পনারাজ্যে বসবাস। নিজ চিন্তা-চেতনা বপন করেন পঙ্ক্তিসাম্রাজ্যে! সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে লেখক সাম্যবাদী ঘোরে আচ্ছন্ন। সুদিনের স্বপ্ন-আশার পিদিমটুকু জ্বালিয়ে রাখেন। লেখকের মানসচেতনায় জাগরুক ক্ষুধামুক্ত পৃথিবী; ন্যায্য সমাজব্যবস্থা।
শেষপর্যন্ত কী হয়! স্রোতে-ভাসা ভগ্ন সময়কে কাব্যিক ভাষায় ফুটিয়ে তুলেছেন কুশলী লেখক স্বাতী চৌধুরী। অতুল স্বপ্নযাত্রা নিয়ে এল আনকোরা রসদ; পাঠকের জন্য যেন নবান্নের আনন্দ উদযাপন!

শফিক হাসান
কথাসাহিত্যিক

Shopno Jatra - Swati Chowdhury

$ 5.25
25% Off

নিশির চোখে জল – সিরাজউদ্দিন আহমেদ

Highlights:

দশম শ্রেণিতে পড়া ১৫ বছরের নিশি ও কলেজে পড়া ১৭ বছরের অর্ক এই দুই টিনএজ বিপরীত স্বভাবের বালক বালিকার পরস্পরকে ভালো লাগার গল্প ‘নিশির চোখে জল’। এ বয়সে দেহ-মনের যে পরিবর্তন ঘটে, চিন্তা-চেতনায় অনুভবে জেগে ওঠে স্বপ্নের ভুবন, কামনাবাসনার গোপন জগৎ তৈরি হয়। আমি চেষ্টা করেছি টিনএজ বয়সের এই আনন্দ-বেদনা নির্ভর ভুবনের ছবি আঁকতে।
নিশির মা তনিমা ও অর্কের মা মাধবী স্কুল জীবনের ঘনিষ্ঠ বান্ধবী। অর্কের বাবা একজন চিত্রশিল্পী। কী এক অজানা কারণে একদিন নিরুদ্দেশ হয়ে যায়। এই বিপদে মাধবী কারো সাহায্য প্রার্থী হয়নি। এত দিন একাই অর্ককে নিয়ে সংসার টেনেছেন। অর্ক খুব অসুস্থ। চিকিৎসার জন্য অর্ককে নিয়ে ঢাকায় তনিমার বাসায় এসেছে মাধবী। ১৭ বছরের অর্ক আর ১৫ বছরের নিশির দেখা হয়। তারপর…

Nishir Chokhe Jol by Serajuddin Ahmed

$ 2.65
25% Off

রূপা এখন একা – আহমদ রাজু

Highlights:

‘রূপা এখন একা’ উপন্যাসে ঔপন্যাসিক আহমদ রাজু অত্যন্ত দক্ষতার সাথে গ্রাম ও শহুরে যাপিত জীবনের এক বৃহৎ চিত্র ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন; যেখানে জীবন জীবনের কাছে বন্দি- সময় সময়ের কাছে। তিনি এমনভাবে উপন্যাসের চরিত্র- কাহিনী এবং দৃশ্যপট চিত্রায়ন করেছেন, যেন সমস্ত ঘটনাপ্রবাহ একের পর এক পাঠকের সামনে ছায়াছবির মতো ভেসে ওঠে।
উপন্যাসের নায়ক রায়হান জীবনের কঠিনতাকে মেনে নিয়ে ঘর ছাড়তে বাধ্য হলেও নিয়তি তাকে সঙ্গ দেয় নদী ও বৃক্ষের মতো। বাল্যবন্ধু রাজেশের সাথে তার হঠাৎ দেখা- বাড়িতে নিয়ে গিয়ে মায়ের সামনে উপস্থাপন করা- তাকে আপন করে আশ্রয় দেওয়া কোন বিচ্ছিন্ন ঘটনা নয়।
রূপার সাথে রায়হানের নাটকীয় দেখা জীবনের বাস্তব অনুসঙ্গ। যে রূপা কখনও হাসতে জানে না তার মুখে হাসি ফোটে কিসের বিশ্বাসে? রায়হান চাকরি নামক সোনার হরিণের পেছনে ছুটে শেষ পর্যন্ত একটা সংবাদপত্রে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করলেও অঢেল সম্পদের মালিক হয় কোন আলাদিনের চেরাগে? এত অর্থ-আভিজাত্য থেকেও কেন মাহমুদের সাথে রূপার বিয়ে হলো? রায়হান কি পেরেছিল সবকিছু এত সহজে মেনে নিতে?
শেষ পর্যন্ত কী হয়েছিল তা জানতে নিজেকে ডুবিয়ে দিতে হবে ‘রূপা এখন একা’ উপন্যাসের গভীরে।

Rupa Ekhon Eka by Ahmed Raju

$ 2.65
25% Off

ঢাকার রক্তরাঙা গোধুলী – গাজী সাইফুল ইসলাম

Highlights:

ঢাকার রক্তরাঙ্গা গোধূলি আশি-নব্বইয়ের দশকের ঢাকার গল্প। গ্রামের ছেলে হেলাল ঢাকায় এসে ঘটনার পরম্পরায় প্রভাবশালী এক নেত্রীর খেয়ালি আদুরে দুলালীর সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে যায়, এরপর তার জীবনে নেমে আসে মহা দুর্যোগ… উপন্যাসের এই বয়ানের সঙ্গে যুক্ত হয় আরও অনেক চরিত্র। আদর্শবাদী নিমাই এমনই একটি চরিত্র। ভিন্ন ধর্ম ও চেতনার যুবক হওয়া সত্ত্বেও বন্ধুত্বের সূত্রে হেলালের পলায়নপর জীবনের আশ্রয় হয় সে।
দুটি ভিন্ন ধর্মের যুবকের প্রেম ও বন্ধুত্বের বিরল গল্প ঢাকার রক্তরাঙা গোধূলি।

Dhakar Roktoranga Godholi by Gazi Saiful Islam

$ 3.09
25% Off

দ্য মাস্টারমাইন্ড ক্রিমিনাল – শাপলা সাদি

Highlights:

দুর্জয় আহমেদ আরিয়ান বাংলাদেশ আর্মির একজন ইন্টেলিজেন্স অফিসার। পেন্টাগন তাকে ভাড়া করেছে, বাংলাদেশের আর এক কৃতি সন্তান আব্বাস আলী কে খুঁজে বের করার জন্য।
বলা হচ্ছে আব্বাস আলী আমেরিকার একটা ভয়ংকর টেরোরিস্ট গ্রুপের সদস্য ছিলো। সত্যি কি তাই?
বাংলাদেশের কোনো কৃতি সন্তান টেরোরিস্ট যে হতে পারে এইটা আরিয়ান এর কাছে বিশ্বাস যোগ্য নয়।
পেন্টাগনের আদেশেই আরিয়ান শুরু করেছিল নিখোঁজ আব্বাস আলীর খোঁজ ।
পাপের নগরী লাস ভেগাস থেকে শুরু করে সুদূর মেক্সিকো পর্যন্ত যেতে হলো আরিয়ান কে, হাওয়া হয়ে উবে যাওয়া আব্বাস আলীর সন্ধান করতে।
এর মধ্যে মেক্সিকোর কুখ্যাত এক স্মাগলারের একমাত্র কন্যার প্রেমে পড়লো সে ।
অনেক চড়াই উতরাই পেরিয়ে, অনেক ট্রাজেডি তৈরি হবার পরে আরিয়ান এর সন্দেহ হতে লাগলো আসলেই কি আব্বাস আলী বলে কেউ আছে,,,,,,না সে আব্বাস আলী নামের মরীচিকার পিছনে দৌড়াচ্ছে?
পেন্টাগন কি তাকে সব সত্য বলেছে? সত্যি কি আব্বাস আলীর কোনো চিহ্ন আছে এই পৃথিবীর বুকে?
অন্যদিকে আরিয়ানের বুকের মধ্যে বাসা বেঁধেছে আদ্রিয়ানার প্রেম । আরেকদিকে শুরু হয়েছে পেন্টাগনের নতুন ষড়যন্ত্র।
আরিয়ান এখন কোনটাকে সামাল দিবে?

The Mastermind Criminal by Shapla Sadi

$ 3.09
25% Off

টুনি বউ – তামান্না চৌধুরী নীলা

Highlights:

মা মরা মেয়ে টুনি। জন্মের সময় মাকে হারিয়েছে সে।ওর সাত ভাই, সবাই স্ব-স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। সবাই যে যার কাজে পৃথিবীর দুই-তিন মহাদেশ জুড়ে ছড়িয়ে আছে। টুনির বাবা এক সময় ছিলেন প্রথম শ্রেণির ঠিকাদার। ছেলে মেয়েদের মানুষ করার ব্যাপারে তার কোন অবহেলা বা উদাসীনতা কখনো চোখে পড়ে নি।

বিশ বছরের চঞ্চল টুনি তার সামার ভেকেশনের সময় কাটাতে প্রতিদিনই বিভিন্ন নামের আইডি নিয়ে চ্যাট রুমে ঢুকে। একদিন অনেক ভেবে সে তার বাবার আদর করে দেয়া নামটাই সেট করে “টুনি-পাখি”!

সেদিনই পরিচয় জানে আলমের সাথে প্রথম পরিচয়। জানে আলম উপলব্ধি করে পরিবারের সবার আদরের চঞ্চল ছটফটে মেয়েটার বুকে একটা কষ্ট যেন সূক্ষ্ম কাঁটার মত বিঁধে আছে।

টুনি সামনের বছর বাবার সাথে কানাডায় যাবে বেড়াতে। জানে আলম অনেক খুশি হয়- যাক! টুনির সাথে দেখা হবে ওর! টুনি কানাডায় আসলে আর কিছুতেই ফিরে যেতে দিবে না। টুনি আলমের প্ল্যান শুনে ভীষণ লজ্জা পায়!

এবার তাই টুনি আলমকে তার অতীত জানাতে চায়। টুনির মনে হয়, নতুন সম্পর্ক শুরু করার আগে সব বলে দেয়াটা ভালো!টুনির মনে হয়, আলম মেনে নিবে ব্যাপারটা !

কিন্তু টুনি যখন আলমকে এসব বলে এর কোন প্রত্যুত্তর পায় না। টুনির চোখের পানি গড়িয়ে পড়ে। হতাশায় টুনি তার ইয়াহু ম্যাসেঞ্জারের চ্যাট ডিজআ্যবল করে দেয় তক্ষুনি!

এদিকে তিন বছর পরে টুনির জীবন অনেক পালটে গিয়েছে! টুনির জীবনে আপন বলতে এখন দেশে কেউ নেই। ভাইয়া ভাবীরা যে যার মতো বিদেশে সেটেল্ড। টুনি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জয়েন করেছে।

পাঁচ বছর পর, টুনি ভাইয়ের ছেলের আকিকার জন্য বসুন্ধরায় টুকটাক কেনাকাটায় ব্যস্ত। এমন সময় টুনির সেল ফোনে হঠাৎ একটা অচেনা কল আসে। টুনি সাধারণত কখনোই অচেনা কল ধরে না। ৬-৭ বার একই নাম্বার থেকে রিং আসার পরে অফিস থেকে কোন জরুরি কল কিনা সাত পাঁচ ভাবতে ভাবতে ফোনটা ধরে। অন্য প্রান্তের শুধুমাত্র “হ্যালো!” শুনেই টুনির মনে তোলপাড় শুরু হয়। বিধ্বংসী তোলপাড়!

তারপর কি হলো? এটা জানার জন্য পড়তে হবে রোমান্টিক উপন্যাস টুনি বউ।

Tuni Bou by Tamanna Chowdhury

$ 2.65
25% Off

শব্দহীন – কামরুন নাহার

Highlights:

নাফিস যেদিন তাকে প্রোপোজ করেছিলো সেদিন তার চোখে-মুখে দারুণ সুন্দর আশ্চর্য এক নরম-কোমল আলোর দীপ্তি ছিলো, যা এর আগে কখনও তুলি দেখেনি। কী আশ্চর্য সেই প্রেমময় মুখ, কী আবেগময় সে অবয়ব, কী বিপুল আকুতি সেই চোখে, তুলি সে মুখের আশ্চর্য কোমলতায়, সেই সুগভীর কালো চোখের চাহনি থেকে চোখ ফেরাতে পারছিলো না। নাফিসকে সে কখনও এই রূপে ভাবেনি। কখনও তাকে এভাবে দেখেনি। সে এক আশ্চর্য মোহময় প্রেমময় মুখ। যে রূপ এজীবনে তুলি কারো মুখে খুঁজে পায়নি। আচ্ছা প্রেমিক-পুরুষের মুখ বুঝি এমনই হয়? সব সময় রাগী মুখের শক্ত চেহারার মানুষের মুখের ওপরও রেখাগুলো কোমল আর নরম হয়ে সারা চোখে-মুখে কোমলতার প্রলেপ ছড়িয়ে দেয়! চোখের মায়ায় হৃদয় তরল করে দেয়। সেই মুখখানি মনে পড়লেই তুলির বুক কেমন যেন দুরুদুরু ভয়ে কাঁপতে থাকে। এক আশ্চর্য ভালোলাগায় তার দেহ-মন অবশ হয়ে আসে। মনে মনে তুলি ভাবেÑ নাফিস, তুমি আমায় এ কী বললে? একি নিষ্ঠুর খেলা তুমি আমায় নিয়ে শুরু করলে। আমি তো এ চাইনি। তবে কেন আমার পাথরের মতো শক্ত এ হৃদয়ে প্রেমের শীতল হিম করে দেওয়া বাতাসে কাঁপন ধরিয়ে দিলে?
তুলির সেদিনের কথা একে একে আবার ভাবতে বসলো। সেদিনের কথা ভাবতেও তার খুব ভালো লাগে। বারবার সে সেদিনের প্রতিটি ক্ষণের স্মৃতি মনে করে দারুণ এক প্রেমময় সুখের সাগরে ভাসতে লাগলো। আহা কী মধুর ছিলো সে সাক্ষাৎ! কী যেন ছিলো সেদিন নাফিসের চোখে-মুখে। তুলি বুঝতে পারে না। তবে সেটা যে একেবারে অন্যরকম একটা কিছু তা তুলি বোঝে। কী শান্ত, কোমল আর কমনীয় দেখাচ্ছিলো সেদিন নাফিসের মুখখানি! কী মায়াময়! তুলির গত পাঁচ-ছয় রাত শুধু সে মুখটাকেই মনে পড়েছে। মনে মনে সে মুখটাকে ভেবেই বহুক্ষণ নির্ঘুম কাটিয়েছে। তারপর এক সময় কখন ঘুমিয়ে গেছে সে জানে না। ঘুমের ঘোরেও সেই কোমল-সুন্দর প্রেমময় মুখখানি তার পিছু ছাড়ে না। আচ্ছা ছেলেদের প্রেমে পড়া চেহারা বুঝি এমনই হয়? এমনই মায়াময় আর প্রেমময়?

ShobdohIn by Kamrun Nahar

$ 6.18
25% Off

মা – বিলেকাসা

Highlights:

এখানে স্বাভাবিক কিছু নেই, আছে পাওয়া-না পাওয়ার হাহাকার, টানাপোড়েন। জায়গাটার নাম দৌলতদিয়া। এখানকার একটি মেয়ে তারা। অন্য সবার মতোই টিকে থাকতে গিয়ে ওর জীবনেও আছে কিছু দুর্বিনীত সংগ্রাম। এর মাঝে ছেলের জন্ম দেয় মেয়েটি, শুরু হয় নতুন টানাপোড়েন। এত সংগ্রাম-লড়াইয়ের মাঝেও ছেলের মানুষ হওয়ার স্বপ্নে মেয়েটি মরিয়া হয়ে ওঠে। জীবনে যা অবশিষ্ট ছিল সেটুকুও বিসর্জন দিতে একবিন্দু পিছপা হয় না। ছেলেকে পড়াতে গিয়ে কারও পায়ে পড়তেই দ্বিধা করেনি।
ছেলেটিও মেধাবী। মায়ের বুকের লালিত স্বপ্ন এবং সমাজের দশজনের সহায়তায় ছেলেটি বিদেশে গিয়ে লেখাপড়ার শেষ ধাপ পিএইচডি-ও খুব সাফল্যের সঙ্গে অতিক্রম করে। দেশে ফিরে এসে ছেলেটি বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে যোগ দেয়। মায়ের দোয়া ও নিজের উচ্চাকাঙ্ক্ষায় ছেলেটি হয়ে ওঠে সমাজের মূর্তিমান গর্ব। তবে ছেলেটির ভেতরে ছিল আত্মসম্মানবোধের ভীষণ ঘাটতি। অধিকারের সঙ্গে প্রাপ্তিকে গুলিয়ে ফেলতে ওর সময় লাগে না। একে ওকে ডিঙিয়ে সবকিছু কেড়ে নিতে ছেলেটি ভিড়ে যায় আত্মসম্মানহীন এক শিক্ষক চক্রের সঙ্গে। প্রাপ্তির আনন্দে বুঁদ হয়ে পড়ে থাকা ছেলেটির পক্ষে বোঝা সম্ভব হয় না শিক্ষার সুউচ্চ সম্মান।
গল্পের শেষে বলা যাচ্ছে না দৌলতদিয়ার মেয়েটি নিজের জীবনে সফল নাকি ব্যর্থ। স্বাভাবিক জীবনে গিয়ে ওর ছেলেটি মানুষের মতো মানুষ হবে এই ছিল একমাত্র চাওয়া। সফলতা আর চাওয়া-পাওয়ার হিসাবটা এড়িয়ে যেতে পারলে নির্দ্বিধায় বলা যায় মেয়েটি ছিল একজন মা, একজন পার্থিব নারীর একমাত্র অপার্থিব পরিচয়।

Maa by Bilekasaa

$ 3.88
25% Off

চন্দনা উড়ে গেছে – আলী রেজা

Highlights:

আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে রচিত সাহিত্যকর্ম খুবই অপ্রতুল। অথচ আমরা আমাদেরকে বীরের জাতি বলে শ্লাঘা বোধ করতে কার্পণ্য করি না। কিন্তু হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিশাল পটভূমিতে আমাদের স্বাধিকারের লড়াই আমাদের সাহিত্যকর্মে বিস্ময়কর রকমে অনুপস্থিত।

বাংলাদেশের বিজয় অর্জনের পঞ্চাশ বছর পরে মহান মুক্তিযুদ্ধের  বিশাল পটভূমিতে রচিত হল, ”চন্দনা উড়ে গেছে” উপন্যাস। কালের ব্যবধান থাকা সত্বেও এ কাহিনীর বিস্ময়কর ঘটনাপ্রবাহ, গেরিলা যুদ্ধের বুদ্ধিদীপ্ত সাহসিকতা, সফলতা, তাদের বীরত্ব ও বিশাল ত্যাগের বলিষ্ঠ চিত্রায়ন পাঠককে এক মুগ্ধতার আবেশে মোহাবিষ্ট করে শেষ পাতা পর্যন্ত আঠার মত জুড়ে রাখবে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বড় অংশটি ছিল গণযোদ্ধার। এরা সংখ্যার দিক থেকে নিয়মিত বাহিনীর চেয়ে অনেক বড় ছিল। এই গণযোদ্ধারা কয়েক সপ্তাহের ট্রেনিং নিয়ে বাংলার গ্রাম-গঞ্জে, হাটে-বাজারে, শহরে-বন্দরে ছড়িয়ে পড়ে গেরিলা যুদ্ধের কৌশল অবলম্বন করে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদরকে কোণঠাসা করে রাখে। মুক্তিবাহিনীর এ সব গণযোদ্ধা গেরিলাদের নিয়ে খুব একটা সাহিত্যকর্ম রচিত হয়নি। তাই আমাদের মহান গেরিলা যুদ্ধের অনেক কাহিনী এখনো অজানা। এ উপন্যাসের ঘটনা প্রবাহ এমন এক স্বকীয় বৈশিষ্ট্য ও অপার দক্ষতায় বিন্যাস করা হয়েছে, যা পাঠককে কব্জা করে রাখে।

এ উপন্যাসের বিশাল পটভূমিতে রয়েছে, শহর-বন্দর, গ্রাম-গঞ্জ থেকে প্রত্যন্ত হাট-বাজার, পাহাড়ী নৃ-গোষ্ঠীর জনপদ, তাদের জুমিয়া জীবন ও মাতৃভুমিকে হানাদারদের দখল মুক্ত করার বিস্ময়কর সম্প্রীতি নিয়ে গণযোদ্ধাদের প্রতিরোধ ও প্রতি-আক্রমণ, এক তেজোদীপ্ত বীরত্ব গাথার উপাখ্যান। এবং যুদ্ধ শেষে মানবিক উষ্ণতায় বীর বন্দনা।
এটি শুধু বলিষ্ঠ দক্ষতায় কারুকার্যময় এক কাহিনীই  নয়, এটি সত্তর দশকের শুরুর দিকের এক এনালগ সমাজের বিশ্বাসযোগ্য সামাজিক দলিল, যার আজকের ডিজিটাল যুগে মহামূল্যবান গুরুত্ব রয়েছে। উপন্যাসটির পরতে পরতে আছে সত্তর দশকের আর্থসামাজিক, মানবিক ও রাজনৈতিক ব্যবস্থার বর্ণনা, আছে বাংলাদেশের তরুণ-যুবাদের প্রতিরোধ যুদ্ধের কাহিনী, কিভাবে তারা খুবই স্বল্প প্রশিক্ষণ নিয়ে প্রায় খালি হাতে গেরিলা পদ্ধতিতে পাকিস্তানি হানাদার ও তাদের দোসর জামাত, রাজাকার, আলবদর বাহিনীর  উপর ঝাঁপিয়ে পড়ে তাদেরকে রুখে দিয়েছিল। কীভাবে তাদের বাংলার কাদা-মাটিতে পর্যুদস্ত করেছিল, সেইসব ঘটনার রোমহর্ষক অনুপুঙ্খ বর্ণনা। আছে গেরিলাদের মধ্যকার দ্বন্দ্ব , দুঃখ-কষ্ট, আপোষহীন লড়াই, আত্ম-বলিদান, বীরত্ব এবং. গৌরব গাথা।

বিজয়ের পঞ্চাশ পরেও বাঙালীর বিজয় গাঁথার এই অনন্য আখ্যান পাঠককে মুগ্ধতার আবেশে বিমোহিত করে রাখবে, তাদের পূর্বসূরির মহান বীরত্বের কাহিনী তাদেরকে ও তাদের পরবর্তী প্রজন্মকে ধারাবাহিকভাবে উজ্জীবিত করবে। নিঃসন্দেহে এ উপন্যাস এক উচ্চমার্গীয় সাহিত্যমূল্য ধারণ করে।

স্বাধিকার, অধিকার, ভালবাসা, গন্ধক, রক্ত, এবং নাইট্রিক এসিডের সংমিশ্রণে এ এক মুক্তির পথ যাত্রা।

 

Chandana Ure Gache - Ali Reza

$ 3.88
Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping