রোমেল রহমান
প্রথম কাব্যগ্রন্থ: বিনিদ্র ক্যারাভান।
নিয়মিত লিখছেন বাংলাভাষার বিভিন্ন পত্রিকা এবং ওয়েবজিনে। মঞ্চ ও পথনাটক রচনা করে যাচ্ছেন, যা দেশের বিভিন্ন প্রান্তে এবং দেশের বাইরে মঞ্চস্থ হয়ে থাকে। গল্পের জন্য পেয়েছেন PEN Bangladesh সাহিত্য পুরস্কার ২০২০।
বসবাস: জন্মশহর খুলনায়।
romelabc@gmail.com
কাওড়ামঙ্গল – রোমেল রহমান
‘কাব্রা বিটা শুয়োর চরায়,
হাইগে-মুইতে খায়,
কাব্রা মাগীর ভাতার ছাড়া
খোঁয়াড় ভইরে যায়।’
কাওড়া বা শুকর পালক সম্প্রদায়ের আধা গৃহী, আধা যাযাবর জীবনের আশ্চর্য গল্পচক্র ‘কাওড়ামঙ্গল’; ছোটো ছোটো অধ্যায়ে আদিম সেইসব মানুষদের বুনোগন্ধি সংলাপের মধ্যে দিয়ে জ্যান্ত হয়ে উঠেছে তাদের আনন্দ-বেদনা কলহ আর তীব্রভাবে ঘিরে থাকা এক বৈরাগ্য না কি পথের টান যেখানে-একেকটা জীবন মানুষে-শুয়োরে একাকার হয়ে বিলিন হয়ে যায় মৃত নক্ষত্রের ছাইভস্মে; এই উপন্যাস সেই অচ্ছুৎ মানুষদের মহৎ আর্দ্র গঞ্জনা।
Kawramangal by Romel Rahman
চম্পাকলি লেন ও অন্যান্য নাটক – রোমেল রহমান
পাঁচটি নাটক নিয়ে ‘চম্পাকলি লেন ও অন্যান্য নাটক’ গ্রন্থটি নাটকের এক অনবদ্য সংগ্রহ। গ্রন্থটিতে তীব্র রাজনৈতিক সচেতনতা এবং ক্ষুরধার সংলাপ গণমানুষের স্বর হয়ে বেরিয়ে এসেছে। মঞ্চ না-কি পথনাটক? আদতে বিবিধ মাধ্যম উপযোগী নাটকগুলোর মধ্যে সম্প্রীতি, বিভেদ, বাক স্বাধীনতা, সন্ত্রাস, সহিংসতা কিংবা নাভিশ্বাস উঠে যাওয়া মানুষের গল্পগুলো রম্য কিংবা তীক্ষ্ণ তীর্যক স্বরে উচ্চারিত, যা বাংলা নাট্যের চিরকালীন অবয়বকে বুকে নিয়ে নতুন ভাষ্যে রূপান্তর। এই গ্রন্থের নাটকগুলোর অন্যতম মাধুর্য এর কাব্যময়তা। মানুষের অভেদ সংগ্রামের এক গুপ্ত বাঞ্ছা নিহিত হয়ে আছে নাটকগুলোর গহীনে।
Champakali Lane O Anyanya Natok by Romel Rahman
প্রোপাগান্ডা – রোমেল রহমান
১৩ টা নিরীক্ষাধর্মী গল্প নিয়ে প্রোপাগান্ডা বইটা রাষ্ট্রনৈতিক চিহ্নের নানান উপসর্গের মধ্যে দমিত গল্পের বিস্ফুরণ। ক্ষমতা, সিংহাসন বা কর্তৃত্ববাদ থেকে জন্ম নেওয়া সামাজিক স্বৈরতান্ত্রিক আধিপত্যের কাঠামোয় ধাবমান মানুষের আকাঙ্ক্ষার উচ্চারণ।
বাংলা গল্পের ধারায় এই বইয়ের উপস্থিতি পৃথক পদধ্বনির ঈঙ্গিত।
প্রোপাগান্ডা - Propaganda
মহামারী দিনের প্যারাবল
‘মহামারী দিনের প্যারাবল’ গ্রন্থটি বাংলা ভাষায় প্যারাবল চর্চার অন্যতম সংযোজন। প্যারাবলের কাঠামোকে আষ্টেপৃষ্টে নিতে সহজ করেছে এর গল্প,চরিত্র, সংলাপ ও বর্ণনার ভাষাগত নিজস্বতা। মহামারীকে কেন্দ্র করে রচিত হলেও এর গল্পরা বহুল পঠিত হবে ঘুরেফিরে। বইয়ে প্রকাশের পূর্বেই এই গ্রন্থের কিছু প্যারাবল ইংরেজিতে তর্জমা হয়েছে এবং গ্রাফিক আকারে প্রকাশিত হয়েছে, যা অন্য ভাষার পাঠকের কাছে এর গুরুত্বকে প্রকাশ করে।
মহামারী দিনের প্যারাবল






