লীনা ফেরদৌস

লীনা ফেরদৌস। জন্ম ১০ জানুয়ারি ঢাকায়। ইংরেজি সাহিত্যে এমএ, পাশাপাশি এমবিএ করে একটি বিদেশী কোম্পানিতে জনসংযোগ কর্মকর্তা হিসেবে দীর্ঘ বাইশ বছর কাজ করেছেন। এছাড়াও চাকরির পাশাপাশি তিনি গত দশ বছর শিশুবিকাশ ও প্রারম্ভিক শিক্ষা নিয়ে কাজ করেছেন এবং একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। বর্তমানে তিনি তার নিজস্ব শিশুবিকাশ এবং প্রারম্ভিক শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন।
লেখালেখির শুরুটা ছোটবেলা থেকেই, কবিতার পাশাপাশি গল্প, বিভিন্ন বিষয়ে কলাম লিখতে পছন্দ করেন। তাঁর প্রথম কবিতার বই প্রকাশিত হয় ২০১০ সালে। ভালোবাসেন শিশুদের, তাই শিশুতোষ লেখার সাথে জড়িয়ে আছেন সেই ছোটবেলা থেকেই, শিশুদের জন্য তাঁর লেখা বেশ কয়েকটি বই আছে। এর মধ্যে সিসিমপুরের জন্যও দুটি বই লিখেছেন।
লেখালেখির পাশাপাশি তিনি একজন সাংস্কৃতিক সংগঠক এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে নিয়োজিত রয়েছেন। নেশা ঘুরে বেড়ানো, বইপড়া, গান শোনা।

লীনা ফেরদৌস
Show:
Filter
25% Off

অতলের পদ্মপুরাণ – লীনা ফেরদৌস

Highlights:

‘সহজ কথা যায় না বলা সহজে- রবীন্দ্রনাথ বলেছিলেন। সহজ কথা আসলে বুদ্ধিবৃত্তিক আর সংবেদনার ভাষা, দর্শনের একরকম উন্মোচনই তো!
লীনা ফেরদৌস কবি এবং তার এই কবিতাগুলোর ভেতর শৈশবস্মৃতি, একাকীত্ব, নৈঃসঙ্গ্য-স্বরূপ আর দেশ-ভাবনা ডুব-সাঁতারের মতোই পাঠকের কাছে ধরা দেয়।
‘নদী আসলে নরম নয়-অভিমানের স্রোতে সব ভাসায়।‘
কিংবা-
‘নারীরাই হয়তো নীল আকাশ, প্রতিটি মেঘে লুকিয়ে আছে একটি অপেক্ষমান জন্ম।’
দুটি কবিতার বই প্রকাশিত হয়েছে লীনার এর আগে, এটি তৃতীয় বই-সম্ভাবনার একরাশ পাপড়ি ছড়ানো লীনার কবিতা। বইটির পাঠক-মনোযোগ আকৃষ্ট হোক প্রভূত পরিমাণে-এই প্রত্যাশা করাই যায় অনায়াসে।

Ataler Padmapuran - Lina Ferdows

$ 2.12
25% Off

অপুষ্পক বারুদ

4 ★
4 ★
1 Rating
5 ★
0
4 ★
1
3 ★
0
2 ★
0
1 ★
0
(1)

অপুষ্পক বারুদ

$ 1.41
Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping