“দুঃখতন্ত্র লেখকের উত্তরাধিকার – সুমন শামস” has been added to your cart.
View cart25% Off


Highlights:গত তিনচার দশকে ছড়ার অনেক বাঁকবদল হয়েছে। ছড়া এখন বাঁধহীন বাহুল্য, অকারণ অলঙ্কার, অদরকারি আবেগ ছেড়ে ঝরঝরে, নির্মেদ হয়েছে। নির্মাণের সঙ্গে সঙ্গে বক্তব্যেও এসেছে পরিবর্তন। এখনকার স্মার্ট ছড়ালেখকের হাত দিয়ে নির্মিত হচ্ছে স্মার্ট সব ছড়া। হালকা চালে, রম্যের ভাষায় ছড়ায় বলা হচ্ছে সেইসব কথা যা সাহিত্যের অন্যকোনো শাখায় এত প্রাঞ্জলভাবে বলা হয় না। বলা যায় না।
সুমন শামসের ‘থলের বেড়াল’ এমনই একটি ছড়ার বই যেখানে এই সমাজের নানান অসঙ্গতি, অপূর্ণতা, অসততার কথা বলা হয়েছে হাস্যরসিকতার আবরণে, ছন্দের ভাষায়। ভ্রষ্ট্য রাজনীতিবিদ, নৈতিকতাবিবর্জিত মানুষ, সাম্প্রদায়িক গোষ্ঠী, অসৎ ব্যবসায়ীসহ সকল ভণ্ডের বিরুদ্ধে ছড়াকার শব্দের তোপ দেগেছেন।
‘থলের বেড়াল’ পাঠককে হাসাবে, রাগাবে, ভাবাবে।
-ব্রত রায়
Tholer Biral - Sumon Shams
25% Off


Highlights:‘দুঃখতন্ত্র : লেখকের উত্তরাধিকার’ গবেষণামূলক প্রবন্ধের সংকলন। এতে রবীন্দ্রোত্তর আধুনিক বাংলা কবিতার গতি-প্রকৃতি, নির্মাণ ও নির্মিতির গভীর মনস্বী-বিশ্লেষণ উপস্থাপিত হয়েছে। নজরুল থেকে শুরু করে শক্তি, মৃদুল, শৈলেশ্বরসহ আশি ও নব্বই দশকের কবিরা এসব প্রবন্ধে উজ্জ্বল হয়ে উঠেছেন। কবিতায় সমাজ, রাষ্ট্র ও রাজনীতির তালাশ বইটিকে স্বাতন্ত্র্যমণ্ডিত করেছে। এ বই আধুনিক বাংলা কবিতা-বিষয়ক আলোচনায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। বইটি মননশীল পাঠক ও গবেষকদের বিশেষ উপকারে আসবে বলে দৃঢ়তার সঙ্গে বলা যায়।
Dukkhotontro Lekhoker Uttoridhikar by Sumon Shams
25% Off

Highlights:কোভিড নাইনটিন। সময়ের সাথে জুড়ে দিয়েছে শত্রুর তকমা। এভাবেই একটা ভয়ানক শত্রুসময় পাড়ি দিচ্ছি আমরা। যাপনের ইতিহাসে এ সময় এক দুর্বিষহ শূন্যতা উপহার দিয়েছে আমাদের। শত্রুসময়ের এই শূন্যতায় মুছে গেছে আমাদের সামাজিক সম্পর্কের ইতিহাস। বিবেক, মনুষ্যত্ব ও মানবিক মূল্যবোধ হারিয়েছে গড়পড়তা সব মানুষ। সেইসাথে মৃত্যুর মিছিলে প্রিয়জন হারানোর শোক মানুষকে করে দিয়েছে আদিম পাথর। সুমন শাম্স’র শত্রুসময় ও শূন্যতা তারই প্রামাণ্যদলিল।
সুমন শামস