Description

মুহাম্মদ বরকত আলী, মেহেরপুর জেলার খন্দকারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মৃত ওহাব আলী ও মাতা মৃত জহুরা খাতুন। সমকালীন উপন্যাস দিয়ে লেখালেখি শুরু করেছিলেন। পরবর্তীকালে শিশুকিশোর গল্প-উপন্যাসে মন দেন। শিশুকিশোর-উপযোগী গল্প-উপন্যাস লিখতে ভালোবাসেন। লেখকের লেখায় গ্রামীণ প্রেক্ষাপট উঠে আসে। গ্রাম, গ্রামীণ সমাজব্যবস্থা, প্রকৃতি এসবই যেন লেখকের লেখার মূল উৎস।
প্রকাশিত গ্রন্থ :
কাব্যের আর্তনাদ (প্রবন্ধ)
আলোর ফেরিওয়ালা (উপন্যাস)
পক্ষী জীবন (ছোটোগল্প)
তরুণ এই সাহিত্যিক শিশুকিশোরদের জন্যও বেশকিছু কাজ করেছেন :
জ্বীনের দেশে (কিশোর গল্পগ্রন্থ)
গল্পগুলো মজার (শিশুতোষ গল্পগ্রন্থ)
গল্পের গরু গাছে (শিশুতোষ গল্পগ্রন্থ)
পিঁপিঁ ও কুড়িয়ে পাওয়া ডিম (শিশুতোষ গল্পগ্রন্থ)
সখির বিয়ে (বাল্যবিবাহ প্রতিরোধ-বিষয়ক নাটিকা)
বাংলাদেশ ও ভারতে প্রকাশিত :
শাপলা-শালুক (কিশোর উপন্যাস)
রাতুলের বেলা অবেলা (কিশোর উপন্যাস)
পুরস্কার : ‘পক্ষী জীবন’ গল্পগ্রন্থের জন্য ‘প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার- ২০২২’ পেয়েছেন।

















































There are no reviews yet.