Article (প্রবন্ধগ্রন্থ)

Article (প্রবন্ধগ্রন্থ)
Show:
Filter
New25% Off

নির্বাণমার্গের আগারিক কবি জীবনানন্দ – পীযূষ কান্তি বড়ুয়া

Highlights:

এই বইটি জীবনানন্দের  জীবন রহস্যের প্রগাঢ় এক পাঠ। মানবদেহ অর্থে নয়, যাপনের ধরন ও অর্থবহতায়। জীবনের টানাপোড়েন তাঁকে অস্বস্তি দিয়েছে। তবু তাঁকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। কে এই বনলতা? শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসার মতোই সে রহস্যে ভরা। পাখির নীড়কে আশ্রয় করে চোখের উপমা চোখ বন্ধ করলেই যেন জীবন্ময় হয়ে ওঠে।
নির্জনতার কবি বলে তাকে অনেকেই লোকালয় থেকে দূরে ঠেলে দেয়। এ নিয়ে তার আপত্তি বরাবরই ছিলো। গুণমুগ্ধদের কাছে তিনি শুদ্ধতম কবি। কবিতার বিবেচনায় তিনি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠতম কবি। কবিতার সংখ্যা সাকুল্যে একশো বাষট্টি। ‘ঝরাপালক’ নিয়ে তিরস্কৃত হলেও পরবর্তী কাব্যগ্রন্থ হতে নিজস্ব কাব্যভাষা ও শৈলীতে সিদ্ধ হয়ে ওঠেন।
শিক্ষক হিসেবে আদর্শ হলেও শিক্ষকতায় তার স্থিরতা মেলেনি। অনবরত প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষ পাল্টাতে হয়েছে। কখনও নিজের কারণে কখনও রোষানলে পড়ে। সংসার তার জন্যে আক্ষরিক অর্থেই ছিল কুরুক্ষেত্র। অস্বীকৃত ও অসংগত প্রেমের ছোট্ট ঘুলঘুলি দিয়েই তার জীবনে মিলেছিল কিছুটা আশার হাওয়া।
জীবনের ঘাতে পুড়ে পুড়ে খাঁটি সোনা হওয়া কবির লেখায় জগৎ শাস্তা বুদ্ধ প্রকট হয়ে ওঠেন অনিরুদ্ধ প্রজ্ঞায়, অতুলনীয় জ্যোতির্ময়তায়। নিবিড় পাঠে উপলব্ধি, তিনি নির্বাণমার্গের এক আগারিক কবি বুঝি। ছাপ্পান্ন বছরের জীবন সাহিত্যিক ব্যাপ্তিতে ছাড়িয়ে গেছে কয়েক হালি আকাশগঙ্গা। আপনভুবনে সুরসিক, বহির্ভুবনে রামগরুড়ের ছানার জীবনধারী কবি জীবনানন্দ দাশকে পড়ে পেরে ওঠা কঠিন। তবুও ভালোবেসে, অনুসন্ধিৎসা প্রশমনে উৎখননের প্রয়াসে ‘নির্বাণমার্গের আগারিক কবি’কে জাগিয়ে তোলা হলো কলমে, কল্পনায়।

Nirmanmarger Agarik Kobi Jibanananda - Pijush Kanti Barua

$ 2.91
25% Off

প্রতিপাদ্য গদ্যরেখা – ফকির ইলিয়াস

Highlights:

একটা কঠিন সময় পার করছে রাষ্ট্র ও সময়। চারিদিকে চরম স্থবিরতা! এমনটি হওয়ার কথা ছিল না। যে বিষয়টি ২০২৪-এর ৫ আগস্টের পরে প্রমাণিত হয়েছে- তা হলো, মহান মুক্তিযুদ্ধের চেতনাবিহীন সাহিত্য খুবই ফ্যাকাশে। শিকড়ের অন্বেষণবিহীন প্রজন্ম ঠাঁইহীন।
একাত্তর বাঙালী জাতিসত্তার অহংকার। তা তো কোনোভাবেই ম্লান হতে পারে না। হতে দেওয়া যায় না। বিশ্ব আজ যুদ্ধের ক্রীড়াক্ষেত্র। কেন চলছে এই যুদ্ধ, তা ফিলিস্তিন, ইউক্রেন, ইরানের দিকে তাকালে বোঝার কোনো উপায় নেই। সাহিত্য-সংস্কৃতি তো রক্তযজ্ঞকে সমর্থন করে না। করতে পারে না।
আমার এই গ্রন্থের লেখাগুলো মানবতাবাদী পাঁজরকেই চিহ্নিত করার ক্ষুদ্র প্রয়াস মাত্র। প্রজন্মকে চিন্তাশীল সাহিত্যমানসে ধ্যানমগ্ন করার প্রচেষ্টা- বলা যায়। বৈশ্বিক, ভাষিক ও কালিক চেতনা এবং সমাকালকে ধারণ করার চেষ্টা করেছি প্রবন্ধগুলোতে। আমার বিশ্বাস সম্মানিত পাঠক-পাঠিকার ভালো লাগবে। অনুপ্রাণন প্রকাশন ও এর সত্ত্বাধিকারী বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব আবু মোহাম্মদ ইউসুফ-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, এই প্রতিকূল সময়ে তারা বইটি প্রকাশের উদ্যোগ নিয়েছেন। সবাইকে শুভেচ্ছা। সকলের কল্যাণ হোক।

ফকির ইলিয়াস
২৫ এপ্রিল ২০২৬।

Protipadya Goddorekha - Fakir Elias

$ 2.87
25% Off

সংস্কৃতি প্রতিসংস্কৃতি – প্রদীপ দেওয়ানজী

Highlights:

বিভিন্ন সময়ে বিভিন্নজনের তাগিদে কিছু লেখা আমাকে লিখতে হয়েছে। দীর্ঘদিন নাটকের সঙ্গে যুক্ত আছি। শুরুতে শখ, তারপর ভালোবাসা, পরবর্তী সময়ে দায় থেকে নাটক করেছি। এখনও করছি। নাটক করতে গিয়ে ভালো-মন্দ দুধরনের অভিজ্ঞতাই হয়েছে। অভিজ্ঞতার ভাণ্ডারে আরও জমা হয়েছে- আজন্ম যা কিছু দেখেছি, শুনেছি আর ভেবেছি। যৎসামান্য পড়াশুনা আর সেসব অভিজ্ঞতাই গ্রন্থভুক্ত লেখাগুলোর ভিত্তি। তাই লেখাগুলো বাঁধা পথে হাঁটেনি। হেঁটেছে কখনও মসৃণ, কখনও আবার অমসৃণ পথে। আমার ভাবনাগুলো অন্যদের সাথে বিনিময় করতেই এ গ্রন্থ প্রকাশের উদ্যোগ।
গ্রন্থের সব লেখা প্রাবন্ধিক ও নাট্যগবেষক ড. ইউসুফ ইকবাল দেখে দিয়েছেন। আমি তাঁর কাছে কৃতজ্ঞ। অনুপ্রাণন প্রকাশনের সত্ত্বাধিকারী আবু মোহাম্মদ ইউসুফ সংস্কৃতিবিষয়ক গ্রন্থটি প্রকাশ করেছেন। তাঁর কাছে আমার কৃতজ্ঞতা অশেষ। আমি কৃতজ্ঞ মোহাম্মদ রকিবুল হকের কাছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সংস্কৃতিকর্মীদেও কাছে বইটি পৌঁছে যাক এটাই আমার একমাত্র চাওয়া।

Sanskriri Protisanskriti - Prodeep Dewanjee

$ 3.09
25% Off

বাংলাদেশের কবি ও কবিতা (জন্ম : ১৯১১-১৯৬৫) – সম্পাদক : আবু মোহাম্মদ ইউসুফ

Highlights:

২০২২-এর বসন্তকালে একাদশ বর্ষ প্রথম সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে শিল্প-সাহিত্যের ত্রৈমাসিক অনুপ্রাণন-এর সকল মুদ্রিত সংস্করণে নিয়মিতভাবে দেশের শিল্প, সাহিত্য, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও নিবিড়ভাবে তুলে ধরার জন্য শিল্প-সাহিত্যের বিশেষ ধরন, বিশেষ বিভাগ, বিশেষ ধারা অথবা বিশেষ বিষয় নিয়ে লেখা প্রকাশের উদ্যোগ গ্রহণ করে।
ফলে লেখক, পাঠক ও অনুপ্রাণন সম্পাদনা পরিষদের চাওয়া থেকে একাদশ বর্ষের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সংখ্যা চারটিতে নির্বাচিত কবি ও কবিতা সংখ্যা হিসেবে প্রকাশিত হয়। সংখ্যা ৪টিতে বাংলাদেশের ১০০ জন নির্বাচিত কবির সংক্ষিপ্ত জীবনী, প্রকাশনা, স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও পুরস্কার, উল্লেখযোগ্য কবিতা ও তাদের রচিত কবিতারাশি নিয়ে সামষ্টিক আলোচনা প্রকাশিত হয়। সম্মানিত এই কবিদের কবিতা নিয়ে আলাপ-আলোচনা ও আড্ডার অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে দেশের শিল্প ও সাহিত্যচর্চার বৃত্তটিকে প্রসারিত করার প্রয়াস গ্রহণ করতে কবিতাপ্রেমী পাঠকসমাজ এগিয়ে আসেন।
কালক্রমে পত্রিকার গুরুত্বপূর্ণ এই সংখ্যাগুলোর সংরক্ষণ ও প্রাপ্যতার সমস্যার কথা ভেবে আমরা অনুপ্রাণন সম্পাদকমণ্ডলী ত্রৈমাসিক অনুপ্রাণনের একাদশ বর্ষের চারটি সংখ্যায় প্রকাশিত বাংলাদেশের ১০০ জন নির্বাচিত কবি যাদের জন্ম ১৯১১ থেকে ১৯৬৫-এর মধ্যে, তাদের কবিতা, জীবনী, প্রকাশনা, পুরস্কার ও সম্মাননা-সংক্রান্ত তথ্যাবলির পাশাপাশি তাদের উল্লেখযোগ্য কবিতা ও কবিতাকর্ম নিয়ে সামষ্টিক আলোচনা একত্র করে একটি আকর গ্রন্থ প্রকাশ করার এই উদ্যোগ গ্রহণ করি।
আশা করি বাংলাদেশের কবি ও কবিতা-সংক্রান্ত তত্ত্ব, তথ্য  ও বিশ্লেষণমূলক আলোচনা সম্পর্কে জ্ঞান আহরণে আগ্রহী বাংলা সাহিত্যের শিক্ষক, ছাত্র, গবেষক ও সাধারণ কবিতাপ্রেমী পাঠকের চাহিদা মেটাতে এই বই সক্ষম হবে।

Bangladesher Kobi O Kobita (Born : 1911-1965) - Editor : Abu Mohammed Yousuf

$ 22.06
25% Off

নাসরেদ্দিন হোজ্জা : একজন বুদ্ধিমান-বোকার গল্প – শেরজা তপন

Highlights:

তিনি কি একজন সুফি দার্শনিক? না কি নিছকই ভাঁড়?
তুরস্ক থেকে আজারবাইজান, ইরান থেকে চীন সব জায়গায় যার হাসির গল্পে মানুষ খুঁজে পেয়েছে গভীর প্রজ্ঞা, সেই নাসরেদ্দিন হোজ্জাকে নিয়ে এ এক বিস্ময়কর বই। বইটি পড়তে গিয়ে নতুন ধরনের পাঠ-অভিজ্ঞতায় ঋদ্ধ হয়েছি।
বহু শতাব্দী ধরে হোজ্জার নামের সাথে জড়িয়ে আছে অসংখ্য কিংবদন্তী ও কাহিনি। কিন্তু আসল মানুষটা কে ছিলেন, তা জানার প্রয়াস খুব কমজনই করেছেন। বিশেষ করে বাংলা ভাষায় এমন কাজ নজরে আসেনি। হয়তো এমন কাজ সমগ্র পৃথিবীতে এই প্রথম। লেখক এখানে ইতিহাস, লোকগাথা ও ধর্মদর্শনের আলোয় হোজ্জাকে পুনরাবিষ্কার করেছেন একজন চিন্তক, সমাজসচেতন ব্যঙ্গকার এবং সর্বোপরি এক অনন্য মানবপ্রেমিক হিসেবে।
বইটি পাঠককে শুধু হাসাবে না, ভাবাবে, আলোড়িত করবে। এতে আছে ইতিহাসের দলিল, সংস্কৃতির মেলবন্ধন এবং আন্দোলনের গল্প। একজন প্রজ্ঞাবান মোল্লার গল্পে আপনি খুঁজে পাবেন নিজের সমাজ, নিজের সময়, আর হয়তো নিজেকেও। প্রসঙ্গক্রমে আমরা কেউ কেউ শক্ত যুক্তি উপস্থাপন করতে বলে ফেলি তার দুএকটি গল্পও। এতদিন পরেও হোজ্জা তাই আজও প্রাসঙ্গিক দেশকালের গণ্ডি পেরিয়ে পৃথিবীব্যাপী।

Nasreddin Hozza : Ekjon Buddhiman Bokar Golpo - Sherza Tapon

$ 4.90
25% Off

কলমশিল্পী : স্মৃতিতে সৃজনে – মোহাম্মদ জয়নুদ্দীন

Highlights:

ড. মোহাম্মদ জয়নুদ্দীন-এর লেখালেখির হাতেখড়ি স্কুলজীবন থেকে। ছোটগল্প দিয়ে সূচনা; কবিতা, বেতার নাটক হয়ে বর্তমানে প্রবন্ধ-গবেষণা-স্মৃতিকথা রচনায় নিমগ্ন। প্রায় চার দশক তিনি বাংলাদেশ বেতারে নাট্যকার, নাট্যশিল্পী, কথক ও সাহিত্যবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। টেলিভিশনের সাহিত্য অনুষ্ঠানেও তিনি সক্রিয়।

ড. মোহাম্মদ জয়নুদ্দীন সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠানে শিল্পসাহিত্যসম্পর্কিত আলোচক, প্রাবন্ধিক, স্মারকবক্তা ও সভাপতি হিসেবে অংশগ্রহণ করেন। ব্যক্তিজীবনে তিনি বহু মনীষীর সাহচর্য পেয়েছেন। তাঁদের নিয়ে লেখেন স্মৃতিকথা আর প্রিয় সাহিত্যিকদের সাহিত্যকর্মের আলোকে রচনা করেন প্রবন্ধ। এ-সব স্মৃতিসঞ্চয় ও প্রবন্ধ নিয়েই বর্তমান গ্রন্থ- ‘কলমশিল্পী : স্মৃতিতে সৃজনে’।

Kalamshilpi : Smrityte Srijone - Mohammed Zainuddin

$ 3.97
25% Off

আমার কন্যা যেন থাকে নির্ভয়ে – উম্মে মুসলিমা

Highlights:

দৈনিক প্রথম আলোর উপ-সম্পাদকীয় পাতায় ২০১৫ থেকে ২০২৪ এর জানুয়ারি পর্যন্ত উম্মে মুসলিমার যেসকল আর্টিকেল ছাপা হয়েছে তার বেশিরভাগই এ বইয়ে সংকলিত। নারীর প্রতি সামাজিক বৈষম্য যেমন তাকে পীড়িত করে তেমনি কন্যাশিশুর নিরাপত্তাহীন বেড়ে ওঠা তাকে আতঙ্কিত করে। তার ‘আমার কন্যা যেন থাকে নির্ভয়ে’ প্রবন্ধের নামানুসারে এ প্রবন্ধ সংকলনের নাম রাখা হয়েছে। এ ন’দশ বছরে অনেককিছু বদলেছে তবুও সময়ের দলিল হিসেবে লেখাগুলো নতুন পাঠককেও পেছন ফিরে দেখার আগ্রহ যোগাবে বলে বিশ্বাস।

Amar Konna Jeno Thake Nirvoye by Umme Muslima

$ 3.88
25% Off

সত্তর দশকের মুক্তিযুদ্ধের উপন্যাস : বিষয় ও শিল্পশৈলী – মোজাম্মেল হক নিয়োগী

Highlights:

একটি জাতির কাছে স্বাধীনতার চেয়ে বেশি গৌরবের আর কিছু থাকতে পারে না এবং একই সঙ্গে বলতে হয় স্বাধীনতা অর্জন করা সহজ কোনো কাজ নয়। ইতিহাস বলে, যে কোনো দেশের স্বাধীনতার জন্য প্রয়োজন আত্মত্যাগের দীর্ঘ বিপ্লব ও সংগ্রামের প্রেক্ষাপট, মানুষকে সহ্য করতে হয় নির্মম নির্যাতন এবং বরণ করতে হয় মৃত্যু। ব্রিটিশদের কাছ থেকে ভারতবর্ষকে স্বাধীন করতেও ধারবাহিক সংগ্রাম ও লক্ষ লক্ষ মানুষকে আত্মত্যাগ করতে হয়েছে এবং সহ্য করতে হয়েছে অকথ্য নির্যাতন। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ স্বাধীন হলেও ব্রিটিশদের হাত থেকে আজকের বাংলাদেশ বস্তত পাকিস্তানিদের কাছে পরাধীন ছিল। ১৯৪৮ সাল থেকে ভাষা আন্দোলনের দাবির ভিত্তিতে প্রথম সংগ্রাম ও বিপ্লবের সূত্রপাত হয় এবং এর ধারাবাহিকতায় ১৯৭০ সালের নির্বাচনের আওয়ামী লীগের একক সংখ্যা গরিষ্ঠতার বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার মহাসড়ক তৈরি হয় এবং ১৯৭১ সালে রক্ষক্ষয়ী যুদ্ধে ত্রিশ লক্ষ মানুষের প্রাণের এবং তিন লক্ষ নারীর অকথ্য নির্যাতন ও ইজ্জতের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। এই দীর্ঘ সংগ্রাম ও স্বাধীনতার প্রেক্ষাপটে প্রথম রচিত উপন্যাস কোনটি? মূলত এই প্রশ্নের উত্তর অনুসন্ধান করতে গিয়ে সত্তর দশকের চৌদ্দ জন লেখকের মোট উনিশটি উপন্যাসের ওপর লেখা হয় প্রবন্ধগ্রন্থটি। প্রতিটি প্রবন্ধে রয়েছে লেখক পরিচিতি, কাহিনি সংক্ষেপ, নির্মাণশৈলী এবং লেখকের মতামত। আশা করা যায় পাঠকরা উপন্যাসের সঙ্গে পরিচিতিসহ বিভিন্ন তথ্যাদিও জানতে পারবেন। পাঠককুল বইটি গ্রহণ করলে শ্রম সার্থক হয়েছে বলে ধরে নেব।

Sattar Dashaker Muktizuddher Upannas : Bishay O Shilposhoilee by Mozammel Haque Neogi

$ 3.97
25% Off

কবির কুয়াশা – শিশির আজম

Highlights:

কেউই জানেনা আমার কুয়াশা আছে। বর্তমানের প্রতিটি মুহূর্ত হলো বিচিত্র অভিজ্ঞতা থেকে চূঁয়ে পড়া বিন্দু বিন্দু কুয়াশা। এইসব কুয়াশার আবার খিদে আছে, ক্ষোভ-বিষাদ-বিপন্নতাবোধ আছে। হ্যা, এরা আদরও চায়। তো আমার কবিতা লেখার ফাঁকে ফাঁকে এদের জন্যও জায়গা রাখবার দরকার হয়। কিন্তু এটা ভাববার দরকার নেই, কবিতায় যে অতৃপ্তি, যে শূন্যতা তা থেকে নিষ্কৃতি পেতে আমার এই গদ্যকর্মের দারস্থ হওয়া। বরং আমার মনে হয়েছে একটা গদ্য লিখে শেষ করবার পর আরেকটু অন্যভাবে কবিতার কাছে ফেরা যায়। নিজেকে নতুন ভাবে কবিতার কাছে নেয়া যায়। এটা মন্দ কি! পিকাসোর যে বিপুল সংখ্যক চিত্রকর্ম, ওর ভাস্কর্যে হাত দেবার দরকার ছিল না! স্বল্প সংখ্যক ভাস্কর্য নিয়েও ওকে একজন মাস্টার স্কাল্পটরই বলা হয়। ভাস্কর্যের কারণে ওর পোন্টিংয়ের ক্ষতি হয়েছে, এ কি কেউ বলবে? কথাটা জয়নুল আবেদিনসহ অনেক সৃষ্টিশীল মানুষের ক্ষেত্রেই সত্যি। আবার অন্যভাবে বলা যায়, বিভিন্ন সময়ে বাভিন্ন পরিস্থিতিতে লেখা আমার এই গদ্যগুলো আসলে তাই যেভাবে আমি কবিতার কাছে নিজেকে নিতে চাই, আর আচমকা কবিতার কাছ থেকে অযাচিতভাবে কিছু পেয়ে যায়! এর মূল্য কি কম? এছাড়া সামাজিক জীব হিসেবে অনেক কিছু তো গায়ে এসে লাগেই! কবির একটু বেশিই লাগে। রাষ্ট্র তো বড় প্রতিষ্ঠান। পরিবারই বা নেহাত ছোট কি! সত্যিকার কবি সংখ্যালঘু। এবং সে আক্রান্ত হবেই। এটা  ওর নিয়তি। তো এসবকিছুর আঁচ কোন না কোনভাবে আমার ভাবনাবিন্যাসে জায়গা পেয়েছে। মনে হয়েছে কবিতা ছাড়া অন্যভাবেও এগুলো আমি বলতে পারি।

যা হোক, প্রায় এক বছর পূর্বে ‘কবির কুয়াশা’ নামে এভাবে গদ্যের একটা পান্ডুলিপি রেডি করেছিলাম। মূলত আর্টের ওপর, অর্থাৎ সাহিত্য, চিত্রকলা, ভাস্কর্য, সিনেমা, সংগীত ইত্যকার বিষয়াদির কুয়াশা। কিন্তু এই সবকিছুর ভেতর চোরা স্রোতের মতো মিশে আছে পলিটিক্স। হ্যা, পলিটিক্স আর্টের, পলিটিক্স ইন্সটিট্যুশনের।

— শিশির আজম
০৬-১২-২০২৪
এলাংগী, কোটচাঁদপুর, ঝিনাইদহ

Kobir Kuyasha by Shishir Azam

$ 3.97
25% Off

বিপ্লবী লীলা নাগ ও অন্যান্য প্রসঙ্গ – বঙ্গ রাখাল

Highlights:

বঙ্গ রাখালকে সাধুবাদ ও স্বাগত জানাই। উত্তর প্রজন্মের ‘দায় ও দরদ’ পুরণে তিনি প্রবন্ধ সাহিত্যের মতো কঠিন ও অপ্রশংস একটি ধারাকে বেছে নিয়েছেন বলে। কেননা, প্রবন্ধ সাহিত্য চর্চা কেবল কঠিন কাজ নয়, সৃজনশীল ও মননশীল লেখালেখির মধ্যে সবচেয়ে কঠিন কাজ। কারণ, এখানে অনেক বেশি প্রস্তুতি লাগে, অনুশীলন লাগে, অধ্যাবসায় ও অবলোকন লাগে। ফলে, তার জন্য নিজেকে প্রতিনিয়ত নিঃসঙ্গতার কাছে সঁপে দিতে হয়। দেশ, জাতি, রাষ্ট্র, সমাজ, জনগণকে বুঝতে হয় তার আদ্যপান্ত সহযোগে। অনুভবে নিতে হয় তার অতীত-বর্তমান ও ভবিষ্যতের নিরিখে। বঙ্গ সেই কঠিন পথ বেছে নিয়েছেন স্বেচ্ছায়। আমাদের প্রত্যাশা তিনি প্রবন্ধ সাহিত্যকে ঋদ্ধ করবেন, নতুন চিন্তা, নতন বয়ান হাজির সাপেক্ষে- আমাদের জন্য যোগাবেন নতুন দিশা। যে দিশার স্বপ্ন দেখেছিলেন আবুল মনসুর আহমদ, লীলা নাগ, আখতারুজ্জামান ইলিয়াস, ডা.জাফরুল্লাহ’র মতো মনীষিজন।

ড. কাজল রশীদ শাহীন
চিন্তক, সাংবাদিক ও গবেষক।

Biplobi Leela Nag O Onyanyo Prosongo by Bangl Rakhal

$ 2.91
25% Off

চাঁদপুরের সংস্কৃতি ও লোককথা – কাদের পলাশ

Highlights:

সংস্কৃতির জগৎ অমূল্য। জাতি হিসেবে যাঁরাই সংস্কৃতির কদর করেছে তাদের খ্যাতি হয়েছে বিশ্বজোড়া। কেবল খ্যাতি নয়, এসেছে অর্থনৈতিক সমৃদ্ধিও। এর উৎকৃষ্ট উদাহরণ ফ্রান্স। পৃথিবীর শিল্পচর্চার সুবর্ণভূমির কথা বললে এ দেশটির নাম-উচ্চারণ অনিবার্য হয়ে ওঠে।
বাংলার আদি-সংস্কৃতির ধারক লোকজ মানুষ। হৃদয়ে করে নৈমিত্তিক জীবনাচরণের অংশ হিসেবে তারা সংস্কৃতিকে ধারণ করেন। এখানে লোক-দেখানো কিংবা শহুরে কৃত্রিমতার প্রলেপ নেই। মা-মাটি, যাপন আর সৌন্দর্যবোধ আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে হাজার হাজার বছর।
আঞ্চলিক সাংস্কৃতিক পরিমণ্ডল নিয়ে প্রতিবছর বাংলাদেশে হাতেগোনা কিছু কাজ হয়। সম্প্রতি ঐতিহ্য-সন্ধানী লেখক কাদের পলাশ লিখেছেন গবেষণাগ্রন্থ চাঁদপুরের সংস্কৃতি লোককথা ও অন্যান্য। তথ্য সংগ্রহের জন্যে চাঁদপুরের বহু গ্রাম তাকে পরিভ্রমণ করতে হয়েছে। বিশেষত প্রান্তিক মানুষ, প্রবীণ ব্যক্তি, গ্রামীণ নারীদের কাছ থেকে তিনি তথ্যভাণ্ডার সমৃদ্ধ করেছেন। চাঁদপুরের আঞ্চলিক ভাষা, লোককথা, গল্প, লোকাচার ও লোকবিশ্বাস নিয়ে যথার্থ মাঠসমীক্ষার কারণে বইটি বস্তুনিষ্ঠ ও তথ্য-সমৃদ্ধ হয়েছে।
আপাত দৃষ্টিতে চাঁদপুরের সংস্কৃতি লোককথা ও অন্যান্য গ্রন্থকে চাঁদপুরের আঞ্চলিক সাংস্কৃতিক অভিজ্ঞান মনে হবে। ব্যাপৃত ভাবনার নিরিখে এ বইটিকে বাংলাদেশের বৃহত্তর সাংস্কৃতিক বৈচিত্রের উপস্থাপকও বলা যায়। তাই বাংলার সংস্কৃতি, লোকচিন্তা ও ঐতিহ্যের প্রতি আগ্রহীদের জন্যে বইটি অপরিহার্য একটি সংগ্রহ হতে পারে।
পরিশ্রমলব্ধ কাজটির জন্যে কাদের পলাশকে আন্তরিক ধন্যবাদ। পাঠকদের কাছে বইটির সঠিক মূল্যায়ন হবে- এ প্রত্যাশা করি।

~ মুহাম্মদ ফরিদ হাসান।
লেখক ও গবেষক

Chandpurer Sanskriti Lokokotha O Onnanno by Kader Palash

$ 4.19
25% Off

চিত্রকলার জগৎ – মুহম্মদ ফরিদ হাসান

Highlights:

মুহাম্মদ ফরিদ হাসানের চিত্রকলার জগৎ পড়তে গিয়ে প্রথমেই এ কথা মনে হলো যে, লেখক কঠিন বিষয়কে পাঠকের হৃদয়গ্রাহী করার দুরূহ কাজটি সাবলীলভাবে করেছেন। তত্ত্ব, তথ্য, তারিখের জটিল সমীকরণগুলি জীবনের গল্পের সঙ্গে মিলিয়ে মনোগ্রাহী করে তুলেছেন। লেখক তার গ্রন্থে আমাদের প্রবেশ করাচ্ছেন শিল্প মতবাদ দিয়ে। এই প্রবন্ধের মাধ্যমে চিত্রকলা বিষয়ে শিক্ষিত তথা আনাড়ি, সবার মনে চিত্রকলার বিবর্তনের সম্যক ধারণা তৈরি হবে। এছাড়া শিল্পীদের জীবন ও মনের সংকুল যাত্রাপথ লেখক চমৎকার তুলে ধরেছেন তার বিভিন্ন প্রবন্ধে। লেখাগুলো গল্পের মতন তরতরিয়ে পড়া যায়।
মুহাম্মদ ফরিদ হাসান বহু বিষয়ে আগ্রহী। সাহিত্যের ছাত্র হয়েও চিত্রকলা বিষয়ে এমন মনোগ্রাহী গ্রন্থ রচনার জন্য তার সাধুবাদ প্রাপ্য। বিশ্বাস করি তার এই বইটি বহু পাঠকের মনে চিত্রকলার বিপুল সমারোহ বিষয়ে উৎসাহী করে তুলবে।

স্বাতী ঘোষ
লেখক ও গবেষক
শান্তিনিকেতন

Citrokolar Jogot by Muhammad Farid Hasan

$ 2.65
Scroll To Top
Close
Close
Close

My Cart