Poem (কবিতা)

Poem (কবিতা)
Show:
Filter
New25% Off

হারানো ছুরির নিচে – মুহাম্মদ ফরিদ হাসান

Highlights:

কবিতাকে সহজভাবে অনুভূতি ও অভিজ্ঞতার তীব্র এবং অর্থঘন প্রকাশ হিসেবে ব্যাখ্যা করা যায়। এটি শব্দশিল্পের সেই মাত্রা যেখানে হৃদয়গত উপলব্ধি শব্দে, অনুষঙ্গে, অনুপ্রাসে, চিত্রকল্পে, ছন্দে ও গ্রন্থনার মাধুর্যে এমন উচ্চতায় বিকশিত যা সময়ের স্মৃতি হিসেবে সংরক্ষিত ও চর্চিত হয়। কালের চিত্রলিপিতে ভাববিন্যাসের এই সাধনা পৃথিবীর সকল কবির। মুহাম্মদ ফরিদ হাসানের দ্বিতীয় কাব্য—‘হারানো ছুরির নিচে’র পাণ্ডুলিপি পাঠ শেষে মনে হলো তিনিও ভাব-সুরক্ষার পথে চেষ্টাশীলদের একজন, যার কাজ কেবল বিবৃতি প্রজ্ঞাপন নয় বরং ঘটনাপ্রবাহের অন্তরালে যে অন্তঃশীল স্রোত বয়ে চলে সেই স্বরলহরী সন্ধান ও নিবিড় গ্রন্থনা পর্যন্ত প্রসারিত তার শিল্পযজ্ঞ। ‘রাজা’ শীর্ষক কবিতায় আমরা শৈশবের একটি নান্দনিক চিত্র খুঁজে পাই : একটি খেয়ালি রাজ্য/বহুবিধ প্রজা, কাঁটা, নদ-নদী/পাতার গয়না পরে/যুদ্ধ সাজায়…।’ কবিতাটির শেষে দেখি স্বপ্নের মতো শৈশবের নিদারুণ সমাপ্তি, যা মুহূর্তে আমাদের কাতর করে। আসলে, জীবন তো শৈশবের নির্বিঘ্ন ধারাবাহিকতা নয় বরং অনেক সংকট, সংগ্রাম ও জটিলতার সমাবেশ, সেখানে শৈশবের আদুরে শিশুটি যে কতবার মরে তা সে নিজেও টের পায় না। ‘সময়-চিরচেনা সঙ্গোপন ঝড়/লণ্ডভণ্ড শৈশব, সোনালি রাজত্ব/দেহটি আকারে বাড়ে/মানুষ অজান্তেই মরে যায়।’
‘রক্ত-বাদন’ শিরোনামের কবিতাটির মধ্যে আমরা আজকের বিপুল জঞ্জালযুক্ত নগরের ছবি খুঁজে পাই যেন এটা অরণ্যেরই নব্যসংস্করণ যেখানে শ্বাপদসঙ্কুল হিংস্র জান্তবতা ও আদিমতা সবকিছুর দেখা মেলে।
‘প্রতিটি শহর একটি নিখাদ অরণ্য।/বাঘ তাড়িয়ে বেড়ায় হরিণ/চতুর্দিকে লোমশ থাবা/সারি সারি লাশ/পাখিরা ভাসমান/দেয়ালবন্দি মানুষ…’
এ গ্রন্থে অনন্ত দিশা, নামলিপি, অরণ্যধ্বনি, ঊনমানুষ, ইতিহাস, রক্তবাদন, রাজা এবং ছায়া-সহ বেশকিছু কবিতা আমাকে ছুঁয়েছে। কবিতাগুলোর ভাববীক্ষণ কবিতাপ্রেমী পাঠককেও আকৃষ্ট করবে। আমি, মুহাম্মদ ফরিদ হাসানের ‘হারানো ছুরির নিচে’ কবিতাগ্রন্থের ব্যাপক পাঠবিস্তার কামনা করছি।

সৌম্য সালেক
কবি

 

Harano Churir Niche - Farid Hasan

$ 2.03
New25% Off

কেউ কি আমায় খুঁজছ? এই তো আমি… – শানু মজুমদার

Highlights:

বাল্যকালে ভরা বর্ষায়
মা আমাকে চোখে চোখে রাখতেন
আমি পানিতে ডুবে মরি সেই আতঙ্কে
সারাক্ষণ মা ভুগতেন
আমাকে নিয়ে রাজ্যের দুশ্চিন্তা ছিলো তাঁর ।

ছেলেবেলায় পাড়ার ডানপিটে ছেলেগুলো
হন্যে হয়ে আমাকে খুঁজত
আমি তাদের ডাংগুলি খেলার সাথি ছিলাম
তারা সবাই এখন প্রৌঢ়-ন্যূজ
দুচোখে ঘোলাটে স্বপ্ন নিয়ে নেহায়েত বেঁচে থাকা,
তারা আর আমাকে খোঁজে না।

যৌবনে আমাকে খুঁজত সাতকানিয়ার সৈয়দ
দেবীদ্বারের হেলাল, কবি আরিফ মঈনুদ্দিন
চন্দনাইশের রনজিৎ, টাঙ্গাইলের ইয়াহিয়া।
সৈয়দ-রনজিৎ এখন পরলোকে
অন্যরাও আমাকে আজ খোঁজে না।

চাঁদের বুড়ি যখন যৈবতী কইন্যা ছিলো
প্রেমে-অপ্রেমে আমার খোঁজ নিত
হপ্তা হপ্তা চিঠি পাঠাত বাঙলা অক্ষরে।
এইসব বন্ধ এখন
জরাজীর্ণ জীবন তার, আমারও
কেউ কি আমায় খুঁজছ?
এইতো আমি…
ক্যাড়াকলে পড়ে আছি নিষ্কর্মাজন
রাত বিরাতে ফ্যাল ফ্যাল চোখে
চাঁদ বুড়ির মুখপানে তাকিয়ে থাকি।

Keo Ki Amay Khujcho? Ei Tho Ami - Shanu Mazumder

$ 2.65
New25% Off

নৈঃশব্দ্যের নির্ঝর – সজল রায়

Highlights:

কবি সজল রায়। ঝিনাইদহের আলো-বাতাস গায়ে মেখে বড়ো হয়ে উঠেছেন। দীর্ঘ দিন কবিতার সাথে তার ঘর-বসতি হলেও কোনো কাব্যগ্রন্থ প্রকাশিত হয়নি। এবার প্রকাশিত হচ্ছে তার কাব্যগ্রন্থ— ‘নৈঃশব্দ্যের নির্ঝর’। যার কবিতার আকার ও আকৃতি ক্ষুদ্রকায় হলেও প্রাত্যহিক জীবনযাপন, সুখ-দুঃখ, ভালো-মন্দ, প্রেম-বিরহ, নিদারুণ কষ্ট ও দার্শনিক প্রজ্ঞা তার কবিতায় বিদ্যমান। জর্জ টমসন বলেছিলেন—অসম্ভবের আকাঙ্ক্ষাই কবিতার প্রধান ভিত্তি। এই কবির কবিতা জুড়ে সেই বার্তাই লক্ষ্যণীয়। বোঝা যায় শব্দগুলোকে কুঁড়িয়ে কবিতা করেছেন। এটাই বুঝি কবির পূর্ণতা। মানুষের ভীষণ একাকিত্ব, দুঃসময়ের অন্ধকারময় সময়ের প্রতিচ্ছবি এই কবিতা। কবিতাই তো সেসব সময় জীবন ইতিহাসকে উপস্থাপন করেন—বয়ে চলেন কালের ক্ষত। এই কবিতা সেই সময়কেই যেন চোখে আঙুল দিয়ে চেনায়। কবির বোঝাপড়া কিংবা দার্শনিক জায়গা যতটা পরিষ্কার হয় তার কবিতায় প্রজ্ঞার স্পর্শ প্রতিফলন পাঠক ততটাই দেখতে পান। ‘নৈঃশব্দ্যের নির্ঝর’ কাব্যগ্রন্থের কবিতায় কবি অজানিত দুঃখবোধ, ব্যক্তিগত অনুভূতি, নিঃসঙ্গবোধ কিংবা বর্তমান সমাজবাস্তবতা কিংবা আদর্শহীনতার ছাপ স্পষ্ট; তবু কবির কবিতায় নিমগ্নতা; তার কবিতা পড়লে আমাদের নিশ্চয়ই মুগ্ধ করবে। প্রেমিকার প্রেমে পুরোপুরি আচ্ছন্ন হয়েও কবি বহন করেন ক্ষত—কবি বিষণ্ন, আক্রান্ত তবুও মগ্নতায় কাটান রাত—তাই বলেন—‘মগ্ন রাতের নির্জনতায়/তুমি খুঁজবে কুসুমকানন/প্রণয়ের ক্ষত-চুমুর তিলক চিহ্ন’… কবি মাত্রেই নিঃসঙ্গতায় ভোগেন—অন্যের দুঃখে পীড়িত হন। আত্ম জিজ্ঞাসা কবিকে দিনের পর দিন ব্যথিত করেছে। এই ব্যথিত কবি পারিপার্শ্বিকতায় ভেতরে লালন করেন যন্ত্রণা। আর এই জন্য বলেন—ডাস্টবিনে নষ্ট হয় নাঙলের ভ্রুণ/যারা নষ্ট করে/তারা আমাদেরই পাশের উল্লুক। শুভকামনা রইল এই কবির জন্য।

বঙ্গ রাখাল
কবি ও গবেষক

Noishobder Nirjhor - ‍Sajal Roy

$ 2.12
25% Off

কবিতার গৃহস্থালি – ডালিয়া চৌধুরী

Highlights:

সবুজ গালিচায় বসে আছে দুজন
দু-দিকে মুখ করে
মধ্যিখানে গাঢ় সবুজ রয়ে যায় স্পর্শহীন,
বুকের ভেতর উথাল-পাথাল ঢেউ
রাজ্যের বিষণ্নতা।
দুজনের পথে ছড়িয়ে আছে ফণীমনসার কাঁটা
রোদ শাদা কপোতের সতর্কবাণী
ধ্রুব নক্ষত্র ঝরা রাতের অনিদ্র গতিরেখা।
ঘাসবনে শালিক জোড়ার কথোপকথনে
প্রজাপতি প্রদক্ষিণ করে সবুজ বেষ্টনী,
বাতাসে ভেসে আসা প্রণয় প্রতিস্বরে
দুজনে নদী অববাহিকায় ভেসে যেতে উদগ্রীব,
স্বপ্ন স্রোতের অনুকূলে, অথচ
প্রতিকূল স্রোত থেকে দীর্ঘশ্বাস নেয়।
শীতল দাঁড় টানা নাবিকের মতো
পাড়ি দিতে থাকে কুয়াশার উপকূল।
দুজন শুনতে থাকে মেঘের সংগীত,
তীব্র বর্ণিল বর্ষণে ভেসে যাওয়ার অপেক্ষায়
নোঙর ফেলে মহাকালের সমুদ্রে।

Kobitar Grihosthali

$ 1.85
25% Off

জলসন্ধি – সানজিদা সিদ্দিকা

Highlights:

ফুল হতে ফলে পরিণত হওয়ার জন্য প্রয়োজন পরাগায়নের। তাতে সাহায্য করে পাখি, বাতাস, ভ্রমর, প্রজাপতি প্রভৃতি। তেমনি কবির অন্তর্নিহিত ভাবকে ফুটিয়ে তুলতে সাহায্য করে কবিতা। আবার কবির ভাবকে নিজের ভাবের সাথে মিলিয়ে পাঠ করেন পাঠক। অতএব, বইয়ের অন্দরের কবিতা পড়ে পাঠক অন্তরে যা অনুভব করবেন তা-ই হলো জলসন্ধি-র নির্যাস। সেই নির্যাস আস্বাদন করতে কবির আহ্বান—পড়ুন পাঠক, কবির নামে।

Jolsondhi - Sanjida Siddiqua

$ 2.12
25% Off

নরকের Wi-Fi ও কয়েকশ ভবিষ্যৎ – শারদুল সজল

Highlights:

নরক পৃথিবীর সংযোগে আছে
প্রতিটি মস্তিষ্ক এখন অনলাইনে
পাসওয়ার্ড বদলালেও
নরকের সিগন্যাল ঠিক থাকে

অপমান, ক্ষুধা, যুদ্ধ, হতাশা ও একাকিত্ব
যেন অস্তিত্বের ছেঁড়া স্নায়ু
যাকে সেলাই করে মানুষ দৌড়ায়…

আর ভবিষ্যৎ?
একটা নয়—কয়েকহাজার
প্রতিটি—
অন্য ১ পৃথিবী, অন্য ১ তুমি
অন্য ১ আমি, অন্য ১ শেষ

নরক কী পৃথিবীর বাইরে?
নাকি পৃথিবীই নরক?

এই প্রশ্নে সক্রেটিস নক্ষত্র সেদ্ধ করে
ভবিষ্যৎ অন্ধকারে ঢেলে দিল জন্ম ও মৃত্যুর
মধ্যকার দূরত্ব
আর জন্ম হলো—
(শূন্যস্থান পূরণ করুন, যার যা মনে হয়…)

Naroker Wi-Fi O Kayeksha Vobisshat - Shardul Sajal

$ 2.12
25% Off

অক্ষরবৃত্তের জলে নামি – মোস্তফা তারিকুল আহসান

Highlights:

জীবনকে প্রচল ভেবে নিতে পারি নি বলেই হয়তোবা আমার ধানের ক্ষেতে অসময়ে
আসে বানের জল; পাকা ধান ডুবে যায় তবু মাছ ধরার স্বপ্ন উকি দেয় স্বপ্নভুক মাতালের মতো
আমি বানান ভুল করা বালকের দলে সারাজীবন ভাঙা টিনের চালের স্কুলের ছাত্র, মাস্টার
মশাইয়ের পাঠে বুঁদ হয়ে শিখতে পারিনি পাণিনি পতঞ্জলি; প্রকৃতির পাঠশালায় বনমোরগের ডাক
অথবা ভোরের কুয়াশামাখা মাঠ আমাকে কতিপয় ঘাসের ব্যাকরণ শিখিয়েছে। এই পথ্য নিয়েই
আমার জীবন বাহিত হয়েছে যমুনা মেঘনার বহতায়; নদী পয়োপ্তির ঘরে আমার ঘাসের
ছোট্ট মাঠে প্রজাপতির ঝাঁক আমাকে কবিতা শেখাতো, পলিমাটির লবণ নিয়ে মাছেদের কাছে

Aksharbretter Jale Nami

$ 1.85
25% Off

ছায়ার ভোঁ – চঞ্চল নাঈম

Highlights:

মুহূর্তের সন্দর্ভ দানকারী ব্যঞ্জনাকে চঞ্চল নাঈম এই কাব্যে একান্তে এঁকেছেন। অতিরিক্ত শব্দের ও অনুষঙ্গবিহীন চিত্রকল্পের আসক্তি নেই। এই কাব্যগ্রন্থের কবিতায় পর্যবেক্ষণগুলো স্বাভাবিক, তেমনি অস্বাভাবিকও। ছায়া, গণিত, ডট, অপেক্ষা, নৈঃশব্দ্য, শূন্যতা, সংখ্যা পরিমাপ, সম্ভাবনা ইত্যাদি বিষয়ে তীব্র উপলব্ধি আছে। বিমূর্তে না গিয়েও অপার বিস্ময় শিল্পদক্ষ কবির আয়ত্তে এসে গেছে। আমরা অনেক সময় ভাজ্য, ভাজক, ভাগফলকে মান্যতা দিই, ভাগশেষ ব্রাত্য থাকে। চঞ্চল নাঈম লিখছেন— ‘সব ভাগশেষ/অপ্রয়োজনীয় না।’ সত্যিই তো জীবনে কিছু না কিছু অবশিষ্ট থাকে বলেই, শুরু হয় নতুন কল্পনা। ‘বসে থাকা ঘড়ি’— নয়টি শব্দের কবিতা, যেখানে চিরকালীন বৈজ্ঞানিক সত্য আবর্তিত। আধুনিকতার নিয়ামক হলেও বিভিন্ন কারণে যন্ত্র রুদ্ধ হয়ে যায়। বাস্তবতার গতি কখনো রুদ্ধ হয় না। ‘ছায়ার ভোঁ’ নামকরণ থেকেই বিস্ময়। এরপর প্রতিটি কবিতায় চমক, ভিন্নভিন্ন পর্যবেক্ষণে। প্রতিটি কবিতার শিল্পসম্মত হয়ে ওঠা বিস্ময় সৃষ্টি করে। হয়ে ওঠার চারুশিল্পকে ভাষাদক্ষতার সঙ্গে নিষ্পন্ন করেছেন চঞ্চল নাঈম। কাঁথাস্টিচের সূক্ষ্ম-সূক্ষ্ম শৈল্পিক মেধা স্বল্পশব্দে ব্যবহৃত হয়েছে। ‘আমার ছায়া/মাটিতে পড়ে/কিন্তু/ওজন অনুভব করি না’— সহজ সত্য, কাব্যের সত্যে পরিণত। ডট চিহ্নকে নিয়ে কতো মধুর বচন রচিত হয়, সেটা ‘ডট’ কবিতার পাঠে বিস্ময়ের সঙ্গে লক্ষণীয়। এই কাব্যের প্রতিটি কবিতা বিমূর্ততা ছাড়াই জীবনের বহু না-দেখা অবস্থাকে ইঙ্গিত করছেন কবি।

অলোক বিশ্বাস
পশ্চিমবঙ্গ, ভারত

Chayar Vo - Chanchal Nayeem

$ 2.12
25% Off

নীল আগুনে পুড়ে গেছে বিশটি আঙুল – রেহানা বীথি

Highlights:

পৃথিবী নানাবিধ যুদ্ধে জর্জরিত। মানুষের শরীরের রক্ত মনের রক্ত ঝরছে অবিরাম এইসব নিদারুণ যুদ্ধের আঘাতে আঘাতে। মানুষকে ঘিরে আছে বোমা-বন্দুক : ঘিরে আছে ঝড়-ঝঞ্ঝা-বন্যা-খরা : ঘিরে আছে ক্ষুদ্রতম ও দীর্ঘতম নানারকম স্বার্থের ফিতা। মানুষের মুক্তি যেন নাই।
মুক্তি যে একবারেই নেই তা কিন্তু নয়, আছে। এই মুক্তির অপরূপ রূপ দেখার জন্য আমাদের প্রবেশ করতে হবে কবি রেহানা বীথির ‘নীল আগুনে পুড়ে গেছে বিশটি আঙুল’ কাব্যগ্রন্থে। প্রেমমাধুর্যে পূর্ণ কবিতার এই বইটি আমাদের দেখিয়ে দেয় হাজারও যুদ্ধ এবং যুদ্ধপ্রায় অবস্থা থেকে মুক্তির প্রয়োজন আর এই মুক্তি নিয়ে বসে আছে প্রেম। আমাদের পৌঁছতে হবে প্রেমের নরম পরশের কাছে। সেখানে পৌঁছতে পারলেই প্রেমের স্নিগ্ধ পরশে মানুষ পূর্ণ হবে; আনন্দের শস্যে ভরে উঠবে জীবন। এই আনন্দ শস্য থেকে জন্মে যাবে আরও আরও আনন্দ।
যুদ্ধের পক্ষে থাকা বোমা বারন্দ বন্দুক। যুদ্ধের পক্ষে থাকা ঝড় ঝঞ্ঝা বন্যা; যুদ্ধের পক্ষে থাকা ক্ষুদ্রতম বা দীর্ঘতম স্বার্থের ফিতা ক্ষয় হয়ে যাবে প্রেমের কোমল পরশে। কারণ ‘প্রীতিতে গন্ধরাজ’ ফোটে। কবিতাগুলো বলে দেয়- প্রেমের পাথর শুধু পাথর নয়, এ পাথর ‘আশ্চর্য পাথর’; প্রেমের যে আগুন তা ‘মিঠিমিঠি আগুন’ : প্রেমের ভেতর দিয়ে দেখা অন্ধকার ‘রঙিন অন্ধকার’, এ ‘অন্ধকারে সুগন্ধ’ আছে। প্রেমের ভেতর দিয়ে যা ঘটে তার সবই মানবিক; ব্যক্তিজীবনের জন্যেও, পৃথিবীয় জীবনের জন্যেও। সুতরাং প্রেমের ‘নীল আগুনে’ পোড়া বা প্রেমের জলে ভেজা দুই-ই শান্তির, দুই-ই অপার্থিব সুখের। প্রেম মধুর : প্রেমের কবিতা পড়া এবং তা অনুভব করাও মধুর। এসব কথা সত্য হয়ে আছে কবি রেহানা বীথির প্রেমবাস্তবতার কবিতাবই ‘নীল আগুনে পুড়ে গেছে বিশটি আঙুল’-এ। সুতরাং কবিতাবইটিতে ডুব দেওয়া যায় নির্দ্বিধায়।

আনিফ রুবেদ
কবি ও কথাকার

Neel Agune Pure Geche Bishti Angul - Rehana Bithi

$ 2.12
25% Off

অনশ্বর অনুভব – প্রণব মজুমদার

Highlights:

অন্তর্নিহিত ভাবনার ছন্দময় প্রকাশ কবিতা। অনশ্বর অনুভব চতুর্থ কাব্যগ্রন্থ। কাব্যগুচ্ছ সাম্প্রতিককালে রচিত। অধিংকাশ কবিতা দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিকের সাহিত্য সাময়িকীতে প্রকাশিত। বৈষম্যে আচ্ছাদিত সমাজবাস্তবতাকে শব্দ বিন্যাসের মাধ্যমে কাব্যে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সহজে প্রকাশ; নয় তো সহজ! কাব্যিক ব্যঞ্জনায় কতটুকু পারঙ্গম তা পাঠক ভালো বলতে পারবেন।

Anaswor Anuvob - Pranab Majumder

$ 2.11
25% Off

হেরম্ব-কিরিলভ সংলাপ – মাহবুব অনিন্দ্য

Highlights:

এক মহাপৃথিবী আরেক মহাপৃথিবীকে অনর্গল প্রশ্ন করে যাচ্ছে। তখন সন্ধ্যাবেলা কি ভোরবেলা, বোঝা যায় না। মৃদু হাওয়া ভাসিয়ে নিয়ে যায় মহাকালকে। ততধিক মৃদু হাওয়া এসে রচনা করে রূপকাহিনির রাজ্য। ঝরাপাতাদের সাথে ঝরাপাতারা নৈঃশব্দ্যের ভাষায় কথা বলে। তারাদের সাথে তারারা কথা বলে গোপন ও গহন অন্ধকারে। এতসব অতিরঞ্জন ও অতিমুহূর্তের বাইরে- কোথাও বিরাজ করছে আরো এক মহাপৃথিবী, আরো মহাকাল, মহাগ্যাঞ্জাম আর মহাপরাবাস্তব। এই মহাফুলবাগান থেকে কতক দৃশ্যঘ্রাণ লিপিবদ্ধ করে রাখি।

Herambo-Kirilov Songlap - Mahbub Anindo

$ 1.85
25% Off

কাজুবাদামের কৌশল : রিলকের নির্বাচিত কবিতা – রায়হান শরীফ

Highlights:

‘শূন্য মাঠগুলো ঘুমিয়ে আছে
শুধু জেগে থাকে একা আমার হৃদয়!’

‘কেন্দ্রের ভেতরেও কেন্দ্র থাকে,
শাঁসের ভেতরে শাঁস;
দেখো কাজুবাদামের কৌশল :
নিজের গভীরে ডুবে থাকে;
ক্রমে বাড়ে সুমিষ্টতায়!’

‘বিচ্ছিন্ন থাকা, একা থাকা যেন বৃষ্টির মতো
সমুদ্রের বুক থেকে উঠে এসে সন্ধ্যার দিকে যায়।’

Kajubadamer Koushal : Rilker Nirbachito Kobita - Raihan Sharif

$ 2.12
Scroll To Top
Close
Close
Close

My Cart