Product Tag: নৈরঞ্জনা

নৈরঞ্জনা

Single Product Found

Show:
Filter
New25% Off

নৈরঞ্জনা – সৌরভ হাছান হিমেল

Highlights:

ছাদ চুঁইয়ে পড়া বৃষ্টির ফোঁটা, গোমতীর ভাঙা পাড়, আর মায়ের রান্নাঘরের ধোঁয়া, এসব ফেলে একদিন একজন তরুণ পা বাড়ায় অচেনার দিকে। দালালের হাতে বাবার ভিটে বিক্রির টাকা তুলে দিয়ে, জাল কাগজে ভর করে করাচি হয়ে ইউরোপের পথে তার যাত্রা। কিন্তু স্বপ্নের গন্তব্যে পৌঁছানোর আগেই ধরা পড়ে যায় সে, আর শুরু হয় জার্মানির উদ্বাস্তু শিবিরে অন্য রকম বেঁচে থাকার লড়াই। যেখানে ‘আউসল্যান্ডার রাউস’-এর স্লোগান বাতাসে ভাসে, যেখানে পরিচয় বদলে যায় প্রতিদিন। তবু স্মৃতি তাকে ছাড়ে না। ঢাকার আড্ডা-ছাত্ররাজনীতি, গ্রামের বন্যা-প্লাবিত শৈশব, আর বাবার গায়ে লাগা একাত্তরের রাজাকারের চাবুকের দাগ, সব ফিরে ফিরে আসে বিদেশ-বিভুঁইয়ের নির্জনতায়। আর এই সবকিছুর মাঝে হঠাৎ এসে দাঁড়ায় সোনিয়া। নিষিদ্ধ, অসম্পূর্ণ ভালোবাসা, যা ইতিহাসের পুরানো ক্ষত আর বর্তমানের ভয়কে একসাথে বয়ে বেড়ায়। দেশ ছেড়ে যাওয়া কি আসলে মুক্তি, নাকি নির্বাসন? ‘নৈরঞ্জনা’ এমন আখ্যান, যেখানে জল বারবার ফিরে আসে, কখনও বৃষ্টি হয়ে, কখনও নদী হয়ে, কখনও বরফ-শীতল কলের পানি হয়ে, আর শেষে এক গ্লাস পানির নিঃশব্দ, অমোঘ পরিণতি হয়ে।

Noiranjona - Sowrav Hasan Himel

$ 3.97
Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping