Product Tag: হারানো ছুরির নিচে

হারানো ছুরির নিচে

Single Product Found

Show:
Filter
New25% Off

হারানো ছুরির নিচে – মুহাম্মদ ফরিদ হাসান

Highlights:

কবিতাকে সহজভাবে অনুভূতি ও অভিজ্ঞতার তীব্র এবং অর্থঘন প্রকাশ হিসেবে ব্যাখ্যা করা যায়। এটি শব্দশিল্পের সেই মাত্রা যেখানে হৃদয়গত উপলব্ধি শব্দে, অনুষঙ্গে, অনুপ্রাসে, চিত্রকল্পে, ছন্দে ও গ্রন্থনার মাধুর্যে এমন উচ্চতায় বিকশিত যা সময়ের স্মৃতি হিসেবে সংরক্ষিত ও চর্চিত হয়। কালের চিত্রলিপিতে ভাববিন্যাসের এই সাধনা পৃথিবীর সকল কবির। মুহাম্মদ ফরিদ হাসানের দ্বিতীয় কাব্য—‘হারানো ছুরির নিচে’র পাণ্ডুলিপি পাঠ শেষে মনে হলো তিনিও ভাব-সুরক্ষার পথে চেষ্টাশীলদের একজন, যার কাজ কেবল বিবৃতি প্রজ্ঞাপন নয় বরং ঘটনাপ্রবাহের অন্তরালে যে অন্তঃশীল স্রোত বয়ে চলে সেই স্বরলহরী সন্ধান ও নিবিড় গ্রন্থনা পর্যন্ত প্রসারিত তার শিল্পযজ্ঞ। ‘রাজা’ শীর্ষক কবিতায় আমরা শৈশবের একটি নান্দনিক চিত্র খুঁজে পাই : একটি খেয়ালি রাজ্য/বহুবিধ প্রজা, কাঁটা, নদ-নদী/পাতার গয়না পরে/যুদ্ধ সাজায়…।’ কবিতাটির শেষে দেখি স্বপ্নের মতো শৈশবের নিদারুণ সমাপ্তি, যা মুহূর্তে আমাদের কাতর করে। আসলে, জীবন তো শৈশবের নির্বিঘ্ন ধারাবাহিকতা নয় বরং অনেক সংকট, সংগ্রাম ও জটিলতার সমাবেশ, সেখানে শৈশবের আদুরে শিশুটি যে কতবার মরে তা সে নিজেও টের পায় না। ‘সময়-চিরচেনা সঙ্গোপন ঝড়/লণ্ডভণ্ড শৈশব, সোনালি রাজত্ব/দেহটি আকারে বাড়ে/মানুষ অজান্তেই মরে যায়।’
‘রক্ত-বাদন’ শিরোনামের কবিতাটির মধ্যে আমরা আজকের বিপুল জঞ্জালযুক্ত নগরের ছবি খুঁজে পাই যেন এটা অরণ্যেরই নব্যসংস্করণ যেখানে শ্বাপদসঙ্কুল হিংস্র জান্তবতা ও আদিমতা সবকিছুর দেখা মেলে।
‘প্রতিটি শহর একটি নিখাদ অরণ্য।/বাঘ তাড়িয়ে বেড়ায় হরিণ/চতুর্দিকে লোমশ থাবা/সারি সারি লাশ/পাখিরা ভাসমান/দেয়ালবন্দি মানুষ…’
এ গ্রন্থে অনন্ত দিশা, নামলিপি, অরণ্যধ্বনি, ঊনমানুষ, ইতিহাস, রক্তবাদন, রাজা এবং ছায়া-সহ বেশকিছু কবিতা আমাকে ছুঁয়েছে। কবিতাগুলোর ভাববীক্ষণ কবিতাপ্রেমী পাঠককেও আকৃষ্ট করবে। আমি, মুহাম্মদ ফরিদ হাসানের ‘হারানো ছুরির নিচে’ কবিতাগ্রন্থের ব্যাপক পাঠবিস্তার কামনা করছি।

সৌম্য সালেক
কবি

 

Harano Churir Niche - Farid Hasan

$ 2.03
Scroll To Top
Close
Close
Close

My Cart