Books

Books
Show:
Filter
25% Off

ভেনম, ঈশ্বরী এবং অন্যান্য কবিতা – অপূর্ব সাহা

Highlights:

ভেনম

অভিমান জমে জমে নদীবুকে জখম-
অববাহিকা জুড়ে পচা শ্যাওলার গন্ধ

খেদ আর ক্ষোভে বিপন্ন রাখালের শেষ বাঁশিটা
কালকেউটে হয়ে যাওয়ার পর-

তুমিও কি পাকা সাপুড়ে হয়ে ওঠোনি?

আমরা আনন্দগুলো অনলাইন শপে
বিগ ডিসকাউন্টে বিক্রি করে দেয়ার পর,
এখন ওই মৃতপ্রায় নদী ছাড়া
আমাদের তো কিছু অবশেষ নেই

তাই নদীর রুগ্ন শ্বাসরেখা ধরে হাঁটতে হাঁটতে
কোনো কো্নো মরা আলোর বিকেলে-
আমরা দুজন অহেতুক দাঁত কেলিয়ে হাসতে গিয়ে
মাঝে মাঝেই বের করে ফেলছি বিষদাঁত

ভেনম, ঈশ্বরী এবং অন্যান্য কবিতা - Venom, Essori Ebong Annanyo Kabita

$ 2.12
25% Off

অশেষ আলোর উপলক্ষ – আলী ইব্রাহিম

Highlights:

‘অশেষ আলোর উপলক্ষ’ বইয়ের সব কবিতাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা। কবিতাগুলোতে আমাদের ত্যাগ, আবেগ ও আক্ষেপ; দেশপ্রেম বলিষ্ঠ হয়ে উঠেছে। সেই সাথে রাজনৈতিক সুবিধাবাদীদের নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার, স্বাধীন দ্যোতনায় উদ্দীপ্ত ও উত্থিত। প্রতিটি কবিতায় রয়েছে স্বতন্ত্র সৌরভ। কবিতাগুলো সব বয়সি পাঠকের উপযোগী এবং সহজ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা আমার জন্য সহজ ছিল না। তাকে কোনোদিন দেখিনি। তার মুখের কথা শুনিনি। মুক্তিযুদ্ধ করিনি। টুঙ্গিপাড়া দেখা হয়নি। তার সমাধিসৌধ দেখিনি। সেই মধুমতির জল স্পর্শ করিনি। শুধু উপলব্ধির আলোয় লেখা এই কবিতায় অনুরক্ত হয়ে প্রকাশের আগ্রহ ও সাহস দেখিয়েছেন অনুপ্রাণন প্রকাশনের প্রকাশক আবু মোহাম্মদ ইউসুফ। তার প্রতি রইল অশেষ ভালোবাসা।

আমার সমস্ত কবিতার বনফুল আমার ঘরের ডাক্তার রিতি আক্তার। সে সবকিছু সামলে না রাখলে আমি এতটা অসামাজিক হতে পারতাম না। এই উদ্ভট জীবন উপভোগে আমি তার কাছে ঋণী।

আলী ইব্রাহিম

অশেষ আলোর উপলক্ষ - Asesh Alor Upolokkho

$ 1.59

অনুপ্রাণন দ্বাদশ বর্ষ প্রথম সংখ্যা – গল্পকার ও গল্প সংখ্যা, প্রথম পর্ব

Highlights:

সম্পাদকীয়- দ্বাদশ বর্ষ প্রথম সংখ্যা, গল্পকার ও গল্প সংখ্যা প্রথম পর্ব।

শিল্প-সাহিত্যের ত্রৈমাসিক অনুপ্রাণন দ্বাদশ বর্ষে পদার্পণ করেছে। ১১ বছরের অভিজ্ঞতা আমাদের সাথে রয়েছে। যে অভিজ্ঞতা দিয়ে আমরা এখন বাংলাদেশের সাহিত্য অঙ্গনে যৎসামান্য হলেও অবদান রাখার মতো কোন কাজের পরিকল্পনা গ্রহন করতে পারি। যেমন গত বছর আমরা পরিকল্পনা গ্রহন করেছিলাম বাংলাদেশের নির্বাচিত ১০০ জন কবির জীবনী, প্রকাশনা, সম্মাননা, উল্লেখযোগ্য কবিতা এবং কবির কবিতাকর্ম নিয়ে সামগ্রিক আলোচনা চারটি সংখ্যায় সংকলিত করার। যে পরিকল্পনার সফল বাস্তবায়ন নিজেদের সক্ষমতা মূল্যায়ণে আমাদের বিস্তর সাহায্য করেছে। কাজের মধ্য দিয়ে নিজেদের উপর আমাদের আস্থা বৃদ্ধির ফলাফল এ-বছরে বাংলাদেশের ১০০ জন গল্পকারের জীবনী, প্রকাশনা, পুরষ্কার ও সম্মাননা, উল্লেখযোগ্য গল্প ও গল্পকারের সামগ্রিক গল্পকর্ম নিয়ে আলোচনা দ্বাদশ বর্ষের চারটি সংখ্যায় সংকলিত করার পরিকল্পনা গ্রহন। সেই পরিকল্পনার প্রথম পর্বে প্রকাশিত হলো বাংলাদেশের ২৫ জন গল্পকারের জীবনী, প্রকাশনা, পুরষ্কার ও সম্মাননা, উল্লেখযোগ্য গল্প ও গল্পকারের কাজের উপর সামগ্রিক আলোচনা সংকলন অর্থাৎ গল্পকার ও গল্প সংখ্যা, প্রথম পর্ব।

একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা বাংলাদেশের ১০০ জন গল্পকার নির্বাচন করেছি। প্রথমতঃ আমরা বিবেচনা করেছি আধুনিক বাংলা ভাষায় চর্চাকারী গল্পকার যাঁর জন্ম বাংলাদেশে অথবা যিনি তাঁর জীবনের অধিকাংশ সময়ই বাংলাদেশে বসবাস করেছেন অথবা যাঁর প্রকাশনা ও পাঠকের মূল অংশটি ভৌগলিকভাবে বাংলাদেশে অবস্থান করছে। দ্বিতীয়ত আমরা বিবেচনা করেছি যাদের জন্ম ১৮৯৫ থেকে ১৯৬৫ খৃস্টাব্দের মধ্যে। তৃতীয়তঃ আমরা বিবেচনা করেছি যে গল্পকারের গল্পে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বাংলা সাহিত্যের সাধারণ ঐতিহ্যের পাশাপাশি বাংলাদেশের ভাষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, বাঙালির স্বাধীনতা এবং জনগণের জাতীয় মুক্তিসংগ্রামের সমাজ-বাস্তবতা প্রতিফলিত হয়েছে। চতুর্থতঃ যে গল্পকারের এক বা একাধিক গল্প বাঙালি পাঠক মহলের বড় অংশে উল্লেখিত হয়েছে এবং সমাদৃত হয়েছে। শিল্প-সাহিত্যের বিষয়গুলো জাতি তথা মানবজাতির সাধারণ এবং উন্মুক্ত অধিকারের বিষয়। কোন সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে শিল্প-সাহিত্যের বিষয়গুলো বিবেচিত না হওয়াই কাম্য। কিন্তু তারপরও কতগুলো বিষয় থেকে যায় যে বিষয়গুলো নিয়ে আপস করা কঠিন। আর তাছাড়া প্রজন্মকে কিছু বার্তা দেয়া প্রয়োজন, যে বার্তা, বক্তব্য অথবা কর্ম, সমাজে মানবিক মূল্যবোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ। যেমন একাত্তরের মুক্তিযুদ্ধে কারা পক্ষে ছিল আর কারা বিপক্ষে ছিল? এটা মানবতার পক্ষে অথবা বিপক্ষে থাকার মতোই একটি প্রশ্ন। যখন জাতীয় বিদ্বেষ প্রসূত হীন উদ্দেশ্য চরিতার্থ করা নিয়ে জেনোসাইড চলে তখন পক্ষের বিষয়টা শুধু রাজনৈতিক থাকে না মানবিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাই যখন কোন শিল্পী বা সাহিত্যিক এরকম সঙ্কটপূর্ণ সময়ে বা পরবর্তী সময়ে মানবতার পক্ষে না গিয়ে মানবাধিকার লঙ্ঘনকারী যুদ্ধাপরাধীদের সাথে যুক্ত হয়ে পড়েন তাহলে সেটাকে নিছক ব্যক্তিগত বিষয় বলে গণ্য করা কঠিন হয়ে যায়। আর এই গণ্য করতে না পারার বিষয়টি অনুপ্রাণনের সিদ্ধান্তে প্রভাব ফেলে।

বাংলা সাহিত্যে ফর্ম হিসেবে আধুনিক ছোট গল্পের ধারণা খুব পুরানো নয়। কলকাতা কেন্দ্রিক লেখক ও বুদ্ধিজীবী আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে অনেকটা ইউরোপীয় সাহিত্যের সংস্পর্শে এসেই ছোট গল্প রচনার ফর্মটি নিয়ে সাহিত্য চর্চার সূচনা করেন। তখন শুরুতে রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও প্রচার প্রোপাগান্ডার কাজে গদ্য লেখার প্রয়োজনীয়তা দেখা দেয়। সেই গদ্য লেখার প্রয়োজনীয় ফর্মটাকে ধরে পাশাপাশি ছোটগল্প লেখার চল শুরু হলে ক্রমেই লেখক ও সাহিত্যিকদের কাছে কবিতা বা পদ্যের পাশাপাশি ছোট গল্পের ফর্মটি প্রিয় হয়ে ওঠে। কিন্তু ছোট গল্প রচনার কৌশলটি আয়ত্ত করতে সময় লাগে। কেননা ছোটগল্প সম্পূর্ণভাবে আখ্যানভিত্তিক একটি রচনা না। আখ্যানের খণ্ডাংশকে ধারণ করে অথবা না করে অনুভূতির বিস্তৃত ক্যানভাসে কতগুলো জট সৃষ্টি এবং সেই জটের পাকানো এক একটা সুতা খোলার মধ্য দিয়ে পাঠককে ধরে রাখা, আবিষ্ট রাখার মুন্সিয়ানা না থাকলে ছোট গল্প ঠিক ছোট গল্প হয়ে ওঠে না।

অনুপ্রাণন প্রকাশিত গল্পকার ও গল্প সংখ্যার একটি বৈশিষ্ট্য হচ্ছে যে গল্পকারদের ছোট গল্পগুলি নিয়ে সামগ্রিক আলোচনার সাথে প্রত্যেক গল্পকারের একটি করে নির্বাচিত গল্প সংযুক্ত করা হয়েছে। এই গল্পগুলো আলোচকরাই নির্বাচন করেছেন। গল্পগুলো পাঠের এই সুযোগের মাধ্যমে এই সংখ্যাটির পাঠকরা প্রত্যক্ষভাবে নির্বাচিত গল্পকারদের লেখার সাথে পরিচিত হতে পারবেন। বাংলাদেশের গল্পগুলো পাঠ করলে দেখা যাবে কতগুলো গল্প প্রেমবিষয়ক অর্থাৎ এসব গল্পে প্রেম ও রোমান্স প্রাধান্য পেয়েছে। কতগুলো গল্পে গ্রামীণ, আর কতগুলো গল্পে সামাজিক প্রতিবেশ এবং গ্রামীণ অথবা শহুরে সমাজের চিত্র মেলে। বাংলাদেশের গল্পে প্রকৃতি ও মানুষ সবসময় প্রাধান্য পেয়েছে, যেসব গল্পে প্রকৃতির পটভূমিতে চরিত্রাঙ্কন করা হয়েছে। কম হলেও আমরা এমন কিছু গল্প পেয়েছি যেখানে অতিপ্রাকৃত-ভাব বা রহস্য-আচ্ছন্নতা লক্ষ করা যায়। কোন কোন গল্পে হাস্যরস ও নিখাঁদ বিনোদন প্রাধান্য পেয়েছে। বাংলাদেশের গল্পকারদের কতগুলো এমন গল্প আছে যে গল্পগুলোতে অসম্ভব বা অবাস্তব কাহিনী বর্ণিত হতে দেখা যায় যেখানে কতগুলো গল্পের পাত্রপাত্রী বা পরিবেশকে না বুঝিয়ে সাংকেতিকভাবে সম্পূর্ণ ভিন্ন স্থান বা চরিত্রকে বোঝানো হয়েছে অথবা বার্তা প্রদান করা হয়েছে। ইতিহাসভিত্তিক গল্পগুলোতে কোনও একটি বিশেষ ঐতিহাসিক কালে সংঘটিত ঘটনা বর্ণিত হতে দেখা গেছে। সেখানে দেশ ভাগ, ভাষা আন্দোলন, গণ-আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ধর্মনিরপেক্ষতার বিষয়গুলো উঠে এসেছে। খুব কম হলেও কিছু গল্প আছে যেখানে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও তত্ত্বের সাহায্য নিয়ে গল্পটি রচিত হয়েছে। বাংলাদেশের গল্পে এধরণের গল্পের প্রাধান্য দেখতে পাওয়া যায় যেখানে শহুরে অথবা গ্রামীণ পরিবেশের প্রেক্ষাপটে পারিবারিক ও গৃহজীবন প্রাধান্য পেয়েছে। তুলনামূলক কম হলেও এরকম বেশ কয়েকটি গল্প দেখতে পাওয়া যায় যেখানে নর-নারীর মনস্তত্ত্ব ও মানসিক টানাপোড়েন নিয়ে রচিত হয়েছে। বাংলাদেশের গল্পে এরকম গল্প আছে যেখানে মনুষ্য নয় এমন কোন প্রাণী প্রধান চরিত্র হয়েছে। বাস্তবনিষ্ঠ গল্পে যেখানে জীবনের কোনও ঘটনা বা দিক অত্যন্ত বস্তুনিষ্ঠ ও অকপট ভাষায় প্রকাশিত হয়েছে। কম হলেও কিছু গল্পে পুলিশি তদন্ত ও সত্যানুসন্ধানের রোমাঞ্চকর বর্ণনা পাওয়া যায়। কিছু গল্প আছে যেগুলো বিদেশি পটভূমিকায় বাংলাদেশী অভিবাসী অথবা বিদেশী নরনারীর চরিত্রাঙ্কন করা হয়েছে। অর্থাৎ সাধারণভাবে ছোটগল্পের প্রায় সব শাখার গল্পই বাংলাদেশের গল্পকারেরা লিখেছেন।

শিল্প-সাহিত্যের ত্রৈমাসিক, অনুপ্রাণন দ্বাদশ বর্ষ প্রথম সংখ্যা - গল্পকার ও গল্প সংখ্যাঃ প্রথম পর্ব

25% Off

নিঃসঙ্গ মনোভূমি – হাফিজ রহমান

Highlights:

নীরবতার ভাষাও স্তব্ধ হবে
বোধটুকু মুছে দাও-
ছুঁয়ে দেখ সূর্য কিম্বা চাঁদের আলো
পৃথিবীর তাপমাত্রা জেনে যাবে।
ছুঁয়ে দেখ আমার এই বুকের জমিন
জেনে যাবে ভালবাসার সূত্রগুলো!
গভীর তমসা ঘেরা রাত
তারার আলোয় উদ্ভাসিত হয়-
যদি বোধ জেগে রয়।
দেখতে পাবে না কোনকিছু
হৃদয় বিদারক কোন চিৎকার
ফসিল নির্গত দীর্ঘশ্বাস কিম্বা আনন্দের ঝিলিক
শুধু জেগে থাকা বোধটুকু মুছে দাও।

নিঃসঙ্গ মনোভূমি - Nisongo Manavumi

$ 2.12
25% Off

জমা রাখি নির্যাতিত নক্ষত্রের অভিধান – উদয় শংকর দুর্জয়

Highlights:

জমা রাখি নির্যাতিত নক্ষত্রের অভিধান কাব্যে উদয় শংকর দুর্জয় একটি বৃহৎ ক্যানভাসে প্রাচ্য
ও প্রতীচ্যের প্রকৃতি ও সমাজ থেকে আহৃত উপচারে কল্পনার অংশুজাল ছড়ালেও জন্মভূমিকে
প্রাধান্য দিয়েছেন। ইয়েটস যেমন এনার্কি ও রক্তপ্রবাহের চিত্র আঁকেন তেমনি উদয় সামাজিক
নিগ্রহ, ধর্ষণ ও সংহারের নিখুঁত পটচিত্র উন্মোচন করেন। শ্রীময়ী চূর্ণিত, পদদলিত হবার পর
বুনো অন্ধকারে যেভাবে পরিপার্শ্ব আচ্ছন্ন হয়ে পড়ে, অথবা
ইয়াসমিন-পূর্ণিমা-রোজিনা-রোমানা-হেনা-নির্ভায়া-নাদিয়া-চাঁদনী-তনু-পূজা হিংস্র নখরে
রক্তাক্ত কিংবা সংহৃত হবার পর তাদের আর্তনাদ যেভাবে বায়ুস্তরে স্বনিত হতে থাকে
তার নির্ভুল দলিল এ কাব্যের রূপকল্পরাজিতে বাঙ্মময় হয়ে উঠেছে। ‘জীবনের মেঘময় প্রচ্ছদ’
জুড়ে যে ‘নিভৃত ক্রন্দন’ পরিব্যাপ্ত তার সমাজতাত্ত্বিক বীক্ষণ এ কাব্যের মূল সুর হলেও
স্বদেশপ্রেম, নিসর্গপ্রীতি ও আশাবাদের ব্যঞ্জনা পাঠককে স্পর্শ করে। ‘মধুখালির জোছনাফোটা
চাঁদের আলো’ কিংবা ‘ লক্ষ্মীবিলাস ধানের ওমে’, সুরভিত বাতাস কবির কাছে প্রিয়তর।
টেড হিউজের ‘Treed with iron’ ইমেজের সাথে উদয়ের ‘অরণ্যের পাঁজরজুড়ে ইস্পাতের
কারুকাজ’ তুলনীয়। উদয় শ্যামল বৃক্ষ, উদার মাঠ ও মীনবহুল নদীর কাছে ফিরে যেতে
চান। ‘চিকচিকে সূর্যের পারাবারে’ তিনি সমস্ত অন্ধকারের দলিল সরিয়ে লিখে
যেতে চান ‘শাশ্বত আলোর বর্ণমালা’।

গৌরাঙ্গ মোহান্ত
কবি ও গবেষক

 

জমা রাখি নির্যাতিত ঙ্কখত্রের অভিধান - Joma Rakhi Nirzatito Nakkhatrer Ovidhan

$ 2.12
25% Off

স্মৃতির ছায়াশিস – রফিকুজ্জামান রণি

Highlights:

আমার পূর্বপুরুষরা এই গ্রামেরই বাসিন্দা। সে সম্পর্কে যথেষ্ঠ ধারণা পেয়েছি আগে। কিন্তু আমার মতো একজন আগুন্তুককে কি চিনতে পারবে তারা? অতীতে কল্পনার ঝুলিতে যে ছবি এঁকে রেখেছিলাম, মুহূর্তের মধ্যেই তা যেন আষাঢ়ে গল্পে পরিণত হয়ে গেলো। কিন্তু বাবাকে তো কখনো মিথ্যে বলতে শুনিনি।
অজানা-অচেনা আগুন্তুকের দিকে উৎসুক মানুষের নজর পড়ছে। টের পাচ্ছি। তবুও দ্বিধাহীন খুটিয়ে খুটিয়ে দেখছি গ্রামটিকে। কোথায় সেই ছনের ঘর। কোথায় সেই দোচালা টিনের বাড়ি। কোথায় সেই বনবাদাড়ে ঘেরা বসতঘর। এ যে রীতিমতো অট্টালিকার অরণ্য, ইটপাথরের জঙ্গল। যে কল্প-ছবি বুকে নিয়ে এখানে পা ফেলেছি, সেটা যে দেখছি এই গ্রামের সম্পূর্ণ বিপরীতরূপ। তাহলে কি ভুল পথে পা বাড়িয়েছি আমি? নাকি আধুনিকতা এবং উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে সবকিছু? প্রতিনিয়ত পৃথিবী বদলায়, গ্রাম বদলাবে না কেন? সবকিছু দেখার পর অজ্ঞাত এক কবির কবিতার দুটি লাইন মনে পড়ে গেলো- ‘ক্রমশ বড় হয় শহর, ছোট হয় গ্রাম/ পাথরের কাছে হেরে যায় মানুষ।’

স্মৃতির ছায়াশিস - Smritir Chayashish

$ 1.59
25% Off

এসো মানুষ হই – আমিনুল ইসলাম – দ্বিতীয় মুদ্রন

Highlights:

যাপিত জীবনে ঘটে যাওয়া আমাদের অনেক অভিজ্ঞতা কিংবা ঘটনা’ই হয়ত আমরা দ্বিতীয়বার ভেবে দেখি না কিংবা ধরে নেই -এমন’টাই তো হবার কথা। কেন একজন ম্যাজিস্ট্রেট’কে “স্যার” না বলাতে তিনি রেগে গেলান কিংবা কেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়’টির শিক্ষা কিংবা গবেষণা নিয়ে গর্ব অনুভব না করে অন্য সব কিছু নিয়ে গর্ব অনুভব করছেন? কখনো আবার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছেলেটি কেবল’ই অর্থে’র পেছনে ছুটছে; সেই ছুটতে গিয়ে জীবনের একটা লম্বা সময় হয়ত পার হয়ে গিয়েছে; মাঝখান থেকে জীবন’কেই হয়ত আর উপভোগ করা হয়নি। আমাদের সবাইকে কী তবে সফল হতে হবে? সফল হতে গিয়ে চলার পথে অন্য কাউকে ফেলে দিয়ে বড় হওয়াটা’ই কি সফলতা নাকি মানুষের মতো মানুষ হলে আমরা তাকে সফল বলবো? আমাদের যাপিত জীবনের গল্প গুলো হয়ত অন্য রকমও হতে পারত। মানুষ হবার প্রবল আকুতি’ই হয়ত প্রতিফলিত হয়েছে এই বইটিতে।

এসো মানুষ হই - Eso Manush Hoi

$ 6.35
25% Off

মৃত্যুই যেখানে শেষ নয় – কবির মুকুল প্রদীপ

Highlights:

যতবার নিজেকে প্রশ্ন করি। মানুষের কোন ভবিষ্যৎ আছে?
উত্তর একটাই, মানুষ স্মৃতি ছেনে বাঁচে। ভবিষ্যৎ এক মিছে সম্ভাবনা।
আমার এই কাব্যও তাই, স্মৃতির ভেতর থেকে তুলে আনা দানা
যা খেয়ে খেয়ে একটা জীবন–পাড়ি দিচ্ছে মৃত্যুর রহস্যময় মৃত্যুর ধাঁ ধাঁ।

মৃত্যুই যেখানে শেষ নয় - Mrityui Zekhane Shesh Noy

$ 1.76
25% Off

জানালায় দেখা হলদে পরী - Janalay Dekha Holde Pari

$ 3.09
25% Off

নৈঃশব্দ্যের বিকেল – সৈয়দ নূরুল আলম

Highlights:

‘আপনি আগের মতো আমাকে‘তুমি’ বললে খুশি হবো। আপনি আপনি বলতে-শুনতে, ভালো লাগছে না। কানে বড্ড বেসুরা লাগছে। মনে হচ্ছে অনেক দূরের কেউ কথা বলছে।
রায়না একটু থেমে আবার বলে, আর রিফাতের সামনে বলতে অসুবিধা হলে, আমরা যখন দু’জন থাকব, তখন বলবেন। প্লিজ, আমার এ কথাটা রাখবেন।’ এ বইয়ে, এমনই সৈয়দ নূরুল আলমের গদ্য।
ঊনিশশ’ ছিয়াশিতে সৈয়দ নূরুল আলম এর প্রথম গ্রন্থ যুদ্ধের ছবি’র ভূমিকায় আব্দুল মান্নান সৈয়দ লিখেছিলেন,‘স্বাধীনতা উত্তর যে নতুন জগৎ বাংলাদেশে তৈরী হয়েছে, তারই জলরঙ ছবি আলম এঁকেছেন। সজল। সরল। সাবলীল। ইশারা-কুশল। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্ন বিত্তের পৃথিবীকে তিনি জানেন। ছোটো গল্পের বিশিষ্ট শিল্প কুশলতাও তাঁর আয়ত্ত।’
আজ এতবছর পরে সৈয়দ নূরুল আলম এর লেখায় কি উত্তরণ ঘটেছে বা কেমন তাঁর গদ্যভাষা, ‘নৈঃশব্দের বিকেল’ উপন্যাস পড়লে সেটা জানা যাবে।
উপন্যাসটা উচ্চ মধ্যবৃত্ত পরিবারের গল্প। সমসাময়িক ঘটনা, কয়েকটি অতিচিনা চরিত্রের মাধ্যমে গল্পের বিস্তার। গতিময়তার কারণে পড়া শুরু করলে, শেষ না করে ওঠা কঠিন হবে। বন্ধু মানে বিশ্বাস- এটাকে কেন্দ্র করে কাহিনী আবর্তিত।

নৈঃশব্দ্যের বিকেল - Noishabder Bikel

$ 3.09
25% Off

মিথ্যুক আবশ্যক – মুহাম্মদ ফরিদ

Highlights:

কবিতার পথ কণ্টকময়। চিরকাল কবির আরাধ্য, তবু কবিতা অধরা থেকে যায়। এটা সত্য, কবির ঔরসে কবিতার জন্ম। কিন্তু যখন কবি থাকেন না, তখন কবিতাই বহন করে কবির অলৌকিক স্বর।

এক যুগ ধরে কবিতা-পথের যাত্রী মুহাম্মদ ফরিদ হাসান। তার লেখাগুলো প্রধানত প্রেম, সৌন্দর্য চেতনা, দর্শন যাপনের অভিঘাতকে কেন্দ্র করে। সরল বাক্যবন্ধে কবিতায় তার উচ্চারণ চিরকালীন।

মিথ্যুক আবশ্যক তার প্রথম কাব্যগ্রন্থ। প্রিয় পাঠককে কবির শিল্পজগতে আমন্ত্রণ।

মিথ্যুক আবশ্যক - Mitthuk Abosshok

$ 1.85
31% Off

অথবা উষ্ণতায় – রোকন রেজা

Highlights:

চৌদ্দটি গল্প নিয়ে ‘অথবা উষ্ণতায়’। মানবজীবনের, বিশেষ করে মধ্যবিত্ত জীবনের প্রেম-অপ্রেম, দুঃখ, অপমান, নিরাশা, লোভ, স্বপ্ন কিংবা স্বপ্নভঙ্গের জ্বালা ছোট ছোট ক্যানভাসে অত্যন্ত সাবলীল ভাষায় তুলে ধরার চেষ্টা করেছেন গল্পকার রোকন রেজা। দু’একটি গল্প হয়তো বা তাঁর নিজের জীবনেরই খন্ডিত চিত্র। যেমন ‘জীবনের এইসব নিভৃত কুহক’ কিংবা ‘মন কাঁদে।’ এছাড়া অনান্য গল্পগুলোও আমাদেরই কারো না কারো জীবনকথা।

অথবা উষ্ণতায় - Othoba Ushnotay

$ 1.94
Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping