Books

Books
Show:
Filter
25% Off

ভালোবাসাও ভ্রমণে যায়

Highlights:

রাহমান ওয়াহিদ

জন্ম, বেড়ে ওঠা ও সর্বশেষ অবস্থান: জন্ম বগুড়ার কাহালু থানার পাইকড় গ্রামে, ১৯৫৬ সালের ১৭ জানুয়ারি। শহরের কাটনার পাড়ার করনেশন হাইস্কুলে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়ার পর ১৯৬৩ সালে বাবার চাকরির সুবাদে পাবনার রেল জংশনের শহর ঈশ্বরদীতে যাওয়া। সেখানে বেড়ে ওঠা এবং স্কুল কলেজ পেরোনো। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ স্নাতকোত্তর। ১৯৮১ সালে সরকারী চাকরিতে যোগদান। ২০১৫ সালে সরকারী কর্মকর্তা হিসেবে অবসরপ্রাপ্ত। চাকরির প্রয়োজনে ঢাকাতেই কেটেছে দীর্ঘ ২৭টি বছর। বগুড়ায় মাঝেমধ্যে আসা যাওয়া হতো। ২০১৭ সালের জুলাই থেকে বগুড়ার দক্ষিণ মালগ্রামে নিজ বাড়িতে আমৃত্যু অবস্থান চলছে। দুই কন্যার জনক। তারা সপরিবারে ঢাকায়।

লেখালেখি: ছোটবেলা থেকেই লেখালেখির অভ্যেস। এখনও চলছে। মূলত কবি। কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস, মুক্তগদ্য ও শিশুতোষ গল্পও লিখছেন। দেশ-বিদেশের সাহিত্য পত্রিকাসহ স্থানীয় প্রধান প্রধান সব ক’টি জাতীয় দৈনিকে নিয়মিত লিখে চলেছেন।

Raahman Wahid

$ 1.41
25% Off

শত্রুসময় ও শূন্যতা

Highlights:

কোভিড নাইনটিন। সময়ের সাথে জুড়ে দিয়েছে শত্রুর তকমা। এভাবেই একটা ভয়ানক শত্রুসময় পাড়ি দিচ্ছি আমরা। যাপনের ইতিহাসে এ সময় এক দুর্বিষহ শূন্যতা উপহার দিয়েছে আমাদের। শত্রুসময়ের এই শূন্যতায় মুছে গেছে আমাদের সামাজিক সম্পর্কের ইতিহাস। বিবেক, মনুষ্যত্ব ও মানবিক মূল্যবোধ হারিয়েছে গড়পড়তা সব মানুষ। সেইসাথে মৃত্যুর মিছিলে প্রিয়জন হারানোর শোক মানুষকে করে দিয়েছে আদিম পাথর। সুমন শাম্স’র শত্রুসময় ও শূন্যতা তারই প্রামাণ্যদলিল।

সুমন শামস

$ 1.41
25% Off

বাজে অন্তহীন দ্রিমি

Highlights:

বাজে অন্তহীন দ্রিমি

ভেসে বেড়াই…
বুকের ভেতরে দ্রিমি দ্রিমি বেজে ওঠে
নিজের বুকে কান লাগিয়ে শুনি সেই শব্দ
কেমন ঘোর, নেশা লাগে!

একটা অসহ্য ভালোবাসার ঘ্রাণ পাই
মানুষ যার জন্যে হন্যে হয়ে ঘুরে মরছে

সেই ভালোবাসা…আহা

তার বর্ণিল শব্দ- ঘ্রাণে ঘূর্ণি খেয়ে খেয়ে
মহাকাশ সমান আনন্দে ঘুর-পাক খাই
যাই, অনন্ত অভিযাত্রায়

কবিতার রূপ ধরে প্রেম নামছে পৃথিবীতে
কসমিক খেলা মেতে উঠেছে
সৌরবিভা বসেছে তাকে কেন্দ্র করে
দেখো, কীভাবে বিষণ্ন-প্রচণ্ডতা জেগে ওঠে !

উজ্জ্বল হাসি হয়ে ছায়াপথে ঘুরে বেড়াই

বেজে যায় অন্তহীন দ্রিমি…

 

বাজে অন্তহীন দ্রিমি

$ 2.12
25% Off

যতিকল্পের প্রতিপৃষ্ঠা

Highlights:

সাহিত্য নিয়ে আমি ভাবি।এরমাঝে,কবিতা আমার আরাধ্য বিষয়।কবিতার বিশ্বমাঠে
আমি বিচরণ করতে ভালোবাসি। এই যে বিচরণ,তা থেকে অনেক পুষ্প,অনেক পাতা
আমি ঘরে তুলি। সেগুলো বার বার ফিরে দেখি।
এই যে চয়নপর্ব- তা থেকে আকর নিয়ে আমি লিখি আমার মতো করে।
বিভিন্ন ভাষার সাহিত‌্য,কবিতার মাঝে আমি বাঙালি কবিদের প্রাধান্য এজন্যে দিই-
কারণ আমিও এই ভাষারই একজন লেখক।এই গ্রন্থে তেমনই কিছু প্রিয় লেখক,তাঁদের
লেখা, শিল্প-সংস্কৃতি-কবিতার বিভিন্ন জ্যোতিরেখা নিয়ে আমি লিখেছি।
‘যতিকল্পের প্রতিপৃষ্ঠা’-নামটি এক আধ্যাত্মিক আদেশে পাওয়া। কারণ এই বইয়ের নাম আমি চার বার বদলিয়েছি মনে মনে। যা সাধারণত আমি করি না। আমার বইয়ের নাম এক ভাবনায়ই ঠিক হয়ে যায়। এই বইটির নাম,একটি ঝলকের মাধ্যমে একটি শক্তি আমাকে পৌঁছে দিয়েছে। সে এক মহান অভিজ্ঞতা। এর বেশি এখানে শেয়ার করা সঙ্গত হবে না।
বইয়ে ৩৩টি প্রবন্ধ আছে। পাঠকসমাজ, পড়ে নিজের মত মিলিয়ে দেখতে পারেন। এই বইটি খুব যত্নের সাথে প্রকাশ করেছে- অনুপ্রাণন প্রকাশন,ঢাকা।
এর স্বত্বাধিকারী শ্রদ্ধেয় আবু এম ইউসুফ ও তাঁর টিমের কাছে বিনীত কৃতজ্ঞতা।
সাহিত্য মানুষকে ভাবায়। আর সেই ভাবনার উদ্রেক করতে যারা কাজ করেন তারা সত্যিই মহান। আমাদের সকলের মহানুভবতা,সাহিত্যকে মানুষের আরও
কাছাকাছি নিয়ে আসুক।
সুপ্রিয় পাঠক-পাঠিকা, এই গ্রন্থ থেকে অন্তত কিছু লেখা আপনাদের ভালো লাগলেই
আমার সার্থকতা ।
অনেক প্রীতি সবাইকে।

ফকির ইলিয়াস
২৮ ডিসেম্বর ২০২১
নিউইয়র্ক

যতিকল্পের প্রতিপৃষ্ঠা

$ 3.40
25% Off

পশ্চিমের মেঘ ও রৌদ্র

Highlights:

 

পশ্চিমের মেঘ ও রৌদ্র-

দীঘদিন জীবনযাপন পশ্চিমে। কত সব লেখা, বই, পড়া, কতসব সিনেমা, থিয়েটার নাটক দেখা, কতসব টেলিভিশনের রাতজাগা প্রোগ্রামে নিদ্রাহীন। এইসব দেখতে দেখতে পড়তে পড়তে কতসব লেখালিখির মানুষের কথা জানা। জেনে চুপ করে বসে থাকবেন তাই কি হয়। সেসব নিয়ে লেখালেখি। সিলভিয়া প্লাথ, ডিলোন টমাস, ডিকেন্স, মার্ক ডি সাদ, জেফানাইয়া, ভ্যান গফ, গঁগা আরো কত কে। মনে কত প্রশ্ন।  – কেন কান কাটলেন ভ্যান গফ, কেন তাহিতিতে পালানের গাঁগা, কেন ডিকেন্সকে দেখা দিলেন না প্রথম প্রেম বৃদ্ধা মারিয়া বিডনেল, কেন জন ফাাওলস নোবেল পেলেন না, কেন বিয়ট্রিক্স পটার সারাজীবন নরম্যান ওয়েনের আংটি পরে রইলেন, স্বামী তাঁকে সে আংটি খুলতে দিলেন না? কেন কেটলিন ম্যাকনামারা সুখ খুঁজে পেলেন একজন সাধারণ মানুষে ডিলোন টমাসে নয়। ভিভিয়েন হে উড কেন কাটালেন জীবনের অনেকগুলে বছর পাগলা গারদে একা? এমনি সব অসংখ্য প্রশ্ন আর উত্তর খোঁজা। যে দেশে জলভরা মেঘ আর হঠাৎ নামা ঝুপ ঝুপ বৃষ্টি। সেগুলো ছাপা হলো নানা জায়গায়। দেশের ও বিদেশের পত্রপত্রিকায়। সেগুলো কুড়িয়ে দেখলেন পরিমান একমুঠো। সেগুলো মালার মত গেঁথে রচনা করলেন একটি বই। সুহ্রদ উদয় শংকর দূর্জয় সেগুলো পাঠিয়ে দিল ঢাকার অনুপ্রাণন প্রকাশনীতে। যেখান থেকে ওর দুটো বই প্রকাশিত হয়েছে। আমার সেইসব লেখা এবার দুই মলাটে বন্দী হবে। একটি বই হবে। ভাবতেও আনন্দ।
চলুন পাঠক লন্ডনের বৃষ্টিভেজা ঘাসোর মাঠে একবার। দেখা যাক কি আছে সেখানে। এলিয়টের ভাষায় বলি- লেটস গো দেয়ার দেন ইউ এ্যান্ড আই।

পশ্চিমের মেঘ ও রৌদ্র

$ 3.40
25% Off

ভোর বিনিময় প্রথা

Highlights:

কবিতা লিখতে গিয়ে বার বারই মনে হয়েছে, পৃথিবীর চেয়েও আকাশ সুন্দর।
রাতের নক্ষত্রের চেয়ে মানুষ সুন্দর।বাগানের ফুলের চেয়েও মানুষের স্বপ্নগুলো
সুন্দর।
আমি কবিতায় সেই সুন্দর প্রত্যাশাগুলোকেই সাজাতে চেয়েছি।কী পেরেছি-
তা সুপ্রিয় পাঠক-পাঠিকাই বলতে পারবেন!
লেখালেখি গভীর সাধনার নাম। পরবাসে থেকে কাজটি সহজ নয়।তারপরেও
চেষ্টা করেছি, চেষ্টা করছি।

আমার এই কাব্যগ্রন্থটি প্রকাশ করছে বাংলাদেশের অন্যতম প্রকাশনী সংস্থা
‘অনুপ্রাণন প্রকাশন’। এর স্বত্বাধিকারী বিশিষ্ট মুক্তিযোদ্ধা শ্রদ্ধাভাজন আবু এম ইউসুফের প্রতি বিনীত কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
কবিতা মানুষকে আলোকিত করে, কবিতা মানুষকে ধ্যানী করে তোলে।
সংকটকালীন এই বিশ্বে, মানবতার জয় হোক।মানুষে মানুষে ভালোবাসা ছড়িয়ে
পড়ুক- এই প্রত্যাশাই আজ। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে।

ফারহানা ইলিয়াস তুলি
নিউইয়র্ক
২৩ ডিসেম্বর ২০২১

 

ফারহানা ইলিয়াস তুলি

$ 1.41
25% Off

একা এক দারুগাছ

Highlights:

মায়ের জঠরে রক্তের নদীতে
সাঁতরে সাঁতরে
জন্মাতে চাইনি রক্তপাতে
অস্থির এই পৃথিবীতে

জন্মাতে চাইনি বলে
মা’র সাথে তর্কবিতর্কে-
অপেক্ষা করেছি নয় মাস

মা একদিন পৃথিবীর সব ব্যাথা
গোপনে শুষে বললো
বাছা, ন’মাস তো শেষ,
এবার জন্ম হও
আজ ১৬ ডিসেম্বর

একা এক দারুগাছ

$ 1.76
25% Off

দিগন্তের দিকে হেঁটে যাওয়া মেয়েটি

Highlights:

:আমাদের বিয়ে করা উচিত, রেজি বলেছে

:তোমার তাহলে আমাকে বিয়ের প্রস্তাব করতে হবে প্রথমে, ভেনেসা বলেছে

:আমাদের কয়টি বাচ্চা নেওয়া উচিত?

:দুইটি। একটি মেয়ে এবং একটি ছেলে

নান্দোসে বসে, রেজি ভেনেসাকে নিজের সম্পর্কে সব কথা বলতে থাকে। আর ভেনেসা শুনতে থাকে। মাথা নাড়ে। আর হাসে। পেরি-পেরি মুরগির স্বাদ, চিটচিটে আলু ভাজা, আর মুখের ভেতর বরফ-ঠান্ডা কোকের হিম আনন্দ বয়ে যাচ্ছিল। রেজি বুঝতে পারল মানিব্যাগ ভুলে বাড়ি ফেলে এসেছে। তাই নান্দোসে খাবারের দাম ভেনেসাই দিয়েছিল।

বাড়ি ফেরার সময় তারা এন২৯ নাম্বার বাসে উঠেছিল। বাসের শেষ স্টপে নামার পর রেজি বলল, আমি তোমাকে ফোন করব। মুখে কিছু না বললেও মনে মনে ভেনেসা বলেছে, তোমার কাছে আমার ফোন নম্বর নেই…… (গল্প- পেট)

এই অনুবাদ গল্পগ্রন্থেআছে মোট ১২টি ব্রিটিশ গল্পের অনুবাদ। মূল ইংরেজি গল্পগুলো গত তিন থেকে পাঁচ বছরের ভেতর লেখা। প্রতিটি গল্পে রয়েছে আলাদা প্লট এবং ব্যতিক্রম পটভূমিকার অবতারণা। ইংল্যান্ডে সামাজিক ও পারিবারিক পরিবেশ, মানুষের চিন্তাধারা, জীবন-ধারণের প্রক্রিয়া সম্পর্কে কিছুটা উপলব্ধি করা যাবে গল্পগুলো পড়লে। এছাড়া, সাহিত্যে পাঠের নির্মল আনন্দ তো রয়েছেই।

দিগন্তের দিকে হেঁটে যাওয়া মেয়েটি

$ 2.47
25% Off

একজন আগন্তুক ও একটি সানগ্লাস

Highlights:

জীবন গল্পের মতো? নাকি গল্পটাই জীবন?- কারো কারো ক্ষেত্রে হয়ত দুটোই ঠিক। গল্পেই জীবন খুঁজে ফেরেন কিনা অহনা নাসরিন, তা নিশ্চিত নয়। নিশ্চিত হওয়ার দরকারও নেই। কারণ নানা নাটকীয়তায় ভরা জীবন তো গল্পের মতোই। জীবনের কোন বাঁকে কী দাঁড়িয়ে আছে কে জানে!

অহনা নাসরিন, কবি ও কথাসাহিত্যিক। টিভি নাটকও লেখেন। তবে সবকটি মাধ্যমেই তিনি চরিত্রকে বাস্তবের মাঝে খুঁজে ফেরেন বক্তব্যকে তুলে ধরবার প্রত্যয়ে। বিশেষত খুঁজে ফেরেন নারীর ভেতরের আসল মানুষটাকে। যে কিনা সমাজ কর্তৃক তৈরি করা শৃঙ্খলে আবদ্ধ নয়। চিরচেনা বাস্তবতা তার লেখায় মাত্রিকতা পায়। তার লেখায় প্রতিবাদ আসে, কখনও জোরেশোরে, কখনও রয়ে সয়ে। এই যেমন চাবুকের ইতিহাস বলতে গিয়ে নিজেই যেন চাবুক তুলে নেন সমাজের স্টেরিওটাইপ ভাবনার বিপরীতে। বেগম রোকেয়ার সুলতানার স্বপ্নের সুলতানা যেন অহনা নাসরিনের গল্পেও উপস্থিত হয় সমাজের অসঙ্গতিকে তুলে ধরে নারীর মনোজগতের মানুষটাকে জাগিয়ে তুলতে।

একজন আগন্তুক ও একটি সানগ্লাস- অহনা নাসরীনের দ্বিতীয় গল্পগ্রন্থ, কিন্তু ভাব এবং ভাবনার বিস্ফোরণে তিনি বেশ পরিণত। এক ডজন গল্পের এ বইয়ের সংকলনের গল্পগুলোর ভাষাশৈলীতে যতটা না চাতুরতা বক্তব্যকে প্রকাশের আকাঙ্খা যেন তারচে বেশি। এ বইয়ের গল্পগুলো হলো- রোবট, চাবুকের ইতিহাস, একজন আগন্তুক ও একটি সানগ্লাস, আদালতের একটি রায়, অতঃপর.., ফুগোর সুইসাইড, ঢেউয়ের পর ঢেউ, ঘ্রাণ, জবানবন্দি,বেলাশেষে ফিরে এলে, ভেজা শ্রাবণে জোসনা হাসে, এক রাতের গল্প এবং একটি ভ্রুণ হত্যার নেপথ্যে। গল্পের নামগুলোও বেশ চমকপ্রদ।

শত-শত এক ঘেয়েমি বইয়ের ভিড়ে যেসব পাঠক ভিন্ন স্বাদের এবং প্রথাগত ধারা ভঙ্গকারী বই পড়তে আগ্রহী তারা নির্দ্বিধায় এ বই পড়ে আনন্দ পাবে।

একজন আগন্তুক ও একটি সানগ্লাস

$ 1.76
25% Off

মহামারী দিনের প্যারাবল

Highlights:

‘মহামারী দিনের প্যারাবল’ গ্রন্থটি বাংলা ভাষায় প্যারাবল চর্চার অন্যতম সংযোজন। প্যারাবলের কাঠামোকে আষ্টেপৃষ্টে নিতে সহজ করেছে এর  গল্প,চরিত্র, সংলাপ ও বর্ণনার ভাষাগত নিজস্বতা। মহামারীকে কেন্দ্র করে রচিত হলেও এর গল্পরা বহুল পঠিত হবে ঘুরেফিরে। বইয়ে প্রকাশের পূর্বেই এই গ্রন্থের কিছু প্যারাবল ইংরেজিতে তর্জমা হয়েছে এবং গ্রাফিক আকারে প্রকাশিত হয়েছে, যা অন্য ভাষার পাঠকের কাছে এর গুরুত্বকে প্রকাশ করে।

 

মহামারী দিনের প্যারাবল

$ 1.76
Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping