কাঠের চিরুনি – রেবা হাবিব

Kather Chiruni - Reba Habib

Author: রেবা হাবিব
Cover By: আইয়ুব আল আমিন
ISBN: ৯৭৮-৯৮৪-২৯১৭৯-৯-৮
Publish Date: নভেম্বর ২০২৫

$ 1.99

25% Off
In Stock
Highlights:

রাইসা ঘুরে-ফিরে একটা স্বপ্নই দেখে। পুরানো আমলের একটা ভাঙা বাড়ি। বাড়ির সামনে লোহার গেটের বাইরে সে দাঁড়িয়ে আছে ভয় ও আতঙ্ক নিয়ে। গেটের ভেতরে একটা বিশাল অজগর সাপ। সাপটির সামনে কুড়ি বছরের একটি মেয়ে। মেয়েটি চিৎকার করে কাঁদছে। রাইসা চেঁচিয়ে বলছে, ‘তুমি দৌড়ে গেটের বাইরে চলে আসো, সাপটি তোমার ক্ষতি করতে পারবে না।’মেয়েটি তার দিকে এমন ভঙিতে তাকাল ঘরের ভেতর অচেনা মানুষ দেখলে লোকেরা যেভাবে তাকায়। মানুষ যে-ই হোক, যদি কেউ বাঁচবার সঠিক রাস্তা দেখিয়ে দেয় তা হলে তার কথাকে অনুসরণ করা চাই। কে পরিচিত, কে অপরিচিত এখানে এসব ভাবনা অমূলক। সে যতবার মেয়েটিকে গেটের বাইরে আসতে বলছে ততবারই মেয়েটি তার দিকে সেই অচেনা ভঙিতে তাকাচ্ছে। সাপটা মেয়েটির দিকে ছুটে আসছে…।

Description

Description

রেবা হাবিব একজন গল্পকার, কথাসাহিত্যিক ও কবি। সাতক্ষীরা হাড়দ্দাহা গ্রামের নিবাসী। পিতা- মরহুম সরদার এম এ জলিল এবং মাতা- মরহুমা জোবেদা জলিলের দ্বিতীয় কন্যা।
দুই বোন এক ভাই।
জন্ম : ১৪ মে।
স্বামী- রংপুর নিবাসী, হাবিব আহসান চৌধুরী। একজন ব্যাংকার।
শিক্ষা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হোম ইকোনমিক্স কলেজ থেকে চাইল্ড সাইকোলজিতে মাস্টার্স। এরপর ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত।
কর্মজীবনে একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেছেন এবং অটিস্টিক শিশুদের নিয়ে কিছুদিন কাজ করেছেন।
স্কুল ম্যাগাজিন এবং কলেজ ম্যাগাজিন থেকেই লেখালেখি শুরু। এছাড়া নিয়মিত লেখালেখি করছেন জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে- ইত্তেফাক, সমকাল, আমাদের সময়, সময়ের আলো, বাংলাদেশ প্রতিদিন, মানবকণ্ঠ, নয়া দিগন্ত ছাড়াও বিভিন্ন ম্যাগাজিনে নিয়মিত ছোটোগল্প ও কবিতা লিখে যাচ্ছেন সমান তালে। নারী লেখক সোসাইটি থেকে যৌথভাবে কবিতা এবং গল্প প্রকাশিত হয়েছে।

কাব্যগ্রন্থ :

দহনে পোড়ে যত অদৃশ্য চালচিত্র (নন্দিতা প্রকাশনী-২০১৭)
অগ্নি ঝরে শূন্যতায় (চিত্রা প্রকাশনী-২০১৯)
অসমাপ্ত রোদের দীর্ঘজীবন (সপ্তডিঙা প্রকাশনী-২০২৩)

গল্পগ্রন্থ :

আমার খোঁপায় বাঁধা তোমার এক জীবন (সপ্তডিঙা প্রকাশনী-২০২৩)
অপেক্ষা এবং লাল বেনারসি (সপ্তডিঙা প্রকাশনী-২০২৪)
হরর থ্রিলার রহস্য গল্প কালো বিড়াল (সপ্তডিঙা প্রকাশনী-২০২৫)

Additional information

Additional information

Weight0.277 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “কাঠের চিরুনি – রেবা হাবিব”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Close

My Cart