ঘোড়ামুখী – জিল্লুর রহমান শুভ্র

Ghoramukhi By Zillur Rahman Shuvro

Author: জিল্লুর রহমান শুভ্র
Cover By: আইয়ুব আল আমিন
ISBN: ৯৭৮-৯৮৪-৯৯৮৭৮-৬-৪
Publish Date: মে ২০২৫

$ 3.18

25% Off
In Stock
Highlights:

জাতীয় দৈনিক, সাপ্তাহিকী, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক ও নানা নামের ছোট কাগজগুলোতে বেশুমার গল্প ছাপা হচ্ছে। দু’চারটে গল্প ছাড়া অধিকাংশ গল্পই বায়বীয় পদার্থের মতো হাওয়া হয়ে যাচ্ছে; কিন্তু কেন? কেন গল্পগুলো অমরত্বের পথে হাঁটছে না? কারণ, সরল বয়ান এবং একই প্রেক্ষাপটের চর্বিত চয়ন। কিন্তু এই গল্পগ্রন্থে জিল্লুর রহমান শুভ্র প্রিজমের মতো নানাবিধ আলো ফেলে গল্পগুলোকে নানা ঢংয়ে বিন্যাস করেছেন। বাস্তবতার সঙ্গে পরাবাস্তবতা ও শ্বাশত আবেগের মিশেল ঘটানো গল্পগুলো পাঠকদের মনস্তত্বের ভূগোলে জেগে ওঠে কুয়াশাবৃত হিমশৈলের মতো; যা একদিকে চিত্তাকর্ষক অন্যদিকে প্রপঞ্চময়। তিনি সোডিয়াম ও ফ্লুরেসেন্সের আলোর নিচে বসবাস করলেও নিভৃতচারী পল্লিকথকের লেপ মুড়ি দিয়ে কুপির আলোয় পুঁথিপাঠ ও হেমন্তের ফসল কাটার গান শুনতে পান; ফলে তার গল্পে নাগরিক জীবনের সুখ-দুঃখ, হাসিকান্না, রিরংসা ও কদর্য অন্ধকার যেমন ধরা পড়ে, তেমনি গ্রামীন চরিত্রগুলোও সেলুলয়েডের মতো জীবন্ত। তাছাড়া, রাজনীতি সচেতন মানুষ হিসেবে ৪৭-এর দেশভাগ ও ৭১-এর মুক্তিযুদ্ধের বয়ান তার অনেক গল্পে উঠে এসেছে নির্মোহ ও নির্মম সংবেদনশীলতায়। পাঠক, বাড়িয়ে বলছি না। নতুন স্ট্যাইলে তার গল্পের বুনন ও ভাষার চমৎকারিত্ব সমানভাবে আপনাদের মুগ্ধ করবে।

Description

Description

জিল্লুর রহমান শুভ্র, জন্ম ১২ অক্টোবর, ১৯৬৪ ইং; নওগাঁ জেলার ধামইর হাট থানার ইশবপুর ইউনিয়নের অন্তর্গত রাংগাল ঘাট গ্রামে। আজন্ম দরিদ্রতা তার মাথার উপর খড়গ হয়ে অবলীলায় শাসন করেছে। তদুপরি শৈশবে স্বচক্ষে দেখেন ১৯৭১-এর দানবীয় নৃশংসতা। এই নৃশংসতার মধ্যেই বাবাকে হারিয়ে বিপর্যয়ের চূড়ান্ত সুখ অনুভব করেন তিনি। কিন্তু জীবন থেমে থাকেনি। বিভিন্ন অভিঘাতের সংবেদনশীল ক্রিয়া-প্রতিক্রিয়ার মধ্য দিয়ে অতিক্রম করেছেন জীবনের জটিল পথ।
স্কুলজীবনে ছিলেন অসম্ভব মেধাবী ছাত্র, কলেজে গিয়ে জড়িয়ে পড়েন বাউণ্ডুলেপণায়; ফলে লেখাপড়ার গতি হয় ব্যাহত। কলেজবন্ধুরা তাকে হিরো-হিরো বলে ক্ষেপাত। হিরো হওয়ার উদগ্র বাসনা তাকে তাড়া করে বুনো ষাঁড়ের মতো। ফলে উচ্চাভিলাষী ষড়যন্ত্রের ফাঁদে পা দেন তিনি। পালিয়ে আসেন ঢাকায়। বিপরীত জীবনের নোনতা স্বাদ গ্রহণে বাধ্য হন তিনি। বদল করেন একের পর এক পেশা। জড়িয়ে পড়েন বিভিন্ন অপরাধ কর্মে। পূর্ণ করেন পাপের ষোলকলা; তবে কোথাও থিতু হননি তিনি। দৌড়ের উপর থেকেও লিখে গেছেন দিস্তার পর দিস্তা। সেসব লেখা ছাইভস্ম হলেও লেখার বীজ তার সৃজনশীল মনোভূমিতে মুকুলিত হয়েছে তখন থেকেই।
অ্যাগোরাফোবিয়া ও আত্মশ্লাঘায় নির্মোহ এই লেখক আজ অব্দি লিখে যাচ্ছেন অবিরাম। বাংলা ও ইংরেজি দু ভাষাতেই লিখেছেন। The God of Love & Fallen Leaves, The Dark Moon, A Creative Killer, Bible of Love & Obscurity লন্ডনের Olympia Publishers থেকে প্রকাশিত হয়েছে। মুক্তিযুদ্ধভিত্তিক ঢাউস উপন্যাস ’চন্দ্রদাহ’ ও কবিতার বই ’ঝাউপাতার ঝাঁপতাল’ প্রকাশিত হয়েছে পুণ্ড্র প্রকাশন থেকে।

Additional information

Additional information

Weight0.310 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “ঘোড়ামুখী – জিল্লুর রহমান শুভ্র”

Your email address will not be published. Required fields are marked *

Recently Viewed

Scroll To Top
Close
Close
Close

My Cart