Description
আতাউর রেজা পরশ ১৭ এপ্রিল, ১৯৯৬ সালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে রসায়ন বিষয়ে অনার্স ও মাস্টার্স পাস করেছেন। বর্তমানে তিনি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত আছেন। ছোটোবেলায় বই পড়ার প্রতি আগ্রহ থেকে তার লেখালেখি শুরু। ‘নক্ষত্রের চোখে জল’ উপন্যাসটি তার প্রথম প্রকাশিত গ্রন্থ। বর্তমানে অনলাইনে তার বেশ কিছু ইবুক প্রকাশিত হয়েছে। তার মধ্যে অন্যতম হলো এফিডেভিট, শবযাত্রা, ক্রসলিংক, স্বর্ণকমল ইত্যাদি।














শ্রাবণ মাসের শেষ দিক। আকাশে সাদা মেঘ উড়ে বেড়ায়। রাতদিন ঝরঝর করে বৃষ্টি নামে। বৃষ্টির অশান্ত গতিপ্রকৃতিকে নিস্তব্ধ করে দেয়। বাইরে কেবল জলের হা হুতাশী ক্রন্দন শুনতে পাই। বৃষ্টি আমাকে ঘরের মাঝে বন্দি করে রাখে। একা একা আমি বসে জলের খেলা দেখি। আমার আস্তাহারা মন কেন যেন বারবার কেঁদে ওঠে। সে যেন কার শূন্যতা অনুভব করে। প্রকৃতি জলের ছোয়ায় সজীব হয়ে ওঠে। কিন্তু আমার মনটা সতেজ হয় না। মন তো কেবল ভালোবাসায় সতেজ হয়। আর সেই ভালোবাসার সন্ধানেই আমি নক্ষত্রের চোখে জল লিখলাম।
















There are no reviews yet.