নিকুন্তিলা – নাসরীন জাহান

Nikuntila by Nasreen Jahan

Author: নাসরীন জাহান
Cover By: মোস্তাফিজ কারিগর
ISBN: ৯৭৮-৯৮৪-৯৯৫৯৫-২-৬
Publish Date: দ্বিতীয় সংস্করণ- জুলাই- ২০২৫; প্রথম প্রকাশ- একুশে বইমেলা- ২০০১

$ 3.97

25% Off
In Stock
Highlights:

আমাদের দেশের মেয়েরা নানা রকম প্রতিবন্ধকতা নিয়ে ছোটো থেকে বড়ো হয়। আমাদের সমাজ এমন, যেখানে বাবা-মা তাদের সেসব প্রতিবন্ধকতা সম্পর্কে ছোটো বয়স থেকে সচেতন করে না। ‘নিকুন্তিলা’ উপন্যাসে নিকুন্তিলা এমন এক চরিত্র যে ছোটো বয়স থেকে অনেক সচেতন। এই সচেতনার জন্ম দিয়েছে তার মা। খুব অল্প বয়সে সে পিরিয়ডের মতো বিষয় সম্পের্কে জানতে পারে। নিকুন্তিলাও তার মাকে নানা রকম প্রশ্ন করে অনেক বিষয় জেনে নেয়। ছোটো বয়সে অনেক বিষয় জেনে গেলেও নিকুন্তিলা নিজেকে সংযত রাখতে পেরেছে। এখানেও তার মা তাকে সাহায্য করেছে। এমনকি মেয়েকে সচেতন করতে মা তার জীবনে ঘটে যাওয়া সব ঘটনা একে একে বলতে থাকে। একটা সময় সে জানতে পারে বাবা ছাড়াও তার মায়ের জীবনে অন্য কোনো পুরুষ এসেছিল। সেই পুরুষ চরিত্র নিয়ে নিকুন্তিলার মনে জন্ম হয় নানা রকমের প্রশ্ন।

নিকুন্তিলা বিয়ের উপযুক্ত হয় এবং বিয়ে হয়। মূলত নিকুর বিয়ে মধ্য দিয়ে ঔপন্যাসিক পাঠকের চিন্তাকে অন্য দিকে নিতে চেয়েছেন। যেখানে আমরা সমাজের মধ্যবিত্ত পরিবারের নানা রকম জটিলতা দেখতে পাই। যেখানে স্বামী-স্ত্রীর একে অন্যের প্রতি নির্ভরশীলতার বিষয়টি ফুটে উঠেছে। আরও নানা রকমের ঘটনা, টানাপোড়ের থাকলেও উপন্যাসে মূলত আমাদের সমাজ-বাস্তবতায় একজন নারীর ছোট থেকে বেড়ে ওঠা এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাকে যেসব জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সেসব বিষয়ই মুখ্য হয়ে উঠেছে।

Description

Description

নাসরীন জাহানের জন্ম ১৯৬৪ সালে ময়মনসিংহের হালুয়াঘাটের। মা, মৃত উম্মে সালমা। বাবা- মৃত গোলাম আম্বিয়া ফকির। তার জীবন পার্টনার আশরাফ আহমদ। যিনি দুর্দান্ত কবিতা লেখেন। কন্যা- অর্চি অতন্দ্রিলা যে বিবিসির প্রোগ্রাম প্রোডিউসার। নাসরীন জাহানের জাদুকরি ভাষা, তাঁর সহজাত। তীব্র বিপন্ন বিষয় তিনি একেবারে নির্বিকারভাবে শিউরে ওঠা অনুভূতির মধ্যে দিয়ে আনায়াসে নিয়ে আসেন। তাঁর লেখা তখনই জাদুবাস্তবময় হয়,যখন দেশের মানুষের, মনো-দৈহিক ক্লিষ্ট অবস্থা তুলে আনেন। তিনি উড়ুক্কু উপন্যাসের জন্য তিরিশ বছর বয়সে তখনকার জাঁদরেল ফিলিপস পুরস্কার পান। এর ছয় বছর পরই সমগ্র সাহিত্যে এককভাবে বাংলা একাডেমি পুরস্কার পান। কিশোর উপন্যাসের জন্য আলাওল পুরস্কার, খালেদ দাদ পুরস্কার, অপরাজিতা সহ প্রচুর পুরস্কারে ভূষিত হন। তাঁর লেখা মঞ্চনাটক নাগরিক নাট্ট সম্প্রদায় আর সুবচন মঞ্চস্থ করে দারুণ প্রশংসা কুডায়। তাঁর উপন্যাস উড়ুক্কু কায়সার হক দ্বারা অনুদিত হয় দ্য ওমেন হু ফ্লিউ নামে। বইটি পেঙুইন থেকে বেরোয়। এখন তিনি কথাসাহিত্যের পাশাপাশি কবিতাও লিখছেন।

Additional information

Additional information

Weight0.350 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “নিকুন্তিলা – নাসরীন জাহান”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping