Description
মিজান আকন্দ জন্ম ১লা অক্টোবর ১৯৭৯ সালে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার মনাইর কান্দি গ্রামে। এসএসসি – বাউশিয়া এম এ আজহার উচ্চ বিদ্যালয়, গজারিয়া,মুন্সীগঞ্জ। এইচএসসি – নটরডেম কলেজ, ঢাকা। অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। পেশাগত জীবনে দি সিটি ব্যাংকে কর্মরত। ভবিষ্যতে নিজেকে একজন লেখক হিসেবেই দেখতে চান।
প্রকাশিত গ্রন্থসমূহঃ ইংল্যান্ডে উড়ে বাংলাদেশের পতাকা ( ক্রীড়া বিষয়ক ছড়াগ্রন্থ), মিশে আছ প্রতিটি রক্তকণিকায় ( কবিতার বই), কবিতা বিশ্ববিদ্যালয় থেকে চিরবিদায় স্টোর ( কবিতার বই), পাগলের জবানবন্দি তার চতুর্থ বই হলেও উপন্যাস হিসাবে প্রথম।
বিভিন্ন জাতীয় পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়। সাহিত্যের বিভিন্ন শাখায় বিচরণ করতে পছন্দ করেন। কবিতা, গল্প, উপন্যাস, এবং শিশুসাহিত্য রচনাতেও কাজ করে চলেছেন।
























দিনের বৃষ্টির চেয়ে রাতের বৃষ্টি অনেক বেশি আবেদন নিয়ে মানুষের কাছে ধরা দেয়। ঝড়ের রাতে মেঘের ডাক মানুষের মনে অজানা এক রহস্যের আভাস দেয়। শিক্ষা সফরে রাঙামাটি গিয়ে এমনই এক ঝড়ের রাতে অতিপ্রাকৃত সব গল্পের আসর জমে ওঠে। গল্পের মধ্যমণি বিশ্ববিদ্যালয়ের ষাটোর্ধ্ব বয়সের একজন অধ্যাপক। মেঝেতে থাকা অর্ধগলিত মোমের আলোর সাথে বৃদ্ধ এই শিক্ষকের তীক্ষ্ণ চোখ আর ভারী গলা পরিবেশকে আরো গম্ভীর করে তোলে। গ্রাম বাংলার প্রচলিত নানান ভৌতিক গল্পের বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা তিনি ছাত্রদের মাঝে উপস্থাপন করেন। এক সময় যখন মনে হতে থাকে অতিপ্রাকৃত বলে কিছু হয় না, সকল কিছুই বিজ্ঞান। ঠিক তখন এই অধ্যাপকের কণ্ঠ হতে ভেসে আসে ভিন্ন সুর। এবার তিনি বলতে আরম্ভ করেন তাঁর জীবনে ঘটে যাওয়া বিচিত্র আর অদ্ভূত সব গল্প । অবারিত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল ঘটনা ব্যাখার মাঝে সীমাবদ্ধ নয়। শেষ বেলায় এসেও কোথায় যেন একটা ‘কিন্তু’ থেকেই যায়…
There are no reviews yet.