পিওর মসগ্রীন – আব্দুল্লাহ্ আল বাকী

Pure Mossgreen - Abdullah Al Baky

Author: আব্দুল্লাহ্ আল বাকী
Cover By: তৌহিন হাসান
ISBN: ৯৭৮-৯৮৪-২৯১৩৩-৩-৪
Publish Date: অক্টোবর ২০২৫

$ 2.82

25% Off
In Stock
Highlights:

বাংলা ছোটোগল্পের ইতিহাস খুব পুরানো নয়, তবু এগিয়েছে পাশ্চাত্যের সাথে তাল মিলিয়ে। আলাদা করে বলতে গেলে, বাংলাদেশের ছোটোগল্পের যে স্বকীয়তা তা বোধ করি সচেতন পাঠকগণ সহজেই অনুমান করতে পারেন। একুশ শতকের দুটি দশক পার হবার পরে বাংলা ছোটোগল্প এখন তার আধুনিকায়নের নতুন স্তরে পৌঁছে গেছে। তারই ধারাবাহিকতায় এদেশর তরুণ গল্পকারেরা বিষয় নির্বাচনে গ্রাম্যজীবন ছেড়ে এখন হয়েছে নগরমুখী। আধুনিক নাগরিক জীবনের একাকিত্ব, অন্তর্দ্বন্দ্ব, প্রেম, হতাশা, চিন্তা চেতনা, যৌনতা থেকে শুরু করে সবকিছুতেই এসেছে ভিন্নতা। সেই নগর জীবনের একাকী মানুষ থেকে শুরু করে দেশের ইতিহাসের কিছু উল্লেখযোগ্য বিষয় গল্প হয়ে উঠে এসেছে ‘পিওর মশগ্রীন’ গল্পগ্রন্থে। এই এক মলাটে স্থান পেয়েছ মোট দশটি গল্প। দশটি গল্পের প্রতিটি গল্পকে আলাদা করা যায় তার বিষয় বৈচিত্রতায়। গল্পগুলোতে উঠে এসেছে জাদুবাস্তবতা, মুক্তিযুদ্ধ, দেশভাগ, করোনাকালীন সময়ে ব্রোথেলের অভ্যন্তরিন সংকট, রাজশাহী অঞ্চলের লোকসংগীত আলকাপ শিল্পীর অর্থনৈতিক দৈউলিয়াত্ব ও পর্ণগ্রাফির মতো বিষয়। গল্পের বিষয় ভিন্নতা ও তার আধুনিক উপস্থাপনের কারণে গল্পগুলো পাঠকের মনে এক দীর্ঘ চিন্তার খোরাক যোগাবে বলে মনে করি।

Description

Description

আব্দুল্লাহ্ আল বাকীর জন্ম ১৯৯৬ সালের ২৬ সেপ্টেম্বর খুলনা শহরের টুট পাড়ায়। পৈতৃক নিবাস সিরাজগঞ্জে জেলার শাহজাদপুর হলেও বাবার সরকারি চাকরির সুবাদে তার বেড়ে ওঠা পদ্মাবিধৌত শহর রাজশাহীতে। তিনি বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। স্কুল জীবন থেকেই আব্দুল্লাহ্ আল বাকী জড়িয়ে পড়েন শিল্প-সাহিত্যচর্চার সাথে। একযুগেরও বেশি সময় ধরে যুক্ত আছেন স্বনামধন্য নাট্যসংগঠন রাজশাহী থিয়েটারের সাথে। নাটকে অভিনয়ের পাশাপাশি দায়িত্ব পালন করেছেন সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। শিশু সংগঠন ‘ভোর হলো’তে পালন করেছেন আবৃত্তি প্রশিক্ষকের দায়িত্ব। সর্বোপরি তিনি একজন ছোটোকাগজ কর্মী। সম্পাদনা করছেন গল্প-বিষয়ক ছোটোকাগজ ‘গৈল্পিক’।
প্রকাশিত গল্পগ্রন্থ : পোস্টমর্টেম (২০২৫)।

Additional information

Additional information

Weight0.277 kg
Published Year

অনুপ্রাণন তরুণ লেখক পাণ্ডুলিপি পুরস্কার বিজয়ী

২০২৫

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “পিওর মসগ্রীন – আব্দুল্লাহ্ আল বাকী”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Close

My Cart