Description
নিবেদিতা আইচের জন্ম ২ এপ্রিল, চটগ্রাম। বাবার চাকুরীসূত্রে তার শৈশব ও কৈশোর কেটেছে বিভিন্ন মফস্বল শহরে। পেশায় চিকিৎসক। ব্যস্ততার ফাঁকে তিনি লেখালেখিতে মনের খোরাক খুঁজে পান।
প্রকাশিত গল্পগ্রন্থ সমূহ–‘বিহঙ্গম’(২০২১),‘নৈর্ঋতে’ (২০২০),‘কিছু গল্প অবাঙমুখ’(২০১৮)।
















নিলীয়মান পৃথিবীর শরীর থেকে রাতের আঁচল খসে গেলে তার জন্ম মুহূর্তের শুরু। সেই সাথে শুরু অনন্তদিনের গোলকধাঁধাময় যাত্রা। যাত্রাপথের অলিগলি ঘুরে শেষ অবধি ঘরের চৌকাঠে পৌঁছাতে পারা তাই সহজ কিছু নয়। ফেরার পথে কতো অগুনতি গল্পের হাওয়া মনের শরীর ছুঁয়ে যায়! সেই হাওয়াগুলো কখনো হয় কেবল পকেট বন্দি, আবার কখনো তারা বেমালুম ফসকে যায়। তাদের ফিরিয়ে আনার মতো দু:সাধ্য কিছু নেই। যদিও বা ফেরে, তখন হয়ত বদলে যায় তাদের অবয়ব। কখনো স্বেচ্ছায় মুঠোবন্দি হলে তাদের নাম দেয়া যায় ‘প্রজা কাহিনি’।











There are no reviews yet.