ফুল, পরি আর প্রজাপতি – শাহ নিসতার জাহান

Ful, Pori ar Projapoti - Shah Nister Jahan

Author: শাহ নিসতার জাহান
Cover By: লুৎফি রুনা
ISBN: ৯৭৮-৯৮৪-২৯১৭৯-৮-১
Publish Date: অক্টোবর ২০২৫

$ 2.87

25% Off
In Stock
Highlights:

বইটির সকল গল্প বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় ইতোপূর্বে প্রকাশিত। শিশু, কালের কণ্ঠ, ইত্তেফাক প্রভৃতি পত্রিকায়। সবগুলি গল্পে মানুষের সাথে অন্য প্রাণীর নানাবিধ সম্পর্ক, বিশেষত বন্ধুত্বের সম্পর্ক দেখাবার চেষ্টা করা হয়েছে। অন্য প্রাণীদের কাছাকাছি যেতে পারলে, কিংবা তাদের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে পারলে, তারাও মানুষের অনেক কাছের বন্ধু হতে পারে। সেটা বোঝাবার চেষ্টাও এখানে আছে। প্রতিটি গল্পে ফুল, পরি এবং প্রজাপতি কোনো না কোনোভাবে রয়েছে। তাই বইটির এই নাম দেয়া। তবে এক্কেবারে ঐ নামে কোনো গল্প এই বইয়ে নেই। এই গল্পগুলি পড়ে কখনো মনে হতে পারে, হয়তো কোনো রূপকথার গল্প। আসলে তা নয়। এগুলি নিছক রূপকথা নয়। ছোটোরা যখন পড়বে, তাই সম্ভব হলে বড়োরা তাদের বুঝিয়ে দেবে গল্পে কী বলতে চেয়েছে এবং এখানে আসল গল্পটি কী কিংবা সমস্যা কোথায়। সেই আলোচনায়, টিকে থাকবে আমাদের আর শিশুদের কল্পনা। সবার ভবিষ্যৎ। একটি সুন্দর পৃথিবী স্বপ্নময় হয়ে উঠবে সকলের ভালোবাসায়।

Description

Description

শাহ নিসতার জাহান পড়াশুনা করেছেন ওয়েস্ট এন্ড হাইস্কুল, ঢাকা কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তিনি। সেখানেই অনার্স ও মাস্টার্স। পরে উচ্চ শিক্ষার জন্য চলে যান অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় এমফিল করেছেন। আর সাংবাদিকতায় ডক্টরেট করেছেন নিউজিল্যান্ডে। ওটাগো বিশ্ববিদ্যালয়ে। দেশে-বিদেশে বহু জায়গায় তার লেখা প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। তবে তার লেখা শুরু হয় স্কুলে পড়ার সময়। মূলত বড়োদের জন্য লেখেন। তার একটি লেখা আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পাঠ্য।
শাহ নিসতার জাহান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক। ঐ বিভাগের প্রধান হিসেবে দুবার দায়িত্ব পালনের পর তিনি সেই দায়িত্ব ছেড়ে দেন অন্যদের জন্য। পরে তাকে আবার দায়িত্ব দেয়া হয় একই বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের। তিনি পড়িয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এবং গ্রীন বিশ্ববিদ্যালয়ে। দেশের বাইরে পড়িয়েছেন ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ে।

Additional information

Additional information

Weight0.246 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “ফুল, পরি আর প্রজাপতি – শাহ নিসতার জাহান”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping