বহতা জীবনের বাঁকে – পার্থসারথি

Bahata Jiboner Bake by Parthasarathi

Author: পার্থসারথি
Cover By: আইয়ুব আল আমিন
ISBN: ৯৭৮-৯৮৪-২৯০১৬-৩-৮
Publish Date: জুলাই ২০২৫

$ 5.25

25% Off
In Stock
Highlights:

মানুষের জীবন এবং সংসারে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে নানান ঘটনা। এসব ঘটনা কখনও দুঃখের, কষ্টের, হাসির অথবা সুখের। মানুষের জীবনপট যেন একটা পুরো আকাশ। ক্ষণে ক্ষণে বদলাচ্ছে তার রূপ-সৌন্দর্য এবং প্রেক্ষাপট। মানুষের জীবন যেন আকাশের প্রতিচ্ছবি; এই রোদ এই বৃষ্টি। বয়ে চলা মানব জীবনের ঘাত-প্রতিঘাত নিয়েই এই উপন্যাস।

কীভাবে বদলে যাচ্ছে চিরচেনা মানুগুলো ও তাদের জীবন। সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে সমাজের ধরণ-ধারা ও কাঠামো। এই উপন্যাসের সময়কাল গত শতাব্দীর প্রথমার্ধ থেকে নব্বইয়ের দশক পর্যন্ত বিস্তৃত। ঐ সময়কার সমাজ, জীবনধারা, ধর্মীয় গতিধারায় মানুষের পদচারণা, মানুষের জীবন ধারার গতিময়তা, প্রেম-প্রীতি-ভালোবাসা, কেমন ছিল সেই সময়কার দুরন্ত শৈশব সবই ছুঁয়েছে এই উপন্যাস।

বহুদিনকার চেনা-জানা মানুষগুলো মুহূর্তেই কীভাবে বদলে যায়। আবার কেউ কেউ ভালোবাসার সূতোয় বেঁধে সবাইকে আগলে রাখে। একজন মা শত প্রতিকূল পরিবেশেও কীভাবে সত্যিকারের মা হয়ে ওঠেন, রয়েছে তার অপূর্ব-বাস্তব উপস্থাপন। একজন মা অসীম প্রতিকূলতার মাঝেও কীভাবে সন্তান জন্ম দেন, লালন করেন এবং বুকের ভেতর আগলে রাখেন। মায়ের সান্নিধ্যে, অনুশাসনে, ভালোবাসায় বেড়ে ওঠা জীবন সবই প্রস্ফুটিত এই উপন্যাসে। গত শতাব্দীতে ফেলে আসা আমাদের প্রবাহমান জীবনের প্রতিচ্ছবি এই উপন্যাস। দুরন্ত শৈশবকালের ফেলে আসা ঘুড়ির নাটাই বলে দেবে কেমন ছিলাম আর এখন কেমন আছি। কেমন সমাজ ছিল, অনুভূতি ছিল, ছিল ভালোলাগা সবই আছে এই উপন্যাসের বাঁকে বাঁকে।

Description

Description

পার্থসারথি, মাতা : হিরণ্ময়ী চৌধুরাণী, পিতা : ডা: রবীন্দ্রনাথ দাশ। ২৮ ডিসেম্বর, ১৯৬৯ সনে তাড়াইল বাজার, তাড়াইল, কিশোরগঞ্জ জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস ঘাটিবাড়ী, ভোলাচং, নবীনগর, ব্রাহ্মণবাড়ীয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এস.এস (সম্মান) সহ এম.এস.এস ( মাস্টার্স ) ডিগ্রী অর্জন করেন সমাজবিজ্ঞানে। বিবাহিত জীবনে এক সন্তানের জনক। সহধর্মিনী শিল্পী সরকার।

গল্প ও উপন্যাস লেখার পাশাপাশি মাঝে-মধ্যে কবিতায় বিচরণ। প্রথম উপন্যাস ‘সন্ত্রাসের পেয়ালায় জীবনযাপন’ বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্প থেকে ১৯৯৭ প্রকাশিত এবং বাংলা একাডেমি তরুণ লেখক  পুস্কারপ্রাপ্ত। দ্বিতীয় গ্রন্থ কিশোর উপন্যাস ‰সোহান ও তার বন্ধুরা’ কিডজ কারাভান শিশুসাহিত্য পাণ্ডুলিপি পুরস্কার ২০২৪ প্রাপ্ত ও বইমেলা ২০২৫ এ প্রকাশিত। অসংখ্য গল্প, কবিতা, উপন্যাস, রম্যগল্প বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা, মাসিক পত্রিকাসহ বিভিন্ন সাহিত্য ম্যাগাজিনে প্রকাশিত।

Additional information

Additional information

Weight0.451 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “বহতা জীবনের বাঁকে – পার্থসারথি”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping