Description
মোজাম্মেল হক নিয়োগী।
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সুরাশ্রম গ্রামে জন্ম ও বেড়ে ওঠা। বাবা ফজলুল হক নিয়োগী বিমান বাহিনীতে চাকরি করতেন এবং সার্জেন্ট হিসেবে অবসর গ্রহণ করেন। মা সুফিয়া বেগম ছিলেন গৃহিনী। ছয় ভাই-বোনের মধ্যে তৃতীয়। সমাজকল্যাণ, রাষ্ট্র বিজ্ঞান ও শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। চাকরি করেছেন সিসিডিবি, আইসিডিডিআর,বি, কেয়ার বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন, ইউনেস্কো ও ব্রিটিশ কাউন্সিলসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে।
শতাধিক বইয়ের রচয়িতা মোজাম্মেল হক নিয়োগীর লেখার বিষয়আশয় বহুমাত্রিক। জীবনবোধ, লোকজ সংস্কৃতি, রাজনীতি, মুক্তিযুদ্ধ, ভাষাআন্দোলন, বাস্তবতা, পরাবাস্তবতা, জাদুবাস্তবতা ও বিজ্ঞান কল্পকাহিনি তাঁর লেখার বিষয়। জীবনকে তিনি উপলব্ধি করেন গভীর থেকে, চিত্রিত করে সমাজের নিগূঢ় সত্য। উপন্যাসের প্রেক্ষাপট নির্বাচন ও নির্মাণেও রয়েছে ভিন্নতা। এখন পর্যন্ত (মার্চ ২০২৩) প্রকাশিত উপন্যাস : ১৮টি; গল্পগ্রন্থ : ৫টি। কিশোর-কিশোরী উপন্যাস : ১৬টি; শিশুতোষ গল্প: ৮০টি; ছড়াগ্রন্থ : ৪টি; কাব্যগ্রন্থ : ৪টি; প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক (একাডেমিক) : ৮টি। একটি টিভি নাটক ও ১৫টি গান। দুটি শর্ট ফিল্মের নির্মাতা। একাডেমিক বইয়ের মধ্যে দুটি বই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে। কয়েকটি অনুবাদ ও ইংরেজি ভাষায় লেখা গ্রন্থও রয়েছে।






























your destiny –
I’m really impressed together with your writing skills and also with the structure for your weblog. Is that this a paid topic or did you customize it your self? Either way keep up the excellent high quality writing, it is uncommon to see a nice weblog like this one nowadays!