Description
আবদুল মান্নান সরকার, পিতা-এমদাদ আলী সরকার ছিলেন শিক্ষক, মাতা – নূরজাহান বেগম গৃহিনী। তিন বোন, চার ভাই এর মধ্যে জ্যেষ্ঠ।জন্ম ১৯৫২ সালে পাবনা জেলার বেড়া উপজেলার বৃ-শালিখা গ্রামে মাতুলালয়ে। পেশা-অধ্যাপনা। স্ত্রী- হোসনে আরা বেগম, উপ-পরিচালক হিসেবে অবসর নেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউণ্ডেশন থেকে। বাল্য ও কৈশোর কেটেছে পদ্মা, বড়াল বিধৌত পাথারের উদার প্রকৃতি ও মানুষের মাঝে। সেই কৈশোর কাল থেকেই ছিল পাথারের বাথানগুলোতে আসা-যাওয়া, সময় কেটেছে বাথানের মইষাল -রাখালদের সাথে, আর নদী-খাল-বিলে মাছ ধরে। তারপর তরুণ বয়সে রাজনীতির কর্মী হিসেবে সাধারণ মানুষের সাথে জানাশোনা। ১৯৯৫ থেকে লেখালেখি শুরু।
প্রকাশিত গ্রন্থঃ
উপন্যাস
পাথার, যাত্রাকাল, কৃষ্ণপক্ষ, নয়াবসত, জনক (১ম খন্ড), জনক (২য় খন্ড), আরশি নগর, আনন্দ
গল্পগ্রন্থঃ
দুই দিগন্তের যাত্রী, নিরাকের কাল, নীল পাথরের বিষ
কাব্যঃ
তোমার পায়ের ধুলো হবে, এলোকেশীর সাতকাহন, নীরবতার গান
পুরস্কার ও সম্মাননাঃ
কথা সাহিত্যে জীবনান্দ পুরস্কার-২০১৮ সাল
সম্মাননা বাংলা বিভাগ ( জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়)
সম্মাননা বাংলা বিভাগ ( ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া)
স্মারক বক্তৃতা-বাংলা বিভাগ (রাজশাহী বিশ্ববিদ্যালয়)






























ইশা সেই ভেজা চোখেই রাতুলের দিকে কিছু সময় তাকিয়ে থেকে মুখে একটু হাসি ঝুলিয়ে বললো “এবার কার জন্য মন খারাপ করছে? ইহানের জন্য নাকি ইহানের আম্মুর জন্য??”
There are no reviews yet.