Description
সৈয়দ ইলিয়াস আখতার ফারুকী, কলম নাম ইলিয়াস ফারুকী হিসেবেই বেশি পরিচিত। জন্ম ১৯ জানুয়ারী উনিশশো উণষাট সালে চাঁদপুর সদরের পুরান বাজার। ১৯৭২ সালে ছড়া লেখার মাধ্যমে লেখালেখি শুরু। লিখছেন কবিতা, ছোট গল্প, প্রবন্ধ, গান।
এই পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা পনেরটি (৯টি ছোট গল্পের,পাঁচটি কবিতার এবং একটি প্রবন্ধের বই) ছয়টি গানের অডিও সি.ডি রয়েছে।
তিনি ‘জিগীষা’ নামে একটি ছোট কাগজ সম্পাদনা করতেন যা ১৯৭৭ সালে চাঁদপুর থেকে প্রকাশিত হতো।
পুরস্কার প্রাপ্তিঃ ১. ব্রিলিয়ান্ট সোসাইটি কর্তৃক, ছোট গল্পের জন্য ‘নজরুল সম্মাননা’ ২০১৮।
২. সাহিত্য মঞ্চ চাঁদপুর কর্তৃক ‘মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার – ২০২১ ‘সাহিত্য সংগঠক ’ হিসাবে
৩. সোনার বাংলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে ২০২২ সালে ছোট গল্পে সাহিত্য সম্মাননা।
৪. অনুপ্রাণন প্রকাশন থেকে ২০২২ সালে সাহিত্য সম্মাননা।
বর্তমানে তিনি দৈনিক একুশের বানীর সাহিত্য সম্পাদক হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি জিগীষা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববদ্যিালয়ের অধীনে তৎকালীন জগন্নাথ কলেজের ভুগোল বিভাগ থেকে এম এস সি ডিগ্রি অর্জন করেন এবং ইবাইস বিশ্ববিদ্যালয় থেকে বিপণনে এম বি এ ডিগ্রি অর্জন করেন। তিনি স্থায়ীভাবে ঢাকায় বসবাস করেন।






























বাংলা ছোটোগল্পের ইতিহাস খুব পুরানো নয়, তবু এগিয়েছে পাশ্চাত্যের সাথে তাল মিলিয়ে। আলাদা করে বলতে গেলে, বাংলাদেশের ছোটোগল্পের যে স্বকীয়তা তা বোধ করি সচেতন পাঠকগণ সহজেই অনুমান করতে পারেন। একুশ শতকের দুটি দশক পার হবার পরে বাংলা ছোটোগল্প এখন তার আধুনিকায়নের নতুন স্তরে পৌঁছে গেছে। তারই ধারাবাহিকতায় এদেশর তরুণ গল্পকারেরা বিষয় নির্বাচনে গ্রাম্যজীবন ছেড়ে এখন হয়েছে নগরমুখী। আধুনিক নাগরিক জীবনের একাকিত্ব, অন্তর্দ্বন্দ্ব, প্রেম, হতাশা, চিন্তা চেতনা, যৌনতা থেকে শুরু করে সবকিছুতেই এসেছে ভিন্নতা। সেই নগর জীবনের একাকী মানুষ থেকে শুরু করে দেশের ইতিহাসের কিছু উল্লেখযোগ্য বিষয় গল্প হয়ে উঠে এসেছে ‘পিওর মশগ্রীন’ গল্পগ্রন্থে। এই এক মলাটে স্থান পেয়েছ মোট দশটি গল্প। দশটি গল্পের প্রতিটি গল্পকে আলাদা করা যায় তার বিষয় বৈচিত্রতায়। গল্পগুলোতে উঠে এসেছে জাদুবাস্তবতা, মুক্তিযুদ্ধ, দেশভাগ, করোনাকালীন সময়ে ব্রোথেলের অভ্যন্তরিন সংকট, রাজশাহী অঞ্চলের লোকসংগীত আলকাপ শিল্পীর অর্থনৈতিক দৈউলিয়াত্ব ও পর্ণগ্রাফির মতো বিষয়। গল্পের বিষয় ভিন্নতা ও তার আধুনিক উপস্থাপনের কারণে গল্পগুলো পাঠকের মনে এক দীর্ঘ চিন্তার খোরাক যোগাবে বলে মনে করি।

There are no reviews yet.