Description
ঝুমকি বসু, জন্ম বাগেরহাটের কার্তিকদিয়া গ্রামে। উচ্চ মাধ্যমিকের পর পড়াশোনার জন্য চলে যান পশ্চিমবঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয়ে, পাঠশেষে আবার ভর্তি হন ঢাকার ইডেন কলেজে। উদ্ভিদবিদ্যায় স্নাতকোত্তর; আইনেও নিয়েছেন স্নাতক ডিগ্রি। ঢাকা আইনজীবী সমিতির তিনি একজন তালিকাভুক্ত আইনজীবী। দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ বেতারের বিজ্ঞাপনদাতা আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে কণ্ঠ দিয়েছেন। বিভিন্ন অনলাইন পোর্টালে ফিচার লিখতে লিখতে গল্প লেখায় উৎসাহী হয়ে ওঠেন একসময়। অমর একুশে গ্রন্থমেলা ২০২২-এ জাগতিক প্রকাশন থেকে প্রকাশিত হয় প্রথম গল্পগ্রন্থ ‘…এবং কাঁটাতার’, যা বহুল পাঠকপ্রিয়তা পায়। ব্যক্তিগত জীবনে তিনি একজন উদ্যোক্তা এবং রূপসা : Rupsha (Design & Fashion)





















নিলীয়মান পৃথিবীর শরীর থেকে রাতের আঁচল খসে গেলে তার জন্ম মুহূর্তের শুরু। সেই সাথে শুরু অনন্তদিনের গোলকধাঁধাময় যাত্রা। যাত্রাপথের অলিগলি ঘুরে শেষ অবধি ঘরের চৌকাঠে পৌঁছাতে পারা তাই সহজ কিছু নয়। ফেরার পথে কতো অগুনতি গল্পের হাওয়া মনের শরীর ছুঁয়ে যায়! সেই হাওয়াগুলো কখনো হয় কেবল পকেট বন্দি, আবার কখনো তারা বেমালুম ফসকে যায়। তাদের ফিরিয়ে আনার মতো দু:সাধ্য কিছু নেই। যদিও বা ফেরে, তখন হয়ত বদলে যায় তাদের অবয়ব। কখনো স্বেচ্ছায় মুঠোবন্দি হলে তাদের নাম দেয়া যায় ‘প্রজা কাহিনি’।
There are no reviews yet.