Description
আহমাদ ইশতিয়াক। জন্ম নব্বইয়ের দশকে ফেনী সদর উপজেলার বারাহীপুর গ্রামে। কৈশোরেই সাহিত্যে হাতেখড়ি। গণযোগাযোগ সাংবাদিকতায় স্নাতক। বর্তমানে সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকায়।
আগ্রহের স্থান- মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতা ও গবেষণা, শিশু বিষয়ক সাংবাদিকতা।
মুক্তিযুদ্ধ বিষয়ক তাঁর কয়েকটি গবেষণা ও প্রতিবেদন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অংশ।
মুক্তিযুদ্ধ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে পেয়েছেন বজলুর রহমান স্মৃতি পদক (২০২৩)। বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড (২০২১)।
আমাদের মহল্লায় বান্দর আগমনের ইতিহাস লেখকের প্রকাশিত দ্বিতীয় গল্পগ্রন্থ। তাঁর প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ ‘অন্তিম জলে ভগ্নাংশ শেষের প্রাপ্তি’ প্রকাশিত হয়েছিলো ঐতিহ্য প্রকাশনী থেকে।






























পিয়াইনে রাত্রি নেমে এলে মারিয়া আসে, কিন্তু মেনজপ কেন মারিয়াকে ছুঁতে পারে না? শুধু যাত্রাশিল্পী হওয়ায় ফিরোজা সুন্দরীর সাথে সুখুর মিলন হয় না। তবু ফিরোজা রঙেই কেন সুখু আটকে থাকে? কেন হঠাৎ মেলা বন্ধ হয়ে যায়? অনেক চেষ্টার পর যখন পারুলী বহুদিন আগে লুকিয়ে রাখা আতপ চাল খুঁজে পায়। আলুর দম মাংসের মতো খেতে যেন হয় ভেবে দারুচিনি চেয়ে আনে। পুতুল চেটেপুটে খেতে খেতে আরও ঝোল চায়, তখন পারুলীর সব উল্টে কেন আসতে চায়! একটা টোনা মাছের ভাজি কেন ঝিল্লিকে বস্তি থেকে বঙ্গোপসাগরের বালুকায় টেনে নিয়ে যায়! হরহরের বউয়ের বাচ্চা কেন ধূপের গন্ধে কাঁদে! এক টুকরা মাছ কেন বিধবার লুকিয়ে খেতে হবে! উঠান জুড়ে পুতুলের মতো ছোট্ট মেয়েটির পরনে হিরামনের মতোই বেনারশী। অথচ সেই শাড়িটি পরিমলের বোনা নয়! আষাঢ়ের পয়লা বৃষ্টিতে আনন্দীর অমন কান্না পায় কেন? পয়ত্রিশ বছর পর মহব্বত ফাতিমাকে কি বলতে চায়? শিউলিফোটা রাতে শ্রী দাস লেনে ভুবন চিনু কী নিয়ে এত কথা বলে? জীবনানন্দ চলে যাওয়ার আগেই কেন দুখী ছাই নিয়ে গলিতে আসে না! গাজায় রক্তমাখা শিশুরা ঈদে কী করল, কী করল না- তা নিয়ে রাইসু কেন কাঁদে? চারদিকে এত খিদে, এত কান্না- তার মধ্যেও ঈশ্বরের ভাতঘুম কেন ভাঙে না! এমন সব অমীমাংসিত জিজ্ঞাসা নিয়ে গল্পকার জয়শ্রী সরকার লিখেছেন ‘ঈশ^রকে বল দুখী ডাকছে’।






There are no reviews yet.