Description
ভূমিকাÑ বাংলা কবিতায় ঐতিহ্য ও অন্যান্য অনুষঙ্গ’ প্রবন্ধ পুস্তিকাটি ১২টি গদ্যের সংকলন। সহস্রাধিক বছরের বাংলা কবিতার শরীরে ধৃত ও স্থিত সেই বিবিধ ও বিচিত্র ঐতিহ্য অনুসন্ধানের প্রচেষ্টটা থেকেই ‘বিবিধ ঐতিহ্য ও বাংলা কবিতা’ গদ্যটি। বাংলা সাহিত্যের একমাত্র নোবেল প্রাপ্তি যে গ্রন্থের জন্য তার নাম এখঞঅঘঔঅখও: ঝঙঘএঝ ঙঋঋঊজওঘএঝ. বাংলা থেকে কেবল নামে নয়, বিষয় বৈশিষ্ট্যেও ব্যাপক বৈসাদৃশ্যপূর্ণ। কিন্তু সবচাইতে অপ্রত্যাশিত বিষয় হচ্ছে, তার কাব্যজগতের বিশালতা, বিচিত্রতা ও গভীরতাকে অনুভব না করেই; যতখানি কবি হিসেবে, তার চেয়ে বেশি ধর্ম প্রচারক বা কোন অধ্যাত্মবাদের প্রবক্তা হিসেবে সেসময় রবীন্দ্রনাথকে মূল্যায়ন করতে চেয়েছেন নোবেল কমিটি ও পাশ্চাত্যবোদ্ধারা। এ খবরেরই বেদনাবোধ থেকে প্রসূত ‘গীতাঞ্জলি কিংবা ংড়হম ড়ভভবৎরহমং: ভিন্নচোখে দেখা গদ্যখাটি’। বাংলা কবিতার প্রধানতম প্রতিভা রবীন্দ্রনাথকে আধুনিক বাংলা কবিতারকবিব্যক্তিত্ব জীবনানন্দ দাশ কিভাবে দেখেছেন তারই গদ্যভাষ্য ‘জীবনানন্দের রবীন্দ্রনাথ: সার্বভৌম সত্যের মতন’। পক্ষান্তরে ‘জীবন পেঁচার নকশা’ জীবনানন্দেরই পেঁচা কবিতার পাঠোদ্ধার প্রচেষ্টা। পরবর্তী গদ্যগুলো সাতচল্লিশ পরবর্তী পূর্ব বাংলা ও একাত্তর পরবর্তী স্বাধীন বাংলাদেশের অন্যতম কয়েকজন কবি ও কাব্যের মৌলসূত্র ধারণের প্রচেষ্টা।















বাংলা ছোটোগল্পের ইতিহাস খুব পুরানো নয়, তবু এগিয়েছে পাশ্চাত্যের সাথে তাল মিলিয়ে। আলাদা করে বলতে গেলে, বাংলাদেশের ছোটোগল্পের যে স্বকীয়তা তা বোধ করি সচেতন পাঠকগণ সহজেই অনুমান করতে পারেন। একুশ শতকের দুটি দশক পার হবার পরে বাংলা ছোটোগল্প এখন তার আধুনিকায়নের নতুন স্তরে পৌঁছে গেছে। তারই ধারাবাহিকতায় এদেশর তরুণ গল্পকারেরা বিষয় নির্বাচনে গ্রাম্যজীবন ছেড়ে এখন হয়েছে নগরমুখী। আধুনিক নাগরিক জীবনের একাকিত্ব, অন্তর্দ্বন্দ্ব, প্রেম, হতাশা, চিন্তা চেতনা, যৌনতা থেকে শুরু করে সবকিছুতেই এসেছে ভিন্নতা। সেই নগর জীবনের একাকী মানুষ থেকে শুরু করে দেশের ইতিহাসের কিছু উল্লেখযোগ্য বিষয় গল্প হয়ে উঠে এসেছে ‘পিওর মশগ্রীন’ গল্পগ্রন্থে। এই এক মলাটে স্থান পেয়েছ মোট দশটি গল্প। দশটি গল্পের প্রতিটি গল্পকে আলাদা করা যায় তার বিষয় বৈচিত্রতায়। গল্পগুলোতে উঠে এসেছে জাদুবাস্তবতা, মুক্তিযুদ্ধ, দেশভাগ, করোনাকালীন সময়ে ব্রোথেলের অভ্যন্তরিন সংকট, রাজশাহী অঞ্চলের লোকসংগীত আলকাপ শিল্পীর অর্থনৈতিক দৈউলিয়াত্ব ও পর্ণগ্রাফির মতো বিষয়। গল্পের বিষয় ভিন্নতা ও তার আধুনিক উপস্থাপনের কারণে গল্পগুলো পাঠকের মনে এক দীর্ঘ চিন্তার খোরাক যোগাবে বলে মনে করি।
There are no reviews yet.