Description
শফিক হাসান
জন্ম : ০২ জানুয়ারি, ১৯৮৩- তিতাহাজরা, বেগমগঞ্জ, নোয়াখালী। বর্তমান নিবাস : রামানন্দী, চরমটুয়া, সদর, নোয়াখালী। শৈশব-কৈশোর ও তারুণের প্রারম্ভিক দিনগুলো কেটেছে চট্টগ্রামে। তারপর শিল্পের ছোবলে ঢাকায় বসবাস-পাঁয়তারা। লেখাজোখার প্রতি আগ্রহ ছোটোবেলা থেকেই।
প্রথম লেখা ছাপা হয় শৈশবে, রহস্যপত্রিকায়। ২০০০ সালের মাঝামাঝি সময়ে লেখালেখিতে সচেতনভাবে মনোযোগী হন। লেখা প্রকাশিত হতে থাকে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক ম্যাগাজিনসহ নানাবিধ পত্রপত্রিকায়। সমানতালে লিটল ম্যাগাজিন ও ওয়েব পোর্টালে। দুই দশক যাবৎ সম্পাদনা করছেন গল্পবিষয়ক লিটল ম্যাগাজিন ‘প্রকাশ’।
মূলত গল্প লিখতে ও গল্পকার পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন শফিক হাসান। সিরিয়াস গল্পের পাশাপাশি রম্যগল্প, রম্য ধাঁচের রচনায়ও মুন্সিয়ানা দেখিয়েছেন। দৈনিক প্রথম আলোর তুমুল জনপ্রিয় ফান ম্যাগাজিন আলপিন-এর মাধ্যমে রম্য লেখার সূচনা। তারপর কার্টুনিস্ট ও রম্য লেখক আহসান হাবীব সম্পাদিত উন্মাদ হয়ে ওঠে হাত মকশো করার অন্যতম প্লাটফর্ম। ক্রমান্বয়ে লিখেছেন দৈনিক পত্রিকার ক্রোড়পত্র হিসেবে প্রকাশিত ফান ম্যাগাজিনে। পরবর্তী সময়ে নিজেও বিভাগীয় সম্পাদক ছিলেন দৈনিক পত্রিকার রম্য-বিদ্রুপ সাময়িকীর।
পাণ্ডুলিপি সম্পাদনা ও লেখালিখিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন শফিক হাসান।

































There are no reviews yet.