Description
জন্মেছেন গ্রামের আলোবাতাসে আর সবুজ, শ্যামল সুনশান পরিবেশকে আঁকড়ে ধরে। সেজন্য শহরে এসেও নিজেকে বদলে ফেলতে পারেননি। বিশ্ববিদ্যালয় এসেও ভর্তি হন ভাষা যোগাযোগ ও সংস্কৃতিতে। সেখান থেকে নিয়েছেন লোকসাহিত্যের সংগ্রহ বা এ অনুষঙ্গ নিয়ে কাজ করার নিবিড় পাঠ। লোকসাহিত্য নিয়ে কাজ করতে গিয়ে দেখেছেন অনেকে নিবিড় গবেষণা না করে টেবিলওয়ার্ক করে লালনের অভিসন্দর্ভগুলো উপস্থাপন করেছেন। এ বিষয়টা তাকে নানাভাবে কষ্ট দিয়েছে। এসব বিষয় নিয়ে লিখেছেন ‘ক্ষেত্রানুসন্ধান ব্যতিত লালন সম্পর্কে নানা মতবাদ’। জারিগানের নানা বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন ‘জারি গানের আঙ্গিক ও পরিবেশনা রীতি’ নামক প্রবন্ধে। আলোচনা করেছেন খ্যাতিমান সাধক পাঞ্জু শাহকে নিয়ে। এছাড়াও স্থান পেয়েছে খ্যাতিমান জারিয়াল দারোগ আলী বয়াতির জীবন ও গান নিয়ে প্রবন্ধ। যা এর আগে কেউ করেছে বলে মনে হয় না। যা পাঠকের ভাবনাকে প্রভাবিত করবে বলে আশা করা যায়।
















‘সেদিন বর্ষাকাল’ বইয়ের গল্পগুলো দেশের, মাটির কথা বলে। জাতীয় পর্যায়ে বিভিন্ন উল্লেখযোগ্য সময়ের অভিজ্ঞতার বয়ান জানান দেয়। বায়ান্ন, একাত্তর হয়ে এই বর্তমান সময়ের অনুভূতির উচ্চারণ করে। প্রাপ্তি বা অর্জনের পাশাপাশি হতাশা, আক্ষেপ, সংশয়ের উপলব্ধিতে নাড়া দেয়।


There are no reviews yet.