Description
পীযূষ কান্তি বড়ুয়ার পিতৃভূমি চরণদ্বীপ গ্রাম, বোয়ালখালী উপজেলা, জেলা-চট্টগ্রাম। বাবা সুরেশ চন্দ্র বড়ুয়া, মা পাখি রানি বড়ুয়া। পেশায় তিনি একজন চিকিৎসক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। ছোটবেলা হতেই লেখালেখিতে হাতেখড়ি। খেলাঘরের সাহিত্য বাসরে ছড়া দিয়ে সূচনা। বজকাল তিনি দুহাতে লিখছেন ছড়া,কবিতা,প্রবন্ধ, ছোটগল্প।
তার প্রকাশিত গ্রন্থের মধ্যে প্রজ্ঞা-প্রসূন, সৃজনশস্যে বঙ্গবন্ধু, চাঁদপুরে বঙ্গবন্ধু, কল্পকুসুম, ১০০ কবিতা, জনকের অমৃত জীবন, ঘুমের মধ্যে লীলা আসে উল্লেখযোগ্য।
তিনি লেখালেখির জন্যে বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি ২০০৯ সালে সেলিব্রেটিং লাইফ প্রতিযোগিতায় বাংলা গীতিকবিতায় অন্যতম বিজয়ী। চাঁদপুর জেলা ব্র্যান্ডিং প্রকাশনার তিনি গ্রন্থিত ছড়াকার ও অন্যতম সম্পাদক।





























মায়ের চোখের জল শুধু দুঃখের নয়, তা ভালোবাসার, ত্যাগের আর সীমাহীন আশ্রয়ের প্রতীক। ‘তোমার চোখের জলে আমার জন্ম, মা’ গ্রন্থটি মাতৃত্বকে কেন্দ্র করে লেখা গভীর আবেগময় রচনা। এখানে উঠে এসেছে সন্তানের প্রতি মায়ের মমতা, অশ্রুর ভেতরে লুকিয়ে থাকা শক্তি আর জীবনের প্রতিটি মুহূর্তে সন্তানের জন্য মায়ের অগাধ আত্মত্যাগ।


There are no reviews yet.