Description
আবদুল মান্নান সরকার, পিতা- এমদাদ আলী সরকার ছিলেন শিক্ষক, মাতা- নূরজাহান বেগম গৃহিণী। তিন বোন, চার ভাইয়ের মধ্যে জ্যেষ্ঠ। জন্ম ১৯৫২ সালে পাবনা জেলার বেড়া উপজেলার বৃ-শালিখা গ্রামে মাতুলালয়ে। পেশা- অধ্যাপনা। স্ত্রী- হোসনে আরা বেগম, উপ-পরিচালক হিসেবে অবসর নেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন থেকে। বাল্য ও কৈশোর কেটেছে পদ্মা, বড়াল বিধৌত পাথারের উদার প্রকৃতি ও মানুষের মাঝে। সেই কৈশোর থেকেই ছিল পাথারের বাথানগুলোতে আসা-যাওয়া, সময় কেটেছে বাথানের মইষাল-রাখালদের সাথে, আর নদী-খাল-বিলে মাছ ধরে। তারপর তরুণ বয়সে রাজনীতির কর্মী হিসেবে সাধারণ মানুষের সাথে জানাশোনা। ১৯৯৫ থেকে লেখালেখি শুরু।
প্রকাশিত গ্রন্থ :
উপন্যাস- ‘পাথার’, ‘যাত্রাকাল’, ‘কৃষ্ণপক্ষ’, ‘নয়াবসত’, ‘জনক’ (১ম খণ্ড), ‘জনক’ (২য় খণ্ড), ‘আরশি নগর’, ‘আনন্দ’,
গল্পগ্রন্থ- ‘দুই দিগন্তের যাত্রী’, ‘নিরাকের কাল’, ‘নীল পাথরের বিষ’,
কাব্য- ‘তোমার পায়ের ধুলো হবে’, ‘এলোকেশীর সাতকাহন’, ‘নীরবতার গান’,
পুরস্কার ও সম্মাননা : ‘কথা সাহিত্যে জীবনান্দ পুরস্কার- ২০১৮ সাল, সম্মাননা বাংলা বিভাগ (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), সম্মাননা বাংলা বিভাগ (ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া), ‘স্মারক বক্তৃতা- বাংলা বিভাগ (রাজশাহী বিশ্ববিদ্যালয়)





























তন্ময় ও সুস্ময় নামের দুই জমজ ভাইয়ের কার্যকলাপ নিয়েই “আলোকিত মানুষ ” গল্পটি সুন্দরভাবে সাজানো হয়েছে। এই দুভাই পড়ালেখায় বেশ মনোযোগী কিন্তু তাদের শিক্ষক পড়ালেখার পাশাপাশি তাদেরকে সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার তাগিদ দেন। এক ঈদে তিনি তার শিক্ষার্থী দের প্রত্যেককে এমন এক একটা ভালো কাজ করতে বলেন, যে কাজের উজ্জ্বলতার রেশে তাদের চারপাশ আলোকিত হবে এবং তারা আলোকিত মানুষ হিসাবে পরিগণিত হবে।



There are no reviews yet.