আব্দুল্লাহ্‌ জামিল

আব্দুল্লাহ্ জামিল
পেশায় একজন হৃদরোগ চিকিৎসক। ১৯৬১ সালের ২৬ জুলাই নরসিংদী জেলার রায়পুরার নোয়াবাদ গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন শ্রাবণ মাসের এক তুমুল বর্ষার দিনে। ছোটবেলায় গ্রামে কাটিয়েছেন কিছুদিন, যার স্মৃতি আজো তাঁর কবিতায় দেখা যায়। তিনি SSC (১৯৭৯) ও HSC (১৯৮১) পাস করেন ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে। ১৯৮৮ সালে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়, বরিশাল থেকে MBBS পাস করেন। তারপর FCPS (Internal Medicine) ও MD (Cardiology) ডিগ্রি অর্জন করেন যথাক্রমে ১৯৯৭ ও ২০০১ সালে। বর্তমানে Consultant- Interventional Cardiology হিসেবে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত আছেন।
ছাত্রজীবন থেকে লেখালেখি শুরু। পেশাগত প্রতিষ্ঠা অর্জন করতে গিয়ে লেখালেখি থেকে বহু বছর দূরে ছিলেন। গত আট বছরের কিছু বেশি সময় ধরে নিয়মিত লেখালেখি করছেন। এটা উনার দশম কাব্যগ্রন্থ।

আব্দুল্লাহ্‌ জামিল
Show:
Filter
25% Off

নির্মোহ পৃথিবীর কথা – আব্দুল্লাহ্ জামিল

Highlights:

নির্মোহ পৃথিবীর কথা, নামের মধ্যে একধরনের সত্যের অহংকার এবং সাহসের স্বচ্ছরূপ দেখতে পাওয়া যায়। নামকরণ কবির একটি গ্রন্থের তাৎপর্যপূর্ণ সংযুক্তি। হঠাৎ কখনো নামকরণের সঙ্গে বইয়ের বিষয়ের কোনো মিল থাকে না। তবে নামকরণ যে লেখকের সুচিন্তিত একটি অধ্যায়, তা লেখকমাত্র জানেন। আব্দুল্লাহ জামিল একজন স্থিরমগ্ন কবি। তিনি চিকিৎসা পেশার ব্যস্ততার কারণে, খুব বেশি লিখতে পারেন না। তবে, খুব যে কম লেখেন তাও নয়। বর্তমান ‘নির্মোহ পৃথিবীর কথা’ কাব্যগ্রন্থে তিনি কখনো নস্টালজিক, কখনো প্রকৃতিপ্রেমিক, কখনো প্রতিবাদী, কখনো কোমল। তবে তার প্রতিটি উচ্চারণই অকপট, সরল ও সাবলীল। এটি কবিতার একটি অনমনীয় গুণ। ছন্দসচেতনতা তার কবিতাকে আভিজাত্য এনে দিয়েছে। প্রাজ্ঞতা দিয়েছে। তিনি কথা বলার ঢঙে কবিতা লিখে চলেন, তবে তার লেখা বলার চেয়ে অলংকৃৃত। বইয়ের কবিতাগুলোতে কোথাও কোনো ঝুলে পড়া বা মেদস্বর্বস্ব অতিকথন নেই। টানটান সাবলীলতায় তিনি একবার প্রেম আর একবার বিষাদের সংগীত শোনান। তবে তার কবিতার সময় ও মৃত্যুচেতনার বিষয়টি গভীর তাৎপর্য বহন করে। প্রিয়জনের কাছ থেকে অবহেলা, প্রত্যাখানের মতো অনাকাক্সিক্ষত বিষাদও তার কবিতার অন্যতম সমাপ্তি। কবির নির্বাচিত শব্দ আর আর অলংকৃত বিন্যাস, তাকে পরিণতি দিয়েছে। শব্দ ও বাক্যের পরিমিতি বোধ ও আবেগের নিয়ন্ত্রণ তার কবিতার নিটোল চারিত্র।

-ওবায়েদ আকাশ
কবি ও সাংবাদিক

Nirmoho Prithibir Katha - Abdullah Jamil

$ 2.38
25% Off

নির্বিকার কফির ঘ্রাণ (গৌরী সিরিজ- ৩) – আব্দুল্লাহ্‌ জামিল

Highlights:

কবি আব্দুল্লাহ্ জামিল সমকালীন বাংলা কবিতার একজন সনিষ্ঠ সাধক। একাধারে তিনি কবি, সঙ্গীতশিল্পী, গীতিকার ও পেশায় হৃদরোগ বিশেষজ্ঞ। তাঁর কবিতা পাঠ এক ধরনের নিমগ্নতার ঘোরে পরিভ্রমণ করায়। বন্ধুত্ব বা আন্তরিকতার সুবাদে হোক, তাঁর প্রায় প্রতিটি গ্রন্থ ও কবিতা পাঠের সুযোগ হয়েছে। তাঁর কবিতার প্রধান প্রবণতা হলো, যেন তিনি কবিতায় স¤পূর্ণ নির্লিপ্ত থেকে অত্যন্ত বলিষ্ঠ উচ্চারণ করেন। অত্যন্ত কমনীয় সুরে গভীর ও উচ্চকিত বোধের চূড়ান্তে পৌঁছে দেন পাঠককে। তাঁর কবিতাগুলি আকারে ছোট কিন্তু বিষয় ও উচ্চারণে ব্যাপক প্রেক্ষাপট। গৌরী সিরিজ তাঁর কবিতার একটি উল্লেখযোগ্য অংশ। তাঁর পাঠকগণ হয়তো অনেকটা নিশ্চিন্ত হয়েছেন যে, এই গৌরী কবিকে আচ্ছন্ন করেছে। গৌরী সিরিজের প্রতিটি কবিতার মধ্য দিয়ে তিনি স্বদেশ, সমাজ, বিশ্ব রাজনীতি থেকে মানবমন, একাকিত্ব, বিচ্ছিন্নতা, প্রেম, বিরহ, বিষাদ কিংবা অসিÍত্ব-অনস্তিত্বের টানাপোড়েনও ধারণ
করেছেন। গৌরী সম্মুখে বসে নেপথ্যে রেখেছেন এক বিশাল কালখণ্ড, যা কবির ভাবনায়-মননে।
‘নির্বিকার কফির ঘ্রাণ’ গৌরী সিরিজের তৃতীয় পর্ব। এ গ্রন্থের কবিতাগুলো ঋজু, নির্মেদ ও সাবলীল।
ছন্দোবদ্ধ কবিতাগুলো কখনো কখনো প্রবল শক্তিশালী হয়ে কবির শক্তিকে ইঙ্গিত করেছে।
আব্দুল্লাহ্ জামিলের কাব্যভাষা সমসাময়িক ও শব্দ নির্বাচনে তিনি সতর্ক পরিব্রাজক। কবিতার মেটাফোর ও চিত্রকল্পগুলো নতুন ভাবনাতাড়িত কবির গভীর অনুধ্যান।

— কবি ওবায়েদ আকাশ

Nirbikar Kofir Ghran - Gouri series- 3

$ 2.12
25% Off

অলীক ভবিষ্যতে নির্জন অতীত

Highlights:

অলীক ভবিষ্যতে নির্জন অতীত

একদিন হয়তো নিতান্তই খেয়ালের বশে
মৃত্যুকে আলিঙ্গন করে আত্মহারা হবো
উল্লাসে উদ্ভাসিত মন তখন আরবী ঘোড়া
দিক্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে যাবে অলীক ভবিষ্যতে।

আমার যত গান সুর হারিয়ে কাঁদবে
তার বেদনার মর্মধ্বনি বাজবে না কারো বুকে
বাণীগুলো তখন আবেদনহীন এতিম সন্তান
কোথায় গিয়ে আত্মাহুতি দিতে গিয়ে লাঞ্ছিত হবে।

ওজনের স্তর কমে গিয়ে যেদিন আকাশ বিবর্ণ হবে
সেদিন তো খোঁজ করে পাবে না আর
কোনো বিফল কবির মৃত আত্মাকে
তার চেয়ে বরং নির্জন অতীতেই করুক বসবাস।

০৬.০৭.২০১৯

অলীক ভবিষ্যতে নির্জন অতীত

$ 1.32
40% Off

বাতাসের সাথে বচসা

Highlights:

বাতাসের সাথে বচসা

নদীর কিনারে বসে যেন কান্না শুনি
নাকি নদী তার দুঃখ বাজায় অন্তরে
কুলকুল শব্দে বয়ে যায় সেই কান্না

অনুযোগ অভিযোগে তুলছে অনুরণন মনে
ফুলে ফুলে প্রজাপতি পরাগায়নের ক্লান্তি নিয়ে
বিশ্রামের আয়োজন মরু বালুকায়

বাতাসের সাথে সব বচসা কথন
জ্বালায় ক্রোধের এবং প্রতিশোধের অনল

০৬.০৫.২০১৮

বাতাসের সাথে বচসা

$ 1.06
40% Off

জীবনের বকেয়া বিল

Highlights:

আব্দুল্লাহ জামিল পেশায় একজন হৃদরোগ চিকিৎসক। ১৯৬১ সালের ২৬ জুলাই নরসিংদী জেলার রায়পুরার নোয়াবাদ গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহন করেন শ্রাবন মাসের এক তুমুল বর্ষার দিনে। ছোটবেলায় গ্রামে কাটিয়েছেন কিছুদিন যার স্মৃতি আজো তাঁর কবিতায় দেখা যায়। তিনি SSC (১৯৭৯) ও HSC (১৯৮১) পাস করেন ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে। ১৯৮৮ সালে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়, বরিশাল থেকে গইইঝ পাস করেন। তারপর FCPS (Internal Medicine) ও MD (Cardiology) ডিগ্রী অর্জন করেন যথাক্রমে ১৯৯৭ ও ২০০১ সালে। বর্তমানে Consultant –Interventional Cardiology হিসেবে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত আছেন।

 

ছাত্র জীবন থেকে লেখালেখি শুরু। পেশাগত প্রতিষ্ঠা অর্জন করতে গিয়ে লেখালেখি থেকে বহু বছর দূরে ছিলেন। গত চার বছরের কিছু বেশি সময় ধরে নিয়মিত লেখালেখি করেছেন। এটা উনার সপ্তম কাব্যগ্রন্থ।

 

প্রকাশিত অন্যান্য গ্রন্থ:

কাব্যনাট্য:

পুনরাবৃত্তি (ই-বই, অক্টবর, ২০১২)

কাব্যগ্রন্থ:

অরণ্যে যাবো গৌরী (একুশে বইমেলা, ২০১৩)

স্বপ্নের ফানুশ পুড়ে (একুশে বইমেলা, ২০১৪)

চলো অসম্ভবে যাই (একুশে বইমেলা, ২০১৫)

কোলাজ কার্টুন (একুশে বইমেলা, ২০১৫)

আড়মোড়া ভাঙে ঘুমন্ত শহর (একুশে বইমেলা, ২০১৬)

অতল মন (জুন, ২০১৬)

…………………………..

জীবনের বকেয়া বিল

$ 1.13
Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping