এলিজা বিনতে এলাহী

এলিজা বিনতে এলাহী
Show:
Filter
25% Off

রোড টু পামির : ইতিহাস ও আদিম প্রকৃতি যেখানে মিশেছে – এলিজা বিনতে এলাহী

Highlights:

ভ্রমণ তাঁর নেশা। বেরিয়ে পড়েন যখন-তখন। কখনও সপরিবারে, কখনও সবান্ধব, কখনও শুধু নিজের সঙ্গে। তাঁর আকর্ষণের বিষয় ইতিহাস। সম্প্রতি ভ্রমণ করে ফিরেছেন পৃথিবীর ছাদখ্যাত পামির মালভূমির এমাথা-ওমাথা।
মধ্যএশিয়ার দেশ তাজিকিস্থানের পামির মালভূমির পুরো অঞ্চলটির নাম গর্নো-বাদাখশান প্রদেশ। স্থানীয়রা বলেন পামির হাইওয়ে। যুগে যুগে বণিক, তীর্থযাত্রী, রাজবন্দি, প্রত্নসন্ধানী অভিযাত্রীদলের রেশমপথ। তাজিকিস্থানের ৪৫ ভাগ স্থান জুড়ে রয়েছে এই পাহাড়ি অঞ্চল। ১০ দিনের রোড ট্রিপে তিনি ভ্রমণ করেছেন তাজিকিস্থানের ৪টি ঐতিহাসিক শহর আর পামির মালভূমির ৪টি জেলা। তাছাড়াও এই রোড ট্রিপে কত ছোটো-ছোটো শহর, গ্রাম, পার্বত্য অঞ্চল ছুঁয়ে গেছেন, খানিক থেমেছেন তার ইয়ত্তা নেই।
তাজিকিস্থানের প্রাচীন ইতিহাস, পামির মালভূমির আদিম প্রকৃতি, প্রাচীন বণিকদের রেশমপথ, মানুষ, সংস্কৃতি, খ্যাদাভাস, জীবন- সব মিলেমিশে বাংলাদেশি ভ্রমণকারী এলিজা বিনতে এলাহী রচনা করেছেন মধ্যএশিয়ার প্রাচীন রাজপথ ভ্রমণের এক আকরগ্রন্থ ‘রোড টু পামির’।

Rode To Pamir : Itihas O Adim Prokriti Jekhane Misheche - Eliza Binte Elahi

$ 4.73
25% Off

পূর্ব আফ্রিকার তিনকাহন – এলিজা বিনতে এলাহী

Highlights:

রহস্য ও বৈচিত্র্যের মহাদেশ আফ্রিকা! দীর্ঘ এক পথ চলে গেছে দেশ হতে দেশান্তরে! সেই রহস্যে মোড়া ভূখণ্ডের প্রতিটি অঞ্চলের প্রাচীন ইতিহাস, সংস্কৃতি, ভৌগলিক বৈচিত্র্য  যে কোন ভ্রমণকারী ও ভবঘুরের আগ্রহের স্থান।

“পূর্বআফ্রিকার তিনকাহন” একজন বাংলাদেশী নারী ভ্রমণকারীর পূর্ব আফ্রিকার তিন দেশ – কেনিয়া, উগান্ডা ও রুয়ান্ডা’র ভ্রমণ আখ্যান। লেখক পথ চলতে চলতে প্রাচীন ইতিহাসের মুখোমুখি হয়েছেন, দেখেছেন নানা জনপদ, জানবার চেস্টা করেছেন তাদের সংস্কৃতি, বুঝতে চেয়েছেন নানাবিধ ভাষার রহস্য। সেই সব আবেগ, অভিজ্ঞতা, অনুভূতি, স্বীকারোক্তি ও কৈফিয়তের হিসেবনিকেশ নিয়েই আবর্তিত “পূর্বআফ্রিকার তিনকাহন” ।

Purbaafricar Tinkahon by Eliza Binte Elahi

$ 5.74
Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping