মুখোশরাজ্যের উপাখ্যান – মোহাম্মদ শাহজামান শুভ

Mukhoshrajyer Upakhayan - Mohammad Shahzaman Shuvoh

Author: মোহাম্মদ শাহজামান শুভ
Cover By: নির্ঝর নৈঃশব্দ্য
ISBN: ৯৭৮-৯৮৪-২৯৮৬০-৫-৫
Publish Date: অক্টোবর ২০২৬

$ 2.87

25% Off
In Stock
Highlights:

মুখোশরাজ্যের উপাখ্যান সমকালীন সমাজের ভণ্ডামি, আত্মপ্রবঞ্চনা, ক্ষমতার প্রহসন ও মূল্যবোধের অবক্ষয় নিয়ে রচিত এক ব্যতিক্রমী ব্যঙ্গগল্পের সংকলন। হ্যাশট্যাগের নায়ক থেকে কলমের কালি-সম্রাট, উন্নয়নের প্রচারক থেকে সমালোচনার মহামান্য আসন-কাল্পনিক জনপদ ও বিচিত্র চরিত্রের আড়ালে লেখক তুলে ধরেছেন আমাদের চেনা সমাজের নানা অসংগতি ও অস্বস্তিকর বাস্তবতা। এখানে হাস্যরসের আড়ালে লুকিয়ে আছে তীক্ষ্ণ প্রশ্ন, ব্যঙ্গের ভেতরে আত্মসমালোচনার আহ্বান। বইটি কেবল অন্যের মুখোশ উন্মোচন করে না, পাঠককেও দাঁড় করায় নিজের আয়নার সামনে। কারণ মুখোশের ভিড়ে সবচেয়ে কঠিন কাজটি হলো নিজের প্রকৃত মুখ চিনে নেওয়া।

Description

Description

মোহাম্মদ শাহজামান শুভ শিক্ষক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, কবি ও সমাজমনস্ক লেখক। ১১ এপ্রিল ১৯৮০ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তাঁর শেকড় তিতাস উপজেলার শাহাবৃদ্ধি গ্রামে। রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস ও এমএড ডিগ্রিধারী এই লেখক পেশায় শিক্ষক হলেও লেখালেখি তাঁর আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। উপন্যাস দিয়ে তাঁর সাহিত্যযাত্রার শুরু। পরবর্তীতে গল্প, প্রবন্ধ, কবিতা, ভ্রমণকাহিনি, রম্যরচনা ও জীবনীগ্রন্থসহ বিভিন্ন শাখায় তিনি লিখেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে জীবন পুতুল খেলার গল্প, শিক্ষকতার করোনাকালীন দিনলিপি, উল্টো দুনিয়ার সোজা গল্প, শাহাবৃদ্ধির বাতিঘর, আলোর মিনার সেকান্দার মাস্টার ও মুখোশপুরের মহারাজনীতি। সহজ ভাষায় গভীর  জীবনবোধ, সমাজবাস্তবতা ও মানবিক অনুভব তুলে ধরা তাঁর লেখার প্রধান বৈশিষ্ট্য। হাসির আড়ালে সমাজের অসংগতি ও মানুষের নানা মুখ  উন্মোচনে তাঁর রম্য ও ব্যঙ্গরচনায় রয়েছে স্বতন্ত্র স্বর।

Additional information

Additional information

Weight0.258 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “মুখোশরাজ্যের উপাখ্যান – মোহাম্মদ শাহজামান শুভ”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping