Short Story (ছোটগল্প)

Short Story (ছোটগল্প)
Show:
Filter
25% Off

অর্ক নিখোঁজ – সিরাজউদ্দিন আহমেদ

Highlights:

শিশু-কিশোরদের গল্প পাঠের নির্মল আনন্দ হাস্যরস প্রদান লেখকের মূল উদ্দেশ্য। গল্পের ধারাবাহিকতায় কখনো কখনো গৌণ বিষয়ে হিসেবে এসেছে সমাজের নানা অসঙ্গতির প্রতি তীর্যক বিদ্রুপ, হাস্যরস, মানবিকতা ও শিক্ষণীয় কিছু উপাদান। যাদের উদ্দেশ্যে গল্পগুলো লেখা হয়েছে আমার বিশ্বাস গল্পের নানা কর্মকান্ডে শিশু কিশোরদের মুখে হাসি ফোটাবে, তেমনি ভালো মন্দের মতো কিছু মৌলিক প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবে ‘অর্ক নিখোঁজ’ বইটি। বড়রাও পড়ে হাস্যরসের নির্মল আনন্দ থেকে বঞ্চিত হবেন না। হয়তোবা ফিরেও পাবেন কৈশোরের কোনো খন্ডিত স্মৃতি। বইয়ের গল্পগুলো ইতিপূর্বে ধানশালিকের দেশ, কিশোর বাংলা ও বিভিন্ন জাতীয় দৈনিকের শিশুকিশোর পাতায় প্রকাশিত।

Arko Nikhoj by Serajuddin Ahmed

$ 3.09
25% Off

ভূতের কবলে ওরা তিনজন – জোনাকী দত্ত

Highlights:

এই বইটি প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে মূলত: আমার শিক্ষার্থীদের অনুপ্রেরণায়। অনেক দিন ধরে ওরা আমাকে ভূতের গল্প লেখার জন্য উৎসাহ দেয়। দশটা গল্পের মধ্যে চার পাঁচটার মতো গল্প পত্রিকা ও শিশু সাহিত্য গ্রন্থে প্রকাশিত হয়। এখানে প্রতিটি গল্পে শিশু কিশোরদের ঠাকুরমার কাছে ভূতের গল্প শোনা, ভূতকে নিয়ে কল্পনা করা, একাকিত্বে ভূতকে সঙ্গী মনে করা, ভূতের লেখাপড়ায় আগ্রহ, পরীর সাথে ভূতের বন্ধুত্ব, বাসাবাড়িতে ভূতের আতঙ্ক, বল আনতে গিয়ে ভূতের কবলে পড়া, করোনা কালীন সময়ে শ্মশানে লাশদের আহাজারি, শাকচুন্নী ও মেছো ভূতের গল্প, ভূত মামার সাহায্যে ফল খাওয়া সহ আরো নানান চমকে দেয়ার মতো কাহিনী সহজভাবে বর্ণনা করা হয়েছে। আশা করি এই গল্পগুলো পাঠকদের মনে রেখাপাত করবে। ছোটদের পাশাপাশি বড়রাও এই গল্পগুলো পড়ে উপভোগ করবে।

Vuter Kabole Ora Tinjon by Jonaki Dutta

$ 2.21
25% Off

মন্টু মামার বিয়ে – মুহাম্মদ বরকত আলী

Highlights:

‘মন্টু মামার বিয়ে’ রম্য ও কিশোর গল্পগ্রন্থ। বইটির একেকটি গল্প পাঠককে একেকটি জগতের সাথে পরিচয় করে দেবে। ‘মানুষের মুখোশ’ এমন একটি গল্প যা একজন সত্য মানুষের পরিচয় বহন করে। সত্য মানুষেরা সমাজ ও দেশের কল্যাণে কাজ করে। তারা দেখতে পায় মানুষের মুখোশের আড়ালে আসল মানুষ। ‘পালপাড়া ও মৃৎশিল্প’ গল্পটি শেখাবে মানুষে মানুষে জাত ভেদাভেদ ভুলে বিপদে একজন বন্ধুর পাশে কীভাবে দাঁড়াতে হয়। ‘নিলয়ের স্বপ’ গল্পটি পড়ে কিশোর মনে তৈরি হবে আত্মবিশ্বাস। বাড়বে নিজের প্রতি বিশ্বাস। নিলয় শিখিয়ে দেবে মানুষ তার স্বপ্নের সমান বড়ো। প্রতিকূলতাকে পাশ কাটিয়ে কীভাবে নিজের চেষ্টায় স্বপ্নের কাছে পৌঁছাতে হয়। এমনই প্রতিটি গল্প শুধুই গল্প নয়। প্রতিটি গল্পে আছে হাসি, আনন্দ আর কিশোরের স্বপ্নের জগৎ। গল্পগুলো কখানো হাসাবে, কখনো ভাবাবে। আমার বিশ্বাস বইটি সব বয়সি পাঠকের সাহিত্যপ্রেমী মনের খোরাক জোগাতে কিছুটা হলেও সাহায্য করবে।

মুহাম্মদ বরকত আলী
মেহেরপুর

Montu Mamar Biye by Muhammad Barkat Ali

$ 2.21
25% Off

তিনমাথার সেই মানুষটা- রাহমান ওয়াহিদ

Highlights:

একটা কুঁড়েঘরের সামনে অবশেষে এসে থামে তনু। মানে ওকে থামানো হয়। চোখ মেলে দেখে-ওই কুঁড়েঘরের দরজায় বসে আছে অদ্ভুত এক মানুষ। তিনটে মাথা তার। তিনটি মাথাই দেখতে একই রকমের।  মুখ ভর্তি সাদা দাঁড়ি। ভীষণ ভয় করে তনুর এমন অদ্ভুত মানুষ দেখে। তখন তিনটি মাথা একই সঙ্গে তনুকে লক্ষ্য করে বলে ওঠে,
‘ভয় পেয়ো না। আমিও তোমাদের মতোই মানুষ। তবে একটু আলাদা। আমি জানি তুমি তনু। তুমি গান জানো। নাচতে জানো ভালো। তুমি ভালো মেয়ে। তোমাকে আমিই এনেছি। আমার নিঃশ্বাসের বাতাসই তোমাকে টেনে এনেছে। ভয় নেই। তোমার কোন ক্ষতি করবো না’।
লোকটার কথা শুনে ভয়টা একটু কমে তনুর। বলে,
‘কিন্তু কেন? আমাকে তোমার কী দরকার? আমি বাড়ি যাবো। আমাকে যেতে দাও। সন্ধ্যা নেমে আসছে। বাবা, মা আমার জন্য ভাবছে।’ তিন মাথার লোকটি হেসে বলে,
‘তুমি তো এখন যেতে পারবে না মা। আমার কাজ আগে শেষ হোক।  তার পরেই তোমার ছুটি।’ তনু জানতে চায়,
‘কী কাজ তোমার? না করলে কী করবে?’ তিন মাথা লোক গম্ভীর হয়ে বলে,
‘কাজটা খুব সহজ। চেষ্টা করলেই পারবে। এক জাদুকর অনেক দিন আগে আমাকে এখানে রেখে গেছে। তার কথা শুনিনি বলেই আমার এই অবস্থা।

Tin Mathar Sei Manushta by Raahman Wahid

$ 2.65
25% Off

বেলা অবেলার গল্প – বেবী নাজ করিম

Highlights:

“বেলা অবেলার গল্প”  নামের এই বইটিতে যে গল্পগুলো আছে তা আসলে আমাদেরই গল্প। আমাদের সমাজ, সমাজের মানুষ, এই জনপদ, পরিবেশ, বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠীর নিত্যদিনের গল্প। চরিত্রগুলোও বহুল পরিচিত আমাদের চারপাশের রক্তে, মাংসে গড়া মানুষের মাঝেই সীমাবদ্ধ। এতে মোট বারটি গল্প আছে। তবে প্রতিটি গল্পেই যেমন আছে বিষয় ভিন্নতা তেমনি বৈচিত্র্যময়। অর্থাৎ প্রতিটি গল্পের স্বাদ, গন্ধ আলাদা আলাদা। আমাদের জীবনে ঘটে যাওয়া নিত্যদিনের ঘটনা প্রবাহ, মান অভিমান, প্রেম ভালবাসা, হতাশা পূর্ণতা, বিরহ মিলন, এক কথায় আমাদের জীবনের গল্পগুলোই এখানে রসময় হয়ে স্থান করে নিয়েছে।

Bela Obelar Golpo - Baby Naz Karim

$ 2.91
25% Off

ঘুঘুর মুখে জলপাই পাতা – বাসার তাসাউফ

Highlights:

এই বইয়ে চৌদ্দটি গল্প আছে। চৌদ্দটি গল্পে চৌদ্দ রকমের কাহিনি আছে- একটির সঙ্গে অন্যটির কোনও মিল নেই। প্লট, চরিত্র ও বর্ণনায় আছে আলাদা আলাদা বৈশিষ্ট্য। সব গল্পই উত্তম পুরুষে লেখা হয়েছে, একটি বাদে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে মনোলগ। এটিই বাসার তাসাউফের লেখালিখির স্বতন্ত্র ধাঁচ। জীবনের গভীরে তার অনুসন্ধিৎসু অভিগমন আছে। তাই গল্প সাজাতে গিয়ে কাল্পনিক পথে খুব বেশি হাঁটতে হয় না। তাঁর গল্পের কাহিনিতে অভিনবত্ব, সুচারু ভাষাশৈলী, কাব্যিক বর্ণনা- ক্লান্তিকর পাঠের অস্বস্তিতে পড়তে হয় না পাঠককে। ঘটনা বর্ণনায় মেদ কিংবা অসংযত আবেগের প্রকাশ নেই। একই সঙ্গে কালাকাল, উত্তরণ-সন্তরণ অতিক্রম করে বাস্তবের গাছতলায় আশ্রয় নেয়। এখানেই বাসার তাসাউফের গদ্যভাষা ব্যতিক্রমী।
গল্পের বইয়ে একসঙ্গে কয়েকটা গল্প পড়া যায়। এতে সুবিধা যেমন আছে অসুবিধাও আছে। সুবিধা হলো- একটি দীর্ঘ স্কেপের মধ্যে বা দৃশ্যের পর দৃশ্য চিহ্নিত করতে করতে পাঠ চালিয়ে যাওয়া যায়। আর অসুবিধা, মনোটনি। তবে এই বইয়ের গল্পগুলোর বিষয়-বৈচিত্রের কারণে সেটা অতিক্রম হয়ে গেছে। এছাড়াও প্রতিটি গল্পের ভাষা সহজ ও প্রাঞ্জল। ছোট-ছোট শব্দ, বাক্য গঠন, উপমা, কাঠামো, কাহিনিতে বৈচিত্র ও অনুপম কাব্যিক গদ্য পাঠককে বুঁদ করে রাখে মন্ত্রমুগ্ধের মতো। প্রথম গল্প ‘এলেন পোর বিড়াল হয়ে এসেছিল’ থেকে ‘ইউ টার্ন’, ‘কখনও মাস্টার হতে চাইনি’, ‘একই আকাশের নিচে’, ‘তৃতীয় প্রজন্ম’, ‘দিব্যনারী’, ‘চোখের মধ্য দিয়ে মনের ভেতরে’, কিংবা ‘বিষণ্ন স্মৃতির প্রসন্নতায়’ গল্পগুলোতে গদ্যের সরু সাঁকোতে স্বচ্ছন্দ হেঁটে বেরিয়েছেন লেখক, সঙ্গে পাঠকও হেঁটে যেতে পারে তরতর করে। এটাই বোধহয় সার্থক শিল্পের আয়না। যেখানে নিজের প্রতিবিম্ব দেখার পাশাপাশি পাঠককেও দেখার সুযোগ করে দেওয়া হয়েছে।
আদিমকালের গুহাচিত্রের সাংকেতিক রেখা নয়, আধুনিককাল বা উত্তরাধুনিককালের রিয়েলিজম বিমূর্ত ক্যানভাসে শিল্পের মৌলিকতা ও অভিনবত্ব প্রকাশিত হয়েছে এই বইয়ের গল্পগুলোতে।

Ghughur Mukhe Jolpai Pata - Basar Tasauf

$ 2.65
25% Off

শেষ অধ্যায় – পিয়ারা বেগম

Highlights:

রূদ্ধদ্বার কক্ষে আমরা দুজন! বাস্তবে কেউ কারও নই। তবুও কেন জানি দুজনই যেন দুজনার। মৃদুল একই প্লেটে আমাদের খাবারটা নিয়েছে। আমার হাতটুকু ধরে ও আমাকে নিজ হাতে খাইয়ে দিলো। আমিও যেন ওর হাতের খাবারটুকু সসম্মানে খেলাম। মনে মনে আজ যেন ওকে গোটা হৃদয়টাই দিয়ে দিলাম।

কতটা ভালোবাসার প্রস্রবণ ভেতরে থাকলে এমনটি করতে পারছি। এই যে এতটা বছর ওকে নিয়ে দিবারাত্রির স্বপ্ন- অনুভূতির ভেতরে ঘুরুপাক খেতাম, রাতের ঘুম কখনও নির্বিঘ্ন ছিল না, এতটা হৃদয়যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি। অথচ আজ? ওকে কাছে পেয়ে মনে হচ্ছে প্রেম জীবনের উজ্জ্বলতম মুহূর্ত! মানব অস্তিত্বের সর্বোচ্চ সুখের আস্বাদ দেয় প্রেম। এর পরে কী হবে সে ভাবনাটুকু ভাবার এতটুকু অবকাশ থাকে না। হয়তো একটু পরেই উভয়ই বিমর্ষ মলিন অশ্রুবিধুর মুখখানা নিয়ে বিদায় নেব। চিরদিনের জন্য কেউ আর কারোরই থাকব না। কি কঠিন আর নির্মম বাস্তবতা! তবুও মন কি বোঝে? এই যে এতটা কাছে আছি, এই কাছে থাকা মানে কিন্তু পাওয়া নয়। এই কাছে থাকার মধ্যেও আছে যোজন যোজন ব্যবধান। প্রেম কাছে পাওয়া কিংবা না পাওয়ার পার্থক্য বুঝে না। ও বর্তমানে বিশ্বাসী।

Shesh Adhyay - Piara Begum

$ 2.65
25% Off

ঘোড়ামুখী – জিল্লুর রহমান শুভ্র

Highlights:

জাতীয় দৈনিক, সাপ্তাহিকী, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক ও নানা নামের ছোট কাগজগুলোতে বেশুমার গল্প ছাপা হচ্ছে। দু’চারটে গল্প ছাড়া অধিকাংশ গল্পই বায়বীয় পদার্থের মতো হাওয়া হয়ে যাচ্ছে; কিন্তু কেন? কেন গল্পগুলো অমরত্বের পথে হাঁটছে না? কারণ, সরল বয়ান এবং একই প্রেক্ষাপটের চর্বিত চয়ন। কিন্তু এই গল্পগ্রন্থে জিল্লুর রহমান শুভ্র প্রিজমের মতো নানাবিধ আলো ফেলে গল্পগুলোকে নানা ঢংয়ে বিন্যাস করেছেন। বাস্তবতার সঙ্গে পরাবাস্তবতা ও শ্বাশত আবেগের মিশেল ঘটানো গল্পগুলো পাঠকদের মনস্তত্বের ভূগোলে জেগে ওঠে কুয়াশাবৃত হিমশৈলের মতো; যা একদিকে চিত্তাকর্ষক অন্যদিকে প্রপঞ্চময়। তিনি সোডিয়াম ও ফ্লুরেসেন্সের আলোর নিচে বসবাস করলেও নিভৃতচারী পল্লিকথকের লেপ মুড়ি দিয়ে কুপির আলোয় পুঁথিপাঠ ও হেমন্তের ফসল কাটার গান শুনতে পান; ফলে তার গল্পে নাগরিক জীবনের সুখ-দুঃখ, হাসিকান্না, রিরংসা ও কদর্য অন্ধকার যেমন ধরা পড়ে, তেমনি গ্রামীন চরিত্রগুলোও সেলুলয়েডের মতো জীবন্ত। তাছাড়া, রাজনীতি সচেতন মানুষ হিসেবে ৪৭-এর দেশভাগ ও ৭১-এর মুক্তিযুদ্ধের বয়ান তার অনেক গল্পে উঠে এসেছে নির্মোহ ও নির্মম সংবেদনশীলতায়। পাঠক, বাড়িয়ে বলছি না। নতুন স্ট্যাইলে তার গল্পের বুনন ও ভাষার চমৎকারিত্ব সমানভাবে আপনাদের মুগ্ধ করবে।

Ghoramukhi By Zillur Rahman Shuvro

$ 3.18
25% Off

হ্যালোইনের রাত (দ্বিতীয় সংস্করণ) – নাঈম হাসান

Highlights:

যারা হরর গল্পের ভক্ত, তাদের জন্যে বইটি নিঃসন্দেহে দুর্দান্ত এবং অবশ্যপাঠ্য। এটি একটি হরর কাহিনির সংকলন। বইটিতে মোট এগারোটি গল্প স্থান পেয়েছে। ভূত-প্রেত, পিশাচ-ডাইনি, তান্ত্রিক, সর্পমানবী ও ভ্যাম্পায়ারসহ গা ছমছম করে এমন সকল উপাদানই রয়েছে বইটিতে।
এখানে বড়ো গল্প ‘দ্বিতীয় জীবন’ থেকে সামান্য অংশ তুলে দেয়া হলো : সকালে ঘুম থেকে উঠেই সাবের খবর পেল, অঞ্জলিকে কে বা কারা যেন বীভৎসভাবে খুন করেছে। সারা দেহে আঁচড় আর কামড়ের চিহ্ন। স্কুলের কিছু বন্ধু মিলে দেখতে গিয়েছিল কিন্তু পুলিশের কারণে আর সরাসরি দেখা হলো না। প্রচÐ কান্না পেল সাবেরের, কালকেই ফোনে কথা হলো আর আজ ওর মৃত্যু!
মন খারাপ করেই সন্ধ্যাবেলা দেখা করল ঋতুপর্ণার সাথে। তাকে দেখে বেশ উৎফুল্ল মনে হলো। আজ আরও বেশি সুন্দর লাগছে, যেন রূপ ঠিকরে বেরোচ্ছে ওর।
‘বান্ধবী মারা গেছে দেখে মন খারাপ? আমার পাশে বসেও?’ সাবেরের গালে হাত বুলাতে বুলাতে বলল ঋতুপর্ণা।
‘হ্যাঁ, ছোটোবেলার বান্ধবী এভাবে মারা গেল!’ কোনোমতে বলল সাবের।

Halloweener Rat (Second Edition) by Naim Hasan

$ 2.65
25% Off

মধ্যরাতের নির্বাচন – সোলায়মান সুমন

Highlights:

গল্পকার সোলায়মান সুমনের বেশ কিছু গল্প উৎকৃষ্ট ব্যঙ্গ-রসাাত্মক গল্পের উদাহরণ হিসেবে বাংলাসাহিত্যে স্থান পেতে পারে। ভাষা নির্মাণে লেখকের একটা নিজস্ব শৈলী রয়েছে। সুমনের ভাষা অত্যন্ত কমিউনিকেটিভ। গল্পে তাঁর প্রতীকের ব্যবহার চমকপ্রদ যা পাঠকের চিন্তনে একটা দীর্ঘ চিহ্ন রেখে যায়। লেখকের বেশ কিছু গল্পে ইন্টারটেক্সচুয়ালিটি লক্ষ করা যায়। যেখানে পুরনো প্রচলিত গল্পকে সমসাময়িক প্রেক্ষাপটে পুণনির্মাণের অনুষঙ্গটি চলে আসে। এ বিষয়ে লেখক অত্যন্ত সিদ্ধহস্ত।

 

Madhyorater Nirbachon by Sulaiman Sumon

$ 1.85
25% Off

আধ্যাত্মিক – আরিফুল আলম

Highlights:

দিনের বৃষ্টির চেয়ে রাতের বৃষ্টি অনেক বেশি আবেদন নিয়ে মানুষের কাছে ধরা দেয়। ঝড়ের রাতে মেঘের ডাক মানুষের মনে অজানা এক রহস্যের আভাস দেয়। শিক্ষা সফরে রাঙামাটি গিয়ে এমনই এক ঝড়ের রাতে অতিপ্রাকৃত সব গল্পের আসর জমে ওঠে। গল্পের মধ্যমণি বিশ্ববিদ্যালয়ের ষাটোর্ধ্ব বয়সের একজন অধ্যাপক। মেঝেতে থাকা অর্ধগলিত মোমের আলোর সাথে বৃদ্ধ এই শিক্ষকের তীক্ষ্ণ চোখ আর ভারী গলা পরিবেশকে আরো গম্ভীর করে তোলে। গ্রাম বাংলার প্রচলিত নানান ভৌতিক গল্পের বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা তিনি ছাত্রদের মাঝে উপস্থাপন করেন। এক সময় যখন মনে হতে থাকে অতিপ্রাকৃত বলে কিছু হয় না, সকল কিছুই বিজ্ঞান। ঠিক তখন এই অধ্যাপকের কণ্ঠ হতে ভেসে আসে ভিন্ন সুর। এবার তিনি বলতে আরম্ভ করেন তাঁর জীবনে ঘটে যাওয়া বিচিত্র আর অদ্ভূত সব গল্প । অবারিত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল ঘটনা ব্যাখার মাঝে সীমাবদ্ধ নয়। শেষ বেলায় এসেও কোথায় যেন একটা ‘কিন্তু’ থেকেই যায়…
রাত যত গভীর হতে থাকে আধ্যাত্মিকতা সবাইকে তত আচ্ছন্ন করতে থাকে।

Adhyattik by Ariful Alam

$ 1.85
25% Off

সেদিন বর্ষাকাল – আহাদ আদনান

Highlights:

‘সেদিন বর্ষাকাল’ বইয়ের গল্পগুলো দেশের, মাটির কথা বলে। জাতীয় পর্যায়ে বিভিন্ন উল্লেখযোগ্য সময়ের অভিজ্ঞতার বয়ান জানান দেয়। বায়ান্ন, একাত্তর হয়ে এই বর্তমান সময়ের অনুভূতির উচ্চারণ করে। প্রাপ্তি বা অর্জনের পাশাপাশি হতাশা, আক্ষেপ, সংশয়ের উপলব্ধিতে নাড়া দেয়।

গল্পগুলো যতটা না ঘটনার বর্ণনা করে, তার চেয়ে বেশি চরিত্রের অনুভূতি, মানসিক দ্বন্দ্ব, পারস্পরিক মিথস্ক্রিয়া নিয়ে এগিয়ে চলে। ব্যক্তি বা জাতীয় জীবনের বিমূর্ত আবহের অবতারণা করে। তাই দৃশ্যগুলো মনে হয় ম্রিয়মাণ, অব্যক্ত, মিহি, কিন্তু এর রেশ থেকে যায় মনের কোনো এক গহিনে।

আমাদের জাতীয় জীবনের যাপিত এই ঘটনাগুলোর আবেদন অমূল্য, চিরস্থায়ী। নিজেদের খুঁজতে আমরা বারবার ফিরে যাই এই স্মরণীয় অতীতের কাছে। এই গল্পগুলো তাই কখনো পুরনো, সেকেলে মনে হওয়ার নয়। বরং নিজেকে এর সাথে যুক্ত মনে হবে প্রতিটি শব্দে।

Shedin Borshakal by Ahad Adnan

$ 1.85
Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping