Product Tag: অনুপ্রাণন

অনুপ্রাণন
Show:
Filter
25% Off

অতীতের আলপনা – সুরঞ্জনা মায়া

Highlights:

মানুষের জীবন কি কেবল কতগুলো বছরের সমষ্টি, নাকি সে এক পলল ভূমি? যেখানে জমে থাকে ইতিহাসের পলিমাটি, শৈশবের মায়া আর ঘ্রাণমাখা সব স্মৃতি? ‘অতীতের আলপনা’ বইটিতে সুরঞ্জনা মায়া তাঁর স্মৃতির ঝাঁপি খুলে বসেছেন ঠিক সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে।
এটি কেবল এক ব্যক্তির আত্মজীবনী নয়, এটি একাত্তরের সেই উত্তাল দিনগুলির এক অনন্য সামাজিক দলিল। যুদ্ধের ভয়াবহতা থেকে শুরু করে সুরমা পাড়ের হাড়কাঁপানো শীত, কিংবা বীরাঙ্গনা মায়েদের দীর্ঘশ্বাস আর যুদ্ধশিশুদের বিদেশের মাটিতে শেকড় সন্ধানের যে হাহাকার- লেখিকার কলমে তা যেন এক একটি জীবন্ত চিত্রপট হয়ে ধরা দিয়েছে। ইতিহাসের সেই বিশাল ক্যানভাসে তিনি খুব নিপুণভাবে এঁকেছেন নিজের যাপিত জীবনকে। যেখানে ময়মনসিংহের কৈশোরের বন্ধুদের সাথে কাটানো রোদেলা দুপুর আছে, আছে সিলেটের সেই আসাম টাইপ বাংলোর বারান্দা, আর আছে সুরমা তীরের সেই মায়াভরা দিনগুলো।
এই বইটির অনন্যতা এর ডিটেইলিং-এ। লেখিকা যেভাবে সেই সময়ের রেশনিং ব্যবস্থার বিস্বাদ চাল, চর্বি ভাজা পিঠা কিংবা  প্রত্যন্ত গ্রামের সেই অকৃত্রিম আতিথেয়তার স্বাদ বর্ণনায় এনেছেন, তা পাঠককে এক নস্টালজিক ভ্রমণে নিয়ে যাবে। বড়োদের ভুল বোঝাবুঝিতে কিশোরী মনের সেই ‘বাজে মেয়ে’ অপবাদ থেকে শুরু করে তেত্রিশ বছর পর বন্ধুর সাথে সেই অমীমাংসিত দুঃখ ভাগ করে নেওয়ার যে দর্শন- তা আমাদের শিখিয়ে দেয় ক্ষমা আর ভালোবাসার শক্তি।
নাতনিদের কৌতূহলী প্রশ্নের উত্তরে লেখা এই বইটি আসলে আমাদের ফেলে আসা সেই সময়ের প্রতিচ্ছবি। যারা ইতিহাসকে শুকনো তথ্যের বাইরে রক্ত-মাংসের আবেগ দিয়ে অনুভব করতে চান, তাঁদের জন্য ‘অতীতের আলপনা’ এক অনিবার্য পাঠ। এক জীবনের আনন্দ-বেদনা, প্রাপ্তি-অপ্রাপ্তি আর দেশপ্রেমের এই আলপনা প্রতিটি বাঙালির হৃদয়ে দীর্ঘস্থায়ী দাগ কাটবে।

Otiter Alpona - Suranjona Maya

$ 4.24
25% Off

সোনালতার কবিতা – শেখ নাজমুল হাছান

Highlights:

ওভিদের কাব্যকথা অনেককালের ব্যবধানে আসলে রোমান্সস্বপ্নের গল্প হয়ে ওঠে, খুব সিরিয়াস জায়গাগুলো পেরিয়ে। মেটামরফোসিস সম্পর্কে এমন কথা সত্য। সোনালতার কবিতা সেরকমই রূপান্তর, গল্পের রূপান্তর; প্রেম-বাঁশরী-বিশ্রম্ভালাপ-মাতৃস্নেহ-প্রকৃতি সবটুকু যেন হীরকখণ্ডস্বরূপ স্থিত এক প্যাকেজ। অথচ এ লেখক যখন পাখিডুবি গ্রামের গল্প বলতেন তখন পাখি গল্প হলেও কড়া-উৎকোচে তা মেটাতে হতো কঠোর বাস্তবতা দিয়ে। বাস্তবতা ওই সময়ে তুমুল, কঠোর কিছু ছাড়িয়ে কুবলা খাঁ-র অশ্বক্ষুরের বদলে খুঁজে নিত কবি কোলরিজের ব্যথাতুর মনকে।
শেখ নাজমুল হাছানের সোনালতার কবিতা উইটসমেত মূলত এঁকে-বেঁকে চলা কঠোর ক্লান্তির গল্প। বাস্তবতাই তার পটভূমি; এটি ভাষণে আলাদা, একদম এ-সময়ের গল্প, আলাদা গল্প, ঝরাপাতার সন্নিহিত সম্পর্কের- নিজের কিন্তু সবার, সকলের। আবার জানুন, রোমান্টিকতার খোসা ছাড়িয়ে কীভাবে বুক চিতিয়ে চেনা গল্পটাও চেতনায় রাখা যায়। হাঁটুন ওর সবুজ আগাছা কিছু থেকে এই সোনালতার কবিতা পর্যন্ত। পরিতৃপ্তির অশেষ আনন্দ!

-শহীদ ইকবাল

Sonalatar Kobita - Shakh Najmul Hasan

$ 2.87
25% Off

ছায়ার ভোঁ – চঞ্চল নাঈম

Highlights:

মুহূর্তের সন্দর্ভ দানকারী ব্যঞ্জনাকে চঞ্চল নাঈম এই কাব্যে একান্তে এঁকেছেন। অতিরিক্ত শব্দের ও অনুষঙ্গবিহীন চিত্রকল্পের আসক্তি নেই। এই কাব্যগ্রন্থের কবিতায় পর্যবেক্ষণগুলো স্বাভাবিক, তেমনি অস্বাভাবিকও। ছায়া, গণিত, ডট, অপেক্ষা, নৈঃশব্দ্য, শূন্যতা, সংখ্যা পরিমাপ, সম্ভাবনা ইত্যাদি বিষয়ে তীব্র উপলব্ধি আছে। বিমূর্তে না গিয়েও অপার বিস্ময় শিল্পদক্ষ কবির আয়ত্তে এসে গেছে। আমরা অনেক সময় ভাজ্য, ভাজক, ভাগফলকে মান্যতা দিই, ভাগশেষ ব্রাত্য থাকে। চঞ্চল নাঈম লিখছেন— ‘সব ভাগশেষ/অপ্রয়োজনীয় না।’ সত্যিই তো জীবনে কিছু না কিছু অবশিষ্ট থাকে বলেই, শুরু হয় নতুন কল্পনা। ‘বসে থাকা ঘড়ি’— নয়টি শব্দের কবিতা, যেখানে চিরকালীন বৈজ্ঞানিক সত্য আবর্তিত। আধুনিকতার নিয়ামক হলেও বিভিন্ন কারণে যন্ত্র রুদ্ধ হয়ে যায়। বাস্তবতার গতি কখনো রুদ্ধ হয় না। ‘ছায়ার ভোঁ’ নামকরণ থেকেই বিস্ময়। এরপর প্রতিটি কবিতায় চমক, ভিন্নভিন্ন পর্যবেক্ষণে। প্রতিটি কবিতার শিল্পসম্মত হয়ে ওঠা বিস্ময় সৃষ্টি করে। হয়ে ওঠার চারুশিল্পকে ভাষাদক্ষতার সঙ্গে নিষ্পন্ন করেছেন চঞ্চল নাঈম। কাঁথাস্টিচের সূক্ষ্ম-সূক্ষ্ম শৈল্পিক মেধা স্বল্পশব্দে ব্যবহৃত হয়েছে। ‘আমার ছায়া/মাটিতে পড়ে/কিন্তু/ওজন অনুভব করি না’— সহজ সত্য, কাব্যের সত্যে পরিণত। ডট চিহ্নকে নিয়ে কতো মধুর বচন রচিত হয়, সেটা ‘ডট’ কবিতার পাঠে বিস্ময়ের সঙ্গে লক্ষণীয়। এই কাব্যের প্রতিটি কবিতা বিমূর্ততা ছাড়াই জীবনের বহু না-দেখা অবস্থাকে ইঙ্গিত করছেন কবি।

অলোক বিশ্বাস
পশ্চিমবঙ্গ, ভারত

Chayar Vo - Chanchal Nayeem

$ 2.12
25% Off

নীল আগুনে পুড়ে গেছে বিশটি আঙুল – রেহানা বীথি

Highlights:

পৃথিবী নানাবিধ যুদ্ধে জর্জরিত। মানুষের শরীরের রক্ত মনের রক্ত ঝরছে অবিরাম এইসব নিদারুণ যুদ্ধের আঘাতে আঘাতে। মানুষকে ঘিরে আছে বোমা-বন্দুক : ঘিরে আছে ঝড়-ঝঞ্ঝা-বন্যা-খরা : ঘিরে আছে ক্ষুদ্রতম ও দীর্ঘতম নানারকম স্বার্থের ফিতা। মানুষের মুক্তি যেন নাই।
মুক্তি যে একবারেই নেই তা কিন্তু নয়, আছে। এই মুক্তির অপরূপ রূপ দেখার জন্য আমাদের প্রবেশ করতে হবে কবি রেহানা বীথির ‘নীল আগুনে পুড়ে গেছে বিশটি আঙুল’ কাব্যগ্রন্থে। প্রেমমাধুর্যে পূর্ণ কবিতার এই বইটি আমাদের দেখিয়ে দেয় হাজারও যুদ্ধ এবং যুদ্ধপ্রায় অবস্থা থেকে মুক্তির প্রয়োজন আর এই মুক্তি নিয়ে বসে আছে প্রেম। আমাদের পৌঁছতে হবে প্রেমের নরম পরশের কাছে। সেখানে পৌঁছতে পারলেই প্রেমের স্নিগ্ধ পরশে মানুষ পূর্ণ হবে; আনন্দের শস্যে ভরে উঠবে জীবন। এই আনন্দ শস্য থেকে জন্মে যাবে আরও আরও আনন্দ।
যুদ্ধের পক্ষে থাকা বোমা বারন্দ বন্দুক। যুদ্ধের পক্ষে থাকা ঝড় ঝঞ্ঝা বন্যা; যুদ্ধের পক্ষে থাকা ক্ষুদ্রতম বা দীর্ঘতম স্বার্থের ফিতা ক্ষয় হয়ে যাবে প্রেমের কোমল পরশে। কারণ ‘প্রীতিতে গন্ধরাজ’ ফোটে। কবিতাগুলো বলে দেয়- প্রেমের পাথর শুধু পাথর নয়, এ পাথর ‘আশ্চর্য পাথর’; প্রেমের যে আগুন তা ‘মিঠিমিঠি আগুন’ : প্রেমের ভেতর দিয়ে দেখা অন্ধকার ‘রঙিন অন্ধকার’, এ ‘অন্ধকারে সুগন্ধ’ আছে। প্রেমের ভেতর দিয়ে যা ঘটে তার সবই মানবিক; ব্যক্তিজীবনের জন্যেও, পৃথিবীয় জীবনের জন্যেও। সুতরাং প্রেমের ‘নীল আগুনে’ পোড়া বা প্রেমের জলে ভেজা দুই-ই শান্তির, দুই-ই অপার্থিব সুখের। প্রেম মধুর : প্রেমের কবিতা পড়া এবং তা অনুভব করাও মধুর। এসব কথা সত্য হয়ে আছে কবি রেহানা বীথির প্রেমবাস্তবতার কবিতাবই ‘নীল আগুনে পুড়ে গেছে বিশটি আঙুল’-এ। সুতরাং কবিতাবইটিতে ডুব দেওয়া যায় নির্দ্বিধায়।

আনিফ রুবেদ
কবি ও কথাকার

Neel Agune Pure Geche Bishti Angul - Rehana Bithi

$ 2.12
25% Off

ট্রুথ অর ডেয়ার – আব্দুল্লাহ্ আল বাকী

Highlights:

বইটিতে আধুনিক জীবনের জটিল মনস্তাত্ত্বিক টানাপোড়েন, সম্পর্কের ঘাত-প্রতিঘাত, নৈতিক সংকট, প্রতারণা ও সামাজিক নির্মম বাস্তবতার এক বহুমাত্রিক চিন্তার প্রতিফলন ঘটেছে। বইটির বিভিন্ন পটভূমিতে কয়েকটি সতন্ত্র গল্প সন্নিবেশিত হয়েছে, যার প্রতিটি মানবচরিত্রের অবচেতন মন ও জীবনের অন্ধকার দিকগুলোকে উন্মোচন করে। প্রতিটি গল্পেই প্রকাশ পেয়েছে, মানব মনের গোপন বাসনা, যৌনতা, সমাজ ও ব্যক্তির মনস্তাত্বিক দ্বন্দ্বের নিখুঁত বিশ্লেষণ। গল্পের চরিত্রগুলো অদ্ভুত এক টানাপোড়েনে ক্ষতবিক্ষত, যা পাঠককে জীবনের গভীর ও নির্মম সত্যের মুখোমুখি দাঁড় করাবে বলেই মনে করি।

Truth Or Dare - Abdulla Al Baky

$ 2.65
25% Off

নিয়ন্ত্রক – মঞ্জু সরকার

Highlights:

এক পার্কিনসন রোগীর অস্বাভাবিক কম্পিত জীবনে অনুভূত হয় অস্থির সময়ের স্পন্দন। গ্রামীণ সামন্তবাদী পরিবার থেকে উঠে আসা দুই ভাই বাচ্চু ও সাচ্চু। একাত্তরের  মুক্তিযোদ্ধা বাচ্চু গৃহত্যাগী হয়ে স্বাধীন দেশে সমাজতান্ত্রিক সমাজ নির্মাণের রাজনীতিতে নিবেদিত, বিপ্লবী ও নাস্তিক। অন্যদিকে সাচ্চু আজন্ম ভীরু স্বভাবের আস্তিক, পারিবারিক দায়-দায়িত্ব পালনে ব্যাংকের বাঁধা চাকরিজীবী। দুরারোগ্য পার্কিনসন রোগে আক্রান্ত হওয়ার পর আত্মনিয়ন্ত্রণে অক্ষম সাচ্চু জীবনের  গভীর-গোপন সত্য শোনাতে স্মৃতিকথা লেখে। যাপিতজীবনের বাস্তবে ও কল্পলোকে চাওয়া-পাওয়ার সরস বয়ানে একদিকে বিবাহ নামক সম্পর্কের বিষগেরোর যন্ত্রণা, অন্যদিকে ভালোবাসার বিকৃত ফাঁদে আনন্দ-তৃষ্ণায় অবিস্মরণীয় হয়ে ওঠে মারিয়া, হেনা, শেফালি, টিয়া প্রমুখ নারীচরিত্র। উন্মোচিত হয় সমাজের কদর্য চেহারা। সাচ্চুর জীবনকথা পাঠকমনেও প্রশ্ন জাগায়, পরিবারের ভাঙা-গড়া, স্বার্থের সংঘাত এবং সুখ-অসুখে আন্দোলিত জীবনের প্রকৃত নিয়ন্ত্রক আসলে কে?

Niontrok - Manju Sarkar

$ 4.24
25% Off

অনশ্বর অনুভব – প্রণব মজুমদার

Highlights:

অন্তর্নিহিত ভাবনার ছন্দময় প্রকাশ কবিতা। অনশ্বর অনুভব চতুর্থ কাব্যগ্রন্থ। কাব্যগুচ্ছ সাম্প্রতিককালে রচিত। অধিংকাশ কবিতা দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিকের সাহিত্য সাময়িকীতে প্রকাশিত। বৈষম্যে আচ্ছাদিত সমাজবাস্তবতাকে শব্দ বিন্যাসের মাধ্যমে কাব্যে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সহজে প্রকাশ; নয় তো সহজ! কাব্যিক ব্যঞ্জনায় কতটুকু পারঙ্গম তা পাঠক ভালো বলতে পারবেন।

Anaswor Anuvob - Pranab Majumder

$ 2.11
25% Off

দিঘিমন – রাহমান ওয়াহিদ

Highlights:

লেখকের প্রকাশিত গ্রন্থসমূহ
কবিতানীল জল সমুদ্দুরে যাবো (কবিতাগ্রন্থ, ২০০৯ সাল) অর্ধেক তুমি বাকিটা অন্য কেউ (কবিতাগ্রন্থ, ২০১০ সাল) শেকড়ে বকুলের গন্ধ (কবিতাগ্রন্থ, ২০১১ সাল) ভেঙে ভেঙে জেগে থাকে নদীর হৃদয় (কবিতাগ্রন্থ, ২০১২ সাল) ধুলো অক্ষরের চিঠি (কবিতাগ্রন্থ, ২০১৩ সাল) কেউ কখনও বাড়ি ফেরে না (কবিতাগ্রন্থ, ২০১৪ সাল) মৃত নক্ষত্রের শহরে (কবিতাগ্রন্থ, ২০১৫ সাল) ভালোবাসাও ভ্রমণে যায় (কবিতাগ্রন্থ, ২০২২ সাল)

শিশুতোষ গল্পগ্রন্থ
পাগলা রাজার টেনশন (শিশুতোষ গল্পগ্রন্থ, ২০১২ সাল) পিকু ও পাখি (শিশুতোষ গল্পগ্রন্থ, ২০১২ সাল) ভূতকন্যা (শিশুতোষ গল্পগ্রন্থ, ২০১৩ সাল) নীল ঝরনার দেশে (শিশুতোষ গল্পগ্রন্থ, ২০১৩ সাল) পিংকি ও একটি লাল গোলাপ (শিশুতোষ গল্পগ্রন্থ, ২০১৪ সাল) হঠাৎ দুরন্ত মুক্তিসেনা (শিশুতোষ গল্পগ্রন্থ, ২০১৪ সাল) গল্পগুলো ছোটদের (শিশুতোষ গল্পগ্রন্থ, ২০১৪ সাল) খেজুর গাছে ভূতের পা (শিশুতোষ গল্পগ্রন্থ, ২০২৩ সাল) তিন মাথার সেই মানুষটা (শিশুতোষ গল্পগ্রন্থ, ২০২৫ সাল)

গল্পগ্রন্থ
বন্দুকে ফুটো (গল্পগ্রন্থ, ২০২০ সাল) স্বপ্নছোঁয়ার পদযাত্রা (গল্পগ্রন্থ, ২০২৪ সাল)

উপন্যাস
মুক্তিযুদ্ধের ভিন্ন এক রণাঙ্গনে (উপন্যাস, ২০১৬ সাল) মুখোমুখি মোহনায় (উপন্যাস, ২০১৭ সাল) আতোর-আদুরি উপাখ্যান (আঞ্চলিক ভাষার উপন্যাস, ২০১৯ সাল) বিহঙ্গ সময়ের অ্যালব্যাম (আত্মজৈবনিক গ্রন্থ, ২০২২ সাল)।

Dighimon - Rahman Wahid

$ 2.12
25% Off

বিবর্ণ আঁচল (যুদ্ধশিশুদের গল্প) – ফরিদ আহমেদ ও সৈনিক

Highlights:

একাত্তরের রক্তঝরা দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের পরিকল্পিত পাশবিক নির্যাতনের শিকার হয়েছিলেন বাংলাদেশের লাখো নারী। যুদ্ধশেষে স্বাধীন দেশের বুকে যখন নতুন সূর্য উঠল, তখন তাঁদের কোল আলো করে এলো একদল অনাকাঙ্ক্ষিত অথচ নিষ্পাপ শিশু। ইতিহাস এদের চেনে ‘যুদ্ধশিশু’ হিসেবে। সেই সময়কার রক্ষণশীল সামাজিক বাস্তবতায় এই শিশুদের কপালে জুটেছিল ‘অবাঞ্ছিত’ বা ‘জারজ’ তকমা। এমন এক চরম সংকটের মুখে রাষ্ট্র এবং মাদার তেরেসার মতো আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে বহু শিশুকে দত্তক পাঠিয়ে দেওয়া হয় ক্যানাডা, আমেরিকা কিংবা ইউরোপের দূরবর্তী দেশগুলোতে।
সুদূর প্রবাসে বড়ো হলেও পরিণত বয়সে এসে এই যুদ্ধশিশুরা মুখোমুখি হয় তীব্র এক অস্তিত্বের সংকটের। আয়নার সামনে দাঁড়িয়ে তারা হাতড়ে বেড়াতে থাকে নিজেদের শিকড় আর প্রকৃত পরিচয়কে। বুকের ভেতর জমা হওয়া একরাশ প্রশ্ন আর না-দেখা মাকে একবারের জন্য ছুঁয়ে দেখার সুতীব্র বাসনা জন্ম নেয় তাদের মাঝে। সেই তীব্র বাসনা নিয়ে তারা পা বাড়ায় দূর প্রান্তের এক সবুজ মানচিত্রের দিকে, যার নাম বাংলাদেশ।
জেসিকা, শিখা, বাদল, রাণী আর রাধিকা-এই পাঁচ যুদ্ধশিশুর শেকড় সন্ধানের পাঁচটি সমান্তরাল, মর্মস্পর্শী ও সত্য-আশ্রয়ী আখ্যান নিয়ে গড়ে উঠেছে ‘বিবর্ণ আঁচল’। এদের মধ্যে কেউ হয়তো বহু চড়াই-উৎরাই পেরিয়ে খুঁজে পেয়েছে মায়ের সেই চেনা স্নেহের স্পর্শ, কেউ সেটা পায়নি। যে পেয়েছে, সে সাময়িক আনন্দে ভেসেছে। আর যে পায়নি, সে হারিয়ে গিয়েছে অপার্থিব এক বিষাদের অতল অন্ধকারে।
যুদ্ধশিশুদের মাকে খোঁজার সেই অনিশ্চিত কঠিন যাত্রা আর আনন্দ-বেদনার এক অনন্য কাব্যই হচ্ছে এই বই-‘বিবর্ণ আঁচল’!

Biborno Achol (The Stories of War Babies) - Farid Ahmed And Shoinik

$ 4.19
25% Off

অভিনেত্রী – শাপলা সাদী

Highlights:

ভারতের তৈরি করা নীলনকশার নতুন একটা প্রজেক্টের জন্য তাদেরকে এই শিপে ডেকে পাঠানো হয়েছে গোপন মিটিং করা এবং জরুরি কিছু নথি আদান প্রদানের জন্য। প্রথমে তারা বাংলাদেশ থেকে বাই এয়ারে মাদাগাস্কার এসেছে। তারপর মাদাগাস্কার থেকে ১৩২ কিলোমিটার দূরসমুদ্রে হেলিকপ্টার নিয়ে এই ক্রুজ শিপে অবতরণ করেছে। তাদের ম্যাডাম নন্দিতা মিত্র তাদেরকে বাংলাদেশ থেকে এখানে এসে দেখা করতে বলেছে। বলা হয়েছে নতুন একটা কনট্র্যাক্ট আছে। সফলভাবে করে দিতে পারলে ভারত সরকার আরও কোটি কোটি টাকা দিয়ে তাদের সুইস অ্যাকাউন্টগুলোকে ফুলিয়ে-ফাঁপিয়ে ঢোল বানিয়ে দেবে। টাকার গন্ধ পেয়ে বাংলাদেশের মন্ত্রণালয়ের চার কুকুর নাচতে নাচতে ভারতের দালালি করতে চলে এসেছে।
তারপর…

Ovinetri - Shapla Shadi

$ 2.65
27% Off

তমস্যায় আলোর রেখা – মোজাম্মেল হক নিয়োগী

Highlights:

হয়তো অনেকেই নিয়তিকে অস্বীকার করে, আবার নিজের সংকটে মেনে নেয় নিয়তি। এ-কারণে সাহিত্যেও নিয়তিবাদ বলে একটি কথা প্রচলিতও রয়েছে। এক তরুণ ইঞ্জিনিয়ার এক সড়ক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারায়। এক অজানা মানুষের একটি টেলিফোন কল পেয়ে অসুস্থ মাকে ঢাকায় দেখার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে দুর্ঘটনাটি ঘটে। ঢাকায় এসে শোনে মা সুস্থ। তার খুব জানতে ইচ্ছে করে কে ফোনটি করেছিল? কেন মিথ্যা খবরটি দিয়েছিল? কিন্তু এই রহস্য সে আর উদ্ঘাটন করতে পারেনি। বন্ধুর দুর্দশায় প্রেমিকা এবং পৈতৃক সম্পদ বিসর্জন দিয়ে কেন একজন মানুষ নিজেকে উৎসর্গ করল? তা কি কেবলই মানবতা বা বন্ধুত্ব নাকি অন্য কোনো রহস্য আছে? এই রহস্যময় জটই উন্মোচিত করা হয়েছে উপন্যাসের পাতায়।

Tamosay Alor Rekha - Mozammel Haque Neogi

$ 3.01
25% Off

সংস্কৃতি প্রতিসংস্কৃতি – প্রদীপ দেওয়ানজী

Highlights:

বিভিন্ন সময়ে বিভিন্নজনের তাগিদে কিছু লেখা আমাকে লিখতে হয়েছে। দীর্ঘদিন নাটকের সঙ্গে যুক্ত আছি। শুরুতে শখ, তারপর ভালোবাসা, পরবর্তী সময়ে দায় থেকে নাটক করেছি। এখনও করছি। নাটক করতে গিয়ে ভালো-মন্দ দুধরনের অভিজ্ঞতাই হয়েছে। অভিজ্ঞতার ভাণ্ডারে আরও জমা হয়েছে- আজন্ম যা কিছু দেখেছি, শুনেছি আর ভেবেছি। যৎসামান্য পড়াশুনা আর সেসব অভিজ্ঞতাই গ্রন্থভুক্ত লেখাগুলোর ভিত্তি। তাই লেখাগুলো বাঁধা পথে হাঁটেনি। হেঁটেছে কখনও মসৃণ, কখনও আবার অমসৃণ পথে। আমার ভাবনাগুলো অন্যদের সাথে বিনিময় করতেই এ গ্রন্থ প্রকাশের উদ্যোগ।
গ্রন্থের সব লেখা প্রাবন্ধিক ও নাট্যগবেষক ড. ইউসুফ ইকবাল দেখে দিয়েছেন। আমি তাঁর কাছে কৃতজ্ঞ। অনুপ্রাণন প্রকাশনের সত্ত্বাধিকারী আবু মোহাম্মদ ইউসুফ সংস্কৃতিবিষয়ক গ্রন্থটি প্রকাশ করেছেন। তাঁর কাছে আমার কৃতজ্ঞতা অশেষ। আমি কৃতজ্ঞ মোহাম্মদ রকিবুল হকের কাছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সংস্কৃতিকর্মীদেও কাছে বইটি পৌঁছে যাক এটাই আমার একমাত্র চাওয়া।

Sanskriri Protisanskriti - Prodeep Dewanjee

$ 3.09
Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping