সাহিত্যের স্বরলিপি – অলোক আচার্য
প্রবন্ধ হলো সাহিত্যের গবেষণামূলক সবচেয়ে গভীরতম এবং গুরুত্বপূর্ণ সৃজন। প্রবন্ধের তাৎপর্য হলো, কোনো দেশের কোনো নির্দিষ্ট বিষয়ে যদি ধারণা লাভের চেষ্টা করেন, তাহলে একটি যুতসই প্রবন্ধগ্রন্থ খুঁজে নিতে হবে। তারপর মনোযোগ সহকারে পাঠ করতে হবে। প্রতিটি প্রবন্ধ লিখতে প্রয়োজন হয় প্রচুর তথ্য-উপাত্ত এবং নির্ভেজাল তথ্যের সন্নিবেশ করা। একটি প্রবন্ধ সংকলন বিশ্লেষণাত্মক এবং যথার্থ করার জন্য যে পরিশ্রম করা আবশ্যক ‘সাহিত্যের স্বরলিপি’ প্রবন্ধ সংকলনটিতে সেই প্রকারের শ্রম রয়েছে। সাহিত্যের স্বরলিপি বলতে মূলত সাহিত্যের স্বর বা কণ্ঠের প্রকাশ বোঝায়। সহিত্যের মধুর থেকে মধুরতম লেখক এবং লেখার বিশ্লেষণ করতে পারার স্বার্থকতা এই প্রবন্ধ গ্রন্থটিতে রয়েছে। প্রবন্ধগুলো বাছাই করার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে। আমি চেয়েছি, পাঠক একটি প্রবন্ধগ্রন্থ পাঠ করে বাংলা সাহিত্য সম্পর্কে শক্তিশালী ধারণা লাভ করতে পারে। আমার বিশ্বাস পাঠকের পাঠ পূর্ণতা অবশ্যই পাবে।
Sahityer Swaralipi - Alok Acharja

