সাহিত্যের স্বরলিপি – অলোক আচার্য

Sahityer Swaralipi - Alok Acharja

Author: অলোক আচার্য
Cover By: রাজীব দত্ত
ISBN: ৯৭৮-৯৮৪-২৯৮৮৩-৪-৯
Publish Date: অক্টোবর ২০২৬

$ 2.12

25% Off
In Stock
Highlights:

প্রবন্ধ হলো সাহিত্যের গবেষণামূলক সবচেয়ে গভীরতম এবং গুরুত্বপূর্ণ সৃজন। প্রবন্ধের তাৎপর্য হলো, কোনো দেশের কোনো নির্দিষ্ট বিষয়ে যদি ধারণা লাভের চেষ্টা করেন, তাহলে একটি যুতসই প্রবন্ধগ্রন্থ খুঁজে নিতে হবে। তারপর মনোযোগ সহকারে পাঠ করতে হবে। প্রতিটি প্রবন্ধ লিখতে প্রয়োজন হয় প্রচুর তথ্য-উপাত্ত এবং নির্ভেজাল তথ্যের সন্নিবেশ করা। একটি প্রবন্ধ সংকলন বিশ্লেষণাত্মক এবং যথার্থ করার জন্য যে পরিশ্রম করা আবশ্যক ‘সাহিত্যের স্বরলিপি’ প্রবন্ধ সংকলনটিতে সেই প্রকারের শ্রম রয়েছে। সাহিত্যের স্বরলিপি বলতে মূলত সাহিত্যের স্বর বা কণ্ঠের প্রকাশ বোঝায়। সহিত্যের মধুর থেকে মধুরতম লেখক এবং লেখার বিশ্লেষণ করতে পারার স্বার্থকতা এই প্রবন্ধ গ্রন্থটিতে রয়েছে। প্রবন্ধগুলো বাছাই করার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে। আমি চেয়েছি, পাঠক একটি প্রবন্ধগ্রন্থ পাঠ করে বাংলা সাহিত্য সম্পর্কে শক্তিশালী ধারণা লাভ করতে পারে। আমার বিশ্বাস পাঠকের পাঠ পূর্ণতা অবশ্যই পাবে।

Description

Description

অলোক আচার্য পেশায় একজন শিক্ষক। পাবনার বেড়া উপজেলার দক্ষিণ পাড়া গ্রামে ১৯৮৫ সালে জন্ম। ১৯৯৯ সালে বেড়া সরকারি বিবি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, বেড়া সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ২০০৫ সালে সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা থেকে ব্যবস্থাপনা বিভাগে অনার্স ও ২০০৬ সালে মাস্টার্স পাস করেন। এরপর যোগ দেন শিক্ষকতা পেশায়। স্থানীয় ও জাতীয় পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। পাশাপাশি লেখালেখি করা শখের বশে। প্রতিনিয়ত কলাম লিখে চলেছেন দেশের জাতীয় দৈনিকগুলোতে। অলোক আচার্যের প্রথম গল্পগ্রন্থ ‘ছুঁয়ে দেখা মেঘ ও অন্যান্য গল্প’ প্রকাশিত হয়েছে ২০২১ সালের বইমেলায়। এরপর ২০২৩ সালে প্রকাশিত হয়েছে রহস্য গল্প সংকলন ‘তৃতীয়জন’ এবং কিশোর গল্প সংকলন ‘স্কুলে এলিয়েন’ এবং ২০২৪ সালে কিশোর উপন্যাস ‘ফেলুদার টাইম মেশিন’ কিডস কারাভান পাণ্ডুলিপি পুরস্কার জিতে নেয়। ২০২৫ সালের আগস্টে প্রকাশিত হয় প্রথম উপন্যাস ‘চৈত্রের আকাশ নিঃসঙ্গ ছিল’। লেখক ভালোবাসেন বই পড়তে। চেষ্টা করেন অধিক বই পড়তে এবং কম লিখতে।

Additional information

Additional information

Weight0.220 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “সাহিত্যের স্বরলিপি – অলোক আচার্য”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping