প্রতিপাদ্য গদ্যরেখা – ফকির ইলিয়াস

Protipadya Goddorekha - Fakir Elias

Author: ফকির ইলিয়াস
Cover By: তৌহিন হাসান
ISBN: ৯৭৮-৯৮৪-২৯২৮০-৬-২
Publish Date: জুন ২০২৬

$ 2.87

25% Off
In Stock
Highlights:

একটা কঠিন সময় পার করছে রাষ্ট্র ও সময়। চারিদিকে চরম স্থবিরতা! এমনটি হওয়ার কথা ছিল না। যে বিষয়টি ২০২৪-এর ৫ আগস্টের পরে প্রমাণিত হয়েছে- তা হলো, মহান মুক্তিযুদ্ধের চেতনাবিহীন সাহিত্য খুবই ফ্যাকাশে। শিকড়ের অন্বেষণবিহীন প্রজন্ম ঠাঁইহীন।
একাত্তর বাঙালী জাতিসত্তার অহংকার। তা তো কোনোভাবেই ম্লান হতে পারে না। হতে দেওয়া যায় না। বিশ্ব আজ যুদ্ধের ক্রীড়াক্ষেত্র। কেন চলছে এই যুদ্ধ, তা ফিলিস্তিন, ইউক্রেন, ইরানের দিকে তাকালে বোঝার কোনো উপায় নেই। সাহিত্য-সংস্কৃতি তো রক্তযজ্ঞকে সমর্থন করে না। করতে পারে না।
আমার এই গ্রন্থের লেখাগুলো মানবতাবাদী পাঁজরকেই চিহ্নিত করার ক্ষুদ্র প্রয়াস মাত্র। প্রজন্মকে চিন্তাশীল সাহিত্যমানসে ধ্যানমগ্ন করার প্রচেষ্টা- বলা যায়। বৈশ্বিক, ভাষিক ও কালিক চেতনা এবং সমাকালকে ধারণ করার চেষ্টা করেছি প্রবন্ধগুলোতে। আমার বিশ্বাস সম্মানিত পাঠক-পাঠিকার ভালো লাগবে। অনুপ্রাণন প্রকাশন ও এর সত্ত্বাধিকারী বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব আবু মোহাম্মদ ইউসুফ-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, এই প্রতিকূল সময়ে তারা বইটি প্রকাশের উদ্যোগ নিয়েছেন। সবাইকে শুভেচ্ছা। সকলের কল্যাণ হোক।

ফকির ইলিয়াস
২৫ এপ্রিল ২০২৬।

Description

Description

শিকড়ের অন্বেষণে উচ্চশির- ফকির ইলিয়াস এই সময়ের অত্যন্ত শক্তিমান কবি। গল্পকার, প্রাবন্ধিক, গ্রন্থসমালোচক, সাংবাদিক হিসেবেও রয়েছে তাঁর ব্যাপক পরিচিতি। তিনি নিয়মিত লিখছেন দেশ ও বিদেশের বিভিন্ন মিডিয়ায়।  এযাবৎ তাঁর লেখা প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৮টি। ১৬টি কাব্যগ্রন্থ, ৩টি গানের বই, ১টি গল্পগ্রন্থ, ১টি উপন্যাস ও ৭টি প্রবন্ধের বই রয়েছে তাঁর।
‘দগ্ধ পাঁজরের বন্দোবস্ত’ তার প্রকাশিত সর্বশেষ কাব্যগ্রন্থ।
‘মুক্তিযুদ্ধের মানচিত্র ও স্বাধীনতার উত্তরাধিকার’, ‘বঙ্গবন্ধুর জ্যোতরেখায় শেখ হাসিনা’ (প্রবন্ধসংকলন), ‘মেঘাহত চন্দ্রের প্রকার’ (উপন্যাস) ও ‘চৈতন্যের চাষকথা’য় (গল্পসংকলন) তিনি একাত্তরের মহান মুক্তিসংগ্রামকে চিত্রিত করেছেন দক্ষতার সাথে। প্রায় সহস্রাধিক মরমী গানের পদকর্তা এই কবি।
‘ঠিকানা শ্রেষ্ঠ গ্রন্থ পুরস্কার’, ‘ফোবানা সাহিত্য পুরস্কার’, ‘কবিতাস্বজন প্রীতি সম্মাননা’, ‘মৃত্তিকায় মহাকাল আবৃত্তি উৎসব স্মারক’, ‘সাউন্ডবাংলা পাণ্ডুলিপি পুরস্কার’, ‘রাগীব-রাবেয়া সাহিত্য পুরস্কার’-সহ বেশকিছু সম্মাননা পেয়েছেন দেশে-বিদেশে।
তিনি লিটলম্যাগাজিন ‘ঘুংঘুর’-এর সম্পাদকমণ্ডলীর সদস্য। এছাড়াও অনেকগুলো সাহিত্যপত্র, ওয়েবপোর্টালের প্রধান সম্পাদকীয় উপদেষ্টা, উপদেষ্টা সম্পাদক, এডিটোরিয়াল বোর্ড মেম্বার, কান্ট্রি এডিটরের দায়িত্বে রয়েছেন।
তিনি ‘দ্যা একাডেমি অব আমেরিকান পোয়েটস’, ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’, ‘দ্যা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’, ‘আমেরিকান ইমেজ প্রেস’-এর সদস্যের দায়িত্ব পালন করছেন বহু বছর যাবৎ।
সহধর্মিণী কবি ফারহানা ইলিয়াস তুলি ও দুকন্যা এবং তদের পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন নিউইয়র্কে।

 

Additional information

Additional information

Weight0.242 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “প্রতিপাদ্য গদ্যরেখা – ফকির ইলিয়াস”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Close

My Cart